Author: Hello Bangla News

  • ২০৮টি অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন সনদ দেওয়া হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী

    ২০৮টি অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন সনদ দেওয়া হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৫ ফেব্রুয়ারি, ২০২৪: ২০৮টি অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন সনদ দেওয়া হয়েছে, বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেন, “চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত ২০৮টি অনলাইন নিউজ পোর্টাল ও ১৬৮টি দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধন সনদ দেওয়া হয়েছে।

    আজ রাবিবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে বিরোধী দলের চিফ হুইপ মুজিবুল হক চুন্নুর এক প্রশ্নের লিখিত উত্তরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এ সব তথ্য জানান।

    তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পক্ষে আইনমন্ত্রী আনিসুল হক এ প্রশ্নের উত্তর দেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

    তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জানান, সারাদেশের অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলো নিবন্ধনের জন্য সরকার রেজিস্ট্রেশন পদ্ধতি চালু করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ক্ষমতাপ্রাপ্ত হয়ে তথ্য অধিদপ্তর নিবন্ধনের কাজ পরিচালনা করে থাকে।

    তথ্য অধিদপ্তর থেকে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত ২০৮টি অনলাইন নিউজ পোর্টাল ও ১৬৮টি দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধন সনদ দেওয়া হয়েছে। অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের বিষয়টি একটি ধারাবাহিক প্রক্রিয়া। যাচাই-বাছাই সাপেক্ষে পর্যায়ক্রমে আরও অনলাইন পোর্টালের নিবন্ধন দেওয়া হবে।

    তিনি বলেন, “পর্যায়ক্রমে অন্যান্য অনলাইন পোর্টালগুলোকে নিবন্ধনের আওতায় এনে সরকারিভাবে নজরদারি বাড়ানোর পরিকল্পনা সরকারের আছে। এ ছাড়া দেশের অ-নিবন্ধিত কোনো অনলাইন সংবাদপত্রে বা অনলাইনভিত্তিক পোর্টালে দেশবিরোধী সংবাদ প্রচার বা মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের অভিযোগ পাওয়া গেলে তা বন্ধের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়ে থাকে।”

  • গাজায় শিশুরা খাবারের অভাবে অসুস্থ হয়ে পড়ছে

    গাজায় শিশুরা খাবারের অভাবে অসুস্থ হয়ে পড়ছে

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৫ ফেব্রুয়ারি, ২০২৪: গাজায় যুদ্ধ চলছে চার মাসেরও বেশি সময় ধরে। ইসরায়েলের হামলায় সেখানে প্রায় ৩০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। ধ্বংস হয়েছে ইমারত, হাসপাতাল ও ধর্মিয় উপাসনালয়। বেশ্বের বিভিন্ন দেশ থেকে যুদ্ধ বন্ধের দাবি উপক্ষা করে গাজায় চলছে ইসরায়েলের হামলা।

    দখলদার ইসরায়েলের আগ্রাসনে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে ফিলিস্তিনের গাজায়। দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট।বিশেষ করে শিশু ও বয়স্করা খাবারের অভাবে অসুস্থ হয়ে পড়েছেন।

    উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে আবু জিব্রিল এএফপিকে বলেন, “বাচ্চাদের খাওয়ানোর জন্য ঘোড়া জবাই করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। ক্ষুধার যন্ত্রণায় আমরা একে একে মারা যাচ্ছি।” জাবালিয়া হলো ফিলিস্তিন অঞ্চলের সবচেয়ে বড় আশ্রয় শিবির।

    বছরের পর বছর ইসরায়েলের নিপীড়নে ফুঁসতে থাকা হামাস যোদ্ধারা গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে আক্রমণ করে বসে। এরপর গাজায় সর্বাত্মক হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী।

    গাজায় ইসরায়েলি হামলা শুরু হলে ৬০ বছর বয়সী জিব্রিল কাছাকাছি বেইট হানুন থেকে পালিয়ে যান। তিনি এবং তার পরিবারের সসদস্যরা জাতিসংঘ পরিচালিত ওই শরণার্থীশিবিরের কাছে তাঁবু টানিয়ে আশ্রয় নেন।

    ১৯৪৮ সালে স্থাপিত হওয়া শিবিরটি মাত্র ১ দশমিক ৪ বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত। ঘনবসতিপূর্ণ শিবিরটিতে দূষিত পানি, বিদ্যুৎ বিভ্রাট এবং অতিরিক্ত ভিড় এরই মধ্যে একটি প্রকট সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এক লাখেরও বেশি মানুষ দারিদ্র্য, চরম বেকারত্বের মধ্যে রয়েছে। খাদ্য ফুরিয়ে গেছে, বোমা হামলার কারণে সাহায্য সংস্থাগুলো ওই এলাকায় প্রবেশ করতে পারছে না।

    বিশ্ব খাদ্য কর্মসূচি এ সপ্তাহে বলেছে তাদের টিম চরম হতাশার তথ্য দিয়েছে। জাতিসংঘ সতর্কবার্তায় জানিয়েছে ২২ লাখ মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে।

    শুক্রবার হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জাবালিয়া থেকে সাত কিলোমিটার (মাত্র চার মাইলেরও বেশি) দূরে গাজা শহরের হাসপাতালে অপুষ্টির কারণে একটি দুই মাস বয়সী শিশু মারা গেছে।

    শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় যুদ্ধে কমপক্ষে ২৯ হাজার ৬০৬ জন নিহত হয়েছে।

    এদিকে গাজা উপত্যকায় ক্ষুধার যন্ত্রণা নিয়ে দুই মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। কয়েকদিন আগে জাতিসংঘ হুঁশিয়ারি দেয়, ইসরায়েলিদের হামলার কারণে গাজায় শিশুরা মৃত্যুর ঝুঁকিতে পড়েছে। এমন হুঁশিয়ারির পরই না খেতে পেয়ে শিশুর মৃত্যুর তথ্য জানা গেলো।

    অনেকে বলছে যুদ্ধের নামে গাজায় গণহত্যা চলছে।

  • পরিবেশ ও জলবায়ু নিয়ে যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে কাজ করবে: পরিবেশমন্ত্রী

    পরিবেশ ও জলবায়ু নিয়ে যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে কাজ করবে: পরিবেশমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৫ ফেব্রুয়ারি, ২০২৪: পরিবেশ ও জলবায়ু নিয়ে যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে কাজ করবে, বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর । তিনি বলেন, ‘আমরা যখন দুটো দেশের (বাংলাদেশ-যুক্তরাষ্ট্র) সঙ্গে সম্পর্কের কথা বলবো, সেখানে অনেক দিক থাকবে। কিছু কিছু দিক থাকে তারা যেখানে একটু বেশি জোর দিবে। পরিবেশ, জলবায়ু পরিবর্তন এটা যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার এরিয়া। সেখানে তারা বাংলাদেশের সঙ্গে কাজ করবে। আমি মনে করি, এটার ওপর ভিত্তি করে আমাদের যে দ্বিপাক্ষিক সম্পর্ক আছে আগামী দিনে আরও জোরালো হবে।”

    আজ রবিবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তারের নেতৃত্বাধীন মার্কিন প্রতিনিধি দল পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠকে এ কথা বলেন।

    বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী।

    পরিবেশমন্ত্রী বলেন, “তাদের কয়েকটি উদ্বেগের জায়গা আছে, যেমন জলবায়ু পরিবর্তন, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে টেকসই উন্নয়ন নিয়েও আলোচনা হয়েছে। ইউএসএইডের এশিয়া ব্যুরোর দায়িত্বে যিনি আছেন, তিনি এসেছিলেন। সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, রাজনৈতিক কোনো আলোচনা হয়নি।”

    তিনি বলেন, “এখন একটা নতুন সরকার আসছে। এই সরকার পাঁচ বছর ধরে থাকবে। আগামী দিনে তাদের যে কর্মসূচিগুলো আছে, তারা যে জায়গাগুলোতে আমাদের সহযোগিতা করতে চায়, সেসব বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি কী, আমরা জলবায়ুকে কীভাবে দেখছি, পরিবেশের বিষয়গুলো কীভাবে দেখছি- তারা এটার একটা ধারণা চেয়েছে। তারা যখন তাদের পরিকল্পনাগুলো চূড়ান্ত করবে আমাদের চাহিদাগুলোকে তারা তাদের মাথায় রাখবে।”

    পরিবশেমন্ত্রী বলেন, “তাদের সঙ্গে সম্পর্ক উন্নত আছে। আগামী দিনে এটাকে আরও কীভাবে জোরালো করা যায়, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি।”

    জলবায়ু ইস্যুতে তারা কোন চ্যালেঞ্জের কথা উল্লেখ করেছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, “জলবায়ুতে তো প্রতিদিনই চ্যালেঞ্জ। এটা যে একটা জরুরি বিষয়, এটা তারা উপলব্ধি করে। বাংলাদেশ বিগত বছরগুলোতে যেভাবে এগিয়েছে, এই ধারা যদি আমরা ধরে রাখতে চাই তাহলে এই উন্নয়নের একটা স্থায়িত্ব থাকা প্রয়োজন। এটা টেকসই হতে হবে, টেকসই হতে হলে পরিবেশবান্ধব হতে হবে। পরিবর্তনের বিষয়গুলো আমাদের গুরুত্ব দিতে হবে, যেটা আমরা দিচ্ছি।”

    সাবের হোসেন চৌধুরী বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ শুধু ক্ষতিগ্রস্ত হয়েছে তা নয়, বাংলাদেশের জলবায়ু পরিবর্তন নিয়ে অনেক সমাধান আছে। বাংলাদেশকে একটা রোল মডেল হিসেবে তারা দেখে। সেটা তাদের জন্য উপকার হবে। ”

    জলবায়ু তহবিলে অর্থায়নের বিষয় মন্ত্রী বলেন, “অর্থায়নের বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। তবে এখন আমরা মূলত আলাপ করছি তাদের নতুন যে কর্মসূচি বাংলাদেশ নিয়ে, তাদের এখন যে পরিকল্পনা, সেই পরিকল্পনায় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন আলোকে আমাদের চাহিদাটা কী, সেই চাহিদা পূরণে তারা কীভাবে আমাদের সহযোগিতা করবে, সেটা নিয়ে মূলত আলোচনা করেছি।”

    বায়ু দূষণ নিয়ে কী পদক্ষেপ জানতে চাইলে মন্ত্রী বলেন. “ইটভাটার বিরুদ্ধে আমরা যে অভিযোগ চালাচ্ছি, সেটার দুটি দিক আছে। একটি হচ্ছে আইনের শাসন, অনুমতি ছাড়া ইটভাটা পরিচালনা করলে সেটা তো আইনসম্মত হচ্ছে না। আরেকটি বিষয় হচ্ছে বায়ু দূষণের ক্ষেত্রে আমরা যে বার্তাটি দিতে চাচ্ছি, সনাতন পদ্ধতি থেকে আমাদের ব্লকে চলে আসতে হবে। ব্লকের বিষয়ে আমরা উদ্যোক্তা, বিনিয়োগকারীদের সঙ্গে আমরা মতবিনিময় করব। এখন আমরা চাহিদার ১০ শতাংশ ব্লক উৎপাদন করি। এটা আমরা আগামীতে কিভাবে বাড়াতে পারি সেটা নিয়ে কাজ করছি।”

  • রান্না: রাজদোল্লা পিঠা

    রান্না: রাজদোল্লা পিঠা

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ২৫ ফেব্রুয়ারি, ২০২৪: আগামীকাল দিনটি হচ্ছে পবিত্র শবে ই বরাত বা লাইলাতুল বারাত। আজকের রাতে হালুয়া রুটি বানানো এবং পাড়া প্রতিবেশি ও আত্মীয় স্বজনদের তা বিতরণ করা হয়। এই লাইলাতুল বারাতে একটি মজার রেসিপি থাকছে, নাম “রাজদোল্লা পিঠা” । আপনারা ট্রাই করে দেখবেন। চলুন এর মূল রেসিপি টি দেখে আসি।

    রেসিপি দিয়েছেন - মরিয়ম নিপা
    রেসিপি দিয়েছেন – মরিয়ম নিপা

     

    উপকরণ:

    চালের গুড়ো-২ কাপ, কোরানো নারকেল-১ কাপ, খেজুরের গুড় কোরানো-১ কাপ, পাউডার দুধ-১/৩ কাপ, লবন-স্বাদমতো, তরল দুধ-১ কেজি।

     

    প্রণালী:

    প্রথমে তরল দুধ জ্বাল করে ১/৪ কাপ করে নিতে হবে। এবার জ্বাল করা দুধে কোরানো নারকেল ও খেজুরের গুড় দিয়ে ১ মিনিট জ্বাল করে নিতে হবে।এবার চালের গুড়ো, পাউডার দুধ, পরিমানমতো লবন দিয়ে পিঠার একটা ডো তৈরি করে নিতে হবে। ডো টা যাতে বেশী নরম না হয়। এবার একটি পাত্রে গরম পানি দিতে হবে পিঠা ভাপ দেয়ার জন্য। পছন্দ মতো আকৃতি দিয়ে পিঠা ভাপ দিয়ে নিতে হবে। গরম অথবা ঠান্ডা উভয়ভাবেই পরিবেশন করা যায়।

    রেসিপি দিয়েছেন : মরিয়ম নিপা

  • শাহরুখের জীবনে হিট এবং ব্যর্থ ছবি মুক্তি পায় ১৯৯৫ সালে

    শাহরুখের জীবনে হিট এবং ব্যর্থ ছবি মুক্তি পায় ১৯৯৫ সালে

    www.HelloBangla.News – বিনোদন – ২৫ ফেব্রুয়ারি, ২০২৪: অনেক সংগ্রামের পর নিজেকে বর্তমান অবস্থানে নিয়ে এসেছেন বলিউড বাদশা শাহরুখ খান। যশ-খ্যাতি এবং অঢেল অর্থের মালিক তিনি। বয়স ৫৮ হলেও তার কোনো ছাপ নেই কর্মে। এখনো ছুটে চলছেন জোর গতিতে। জীবনে সিনেমা করেই আয় করেছেন প্রচুর অর্থ। এখনও তিনি চুটিয়ে অভিনয় করেন।

    ২০১৫ সাল থেকে শাহরুখ খান চলচ্চিত্র প্রযোজনা কোম্পানি রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও এর সহযোগী সংগঠনের সহ-চেয়ারম্যান এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল কলকাতা নাইট রাইডার্স ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের দল ত্রিনবাগো নাইট রাইডার্সের সহ-কর্ণধার। তাকে প্রায়ই টেলিভিশন অনুষ্ঠানের সঞ্চালক ও স্টেজ শোতে পরিবেশনা করতে দেখা যায়। পণ্যের শুভেচ্ছাদূত ও শিল্পোদ্যোগের জন্য গণমাধ্যম তাকে প্রায়ই “ব্র্যান্ড এসআরকে” বলে উল্লেখ করে থাকে। শিশুদের শিক্ষায় সহায়তার জন্য ইউনেস্কো তাকে পিরামিড কন মার্নি পুরস্কার প্রদান করে এবং ভারতে নারী ও শিশুদের অধিকার রক্ষার্থে তার নেতৃস্থানীয় ভূমিকার জন্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তাকে ২০১৮ সালে ক্রিস্টাল পুরস্কার প্রদান করে। তাকে প্রায়ই ভারতের সংস্কৃতির সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় স্থান পেতে দেখা যায়। ২০০৮ সালে নিউজউইক তাকে বিশ্বের ৫০ ক্ষমতাধর ব্যক্তির তালিকায় স্থান দেয়। শাহরুখের বাড়িকে বিলাসবহুল বাড়ি না বলে একে বলা যেতে পারে প্রাসাদ। তাছাড়াও রয়েছে দামি দামি গাড়ি। তার বিরাট কর্মযজ্ঞ সামলাতে গিয়ে ২০টি দামি মুঠোফোন ব্যবহার করেন শাহরুখ।

    শাহরুখ খান ১৯৮০-র দশকের শেষের দিকে বেশ কিছু টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন। ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত দিওয়ানা চলচ্চিত্রের মাধ্যমে তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। তিনি কর্মজীবনের শুরুর দিকে খল চরিত্রে ডর (১৯৯৩), বাজিগর (১৯৯৩), ও আঞ্জাম চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি লাভ করেন। এরপর তিনি অসংখ্য বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্রে অভিনয় করেন এবং খ্যাতি অর্জন করেন। তন্মধ্যে রয়েছে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে (১৯৯৫), দিল তো পাগল হ্যায় (১৯৯৭), কুছ কুছ হোতা হ্যায় (১৯৯৮), মোহাব্বতে (২০০০), ও কভি খুশি কভি গম… (২০০১)। তিনি দেবদাস (২০০২)-এ মদ্যপ জমিদার পুত্র দেবদাস মুখার্জি, স্বদেশ (২০০৪)-এ নাসার বিজ্ঞানী, চাক দে! ইন্ডিয়া (২০০৭)-এ হকি কোচ ও মাই নেম ইজ খান (২০১০)-এ অ্যাসপারগারের লক্ষণে আক্রান্ত ব্যক্তি চরিত্রে অভিনয় করে সমাদৃত হন। তার সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রসমূহ হল প্রণয়ধর্মী হাস্যরসাত্মক ছবি চেন্নাই এক্সপ্রেস (২০১৩), উত্তেজনাপূর্ণ হাস্যরসাত্মক ছবি হ্যাপি নিউ ইয়ার (২০১৪), মারপিটধর্মী ছবি দিলওয়ালে (২০১৫) এবং অপরাধমূলক ছবি রইস (২০১৭)। স্বল্প বিরতির পর শাহরুখ মারপিটধর্মী চলচ্চিত্র পাঠান (২০২৩) দিয়ে ফিরে আসেন, যেটি দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী হিন্দি চলচ্চিত্র।

    তবে ১৯৯২ সালে কাজ শরু করলেও ১৯৯৫ সালে ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’র মতো হিট ছবি দিয়ে বক্স অফিস কাঁপাচ্ছেন বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান। একই বছরে তার কেরিয়ারের ঝুলিতে এমন একটি ছবি যোগ হয় যা এখনও পর্যন্ত শাহরুখের অভিনয় জীবনের ‘সবচেয়ে ব্যর্থ’ ছবি বলা হয়।

    নব্বইয়ের দশকে বলিউডের সর্বোচ্চ উপার্জনকারী অভিনেতাদের তালিকায় নাম লিখিয়ে ফেলেন শাহরুখ। ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’র পর একই বছর মুক্তি পায় ‘কর্ণ অর্জুন’। পর পর শাহরুখের দু’টি ছবিই বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করে।

    ১৯৯৫ সালে শাহরুখের মোট সাতটি ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ এবং ‘কর্ণ অর্জুন’ হিট হলেও ওই বছরে মুক্তি পাওয়া ‘জমানা দিওয়ানা’ এবং ‘গুড্ডু’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।

    ১৯৯৫ সালের শেষের দিকে মুক্তি পায় ‘ত্রিমূর্তি’। এই ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন মুকুল এস আনন্দ। ওই বছর শাহরুখ অভিনীত শেষ ছবি ছিল সেটি।, এখনও পর্যন্ত শাহরুখ যতগুলি ছবিতে অভিনয় করেছেন সেগুলির মধ্যে ‘ত্রিমূর্তি’ সবচেয়ে ব্যর্থ ছবি। সুভাষ ঘাই প্রযোজিত ‘ত্রিমূর্তি’ ছবিতে শাহরুখের পাশাপাশি অভিনয় করেছিলেন অনিল কাপূর, জ্যাকি শ্রফ, প্রিয়া তেন্ডুলকর, গৌতমী তাদিমালিয়া, অঞ্জলি জঠর, তিন্নু আনন্দ, সইদ জাফ্রের মতো একাধিক তারকা।

    বলিপাড়া সূত্রে খবর, ১১ কোটি টাকা খরচ করে তৈরি হয়েছিল ‘ত্রিমূর্তি’ ছবিটি। সেই সময় যে ছবিগুলি মুক্তি পেত সেগুলির সঙ্গে তুলনা করলে বাজেটের দিক থেকে অনেক এগিয়ে ছিল ‘ত্রিমূর্তি’। তবে বক্স অফিসে ভাল ব্যবসা করতে পারেনি ‘ত্রিমূর্তি’। সারা ভারত জুড়ে মাত্র আট কোটি টাকার ব্যবসা করে শাহরুখের এই ছবিটি। জানা গেছে, মুক্তির দিন বিপুল ব্যবসা করেছিল ‘ত্রিমূর্তি’। প্রথম কোনও ভারতীয় ছবি যা মুক্তির প্রথম দিনেই এক কোটি টাকার ব্যবসা করে ফেলে।

    তবে ‘ত্রিমূর্তি’ ছবিটি মুক্তির পর লোকমুখে নিন্দা ছ়ড়াতে থাকায় ধীরে ধীরে প্রেক্ষাগৃহে দর্শকের ভিড় কমে যেতে থাকে। কানাঘুষো শোনা যায়, ‘ত্রিমূর্তি’ ছবিতে শাহরুখের সহ-অভিনেতা হওয়ার কথা ছিল বলি অভিনেতা সঞ্জয় দত্তের। এমনকি ছবির জন্য বেশ কয়েকটি দৃশ্য শুট করে ফেলেছিলেন তিনি। কিন্তু তার পর জেলবন্দি হয়ে পড়েন তিনি।

    সঞ্জয়ের অনুপস্থিতিতে ‘ত্রিমূর্তি’ ছবির কাজ সাময়িক ভাবে বন্ধ হয়ে যায়। তার পর অনিল কপূরকে অভিনয়ের প্রস্তাব দেন ছবিনির্মাতারা। অনিল সে প্রস্তাবে রাজি হলে আবার নতুন করে শুরু হয় ছবির শুটিং। ১৯৯৪ সালের ডিসেম্বর মাসে মুক্তি পাওয়ার কথা ছিল ‘ত্রিমূর্তি’র। কিন্তু আবার নতুন করে শুটিং শুরু হওয়ায় মুক্তির দিন পিছিয়ে যায়। নির্ধারিত তারিখের এক বছর পর ১৯৯৫ সালের ২২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ত্রিমূর্তি’। এর ফলে বাজেটও বেড়ে যায়। মুকুলের কেরিয়ারের শেষ পরিচালিত ছবি ‘ত্রিমূর্তি’। এই ছবির পর সলমন খান এবং সঞ্জয় দত্তের সঙ্গে ‘দস’ ছবির পরিচালনা শুরু করেছিলেন তিনি। কিন্তু সেই কাজ সম্পূর্ণ করতে পারেননি তিনি।

    ১৯৯৭ সালের সেপ্টেম্বর মাসে মারা যান মুকুল। ৪৫ বছর বয়সে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর কেরিয়ারের শেষ পরিচালিত ছবি হিসাবে থেকে যায় ‘ত্রিমূর্তি’।

    একদিকে সঞ্জয়ের জেলে যাওয়া এবং পরিচালকের মৃত্যু ছবিটিকে শাহরুখের জবিনের সবচেয়ে ব্যর্থ ছবি হিসেবে চিহ্নিত করা হয়।

  • দেশের মানুষ যেন ন্যায়বিচার পায়: প্রধানমন্ত্রী

    দেশের মানুষ যেন ন্যায়বিচার পায়: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৪ ফেব্রুয়ারি, ২০২৪: দশের মানুষ যেন ন্যায়বিচার পায়, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “আমার দেশের মানুষ যেন ন্যায়বিচার পায় এবং দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার এবং অর্থনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক অধিকার সুনিশ্চিত হয়। বাংলাদেশ যেন এগিয়ে চলে এবং ভারত-বাংলাদেশ বন্ধুত্ব যেন চিরস্থায়ী হয়।”

    আজ শনিবার (ফেব্রুয়ারি ২৪) সকালে ‘দক্ষিণ এশিয়ার একবিংশ শতাব্দীর সাংবিধানিক আদালত: ভারত-বাংলাদেশের অভিজ্ঞতা’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    প্রধানমন্ত্রী বলেন, “আমরা সরকারের আসার পর থেকে মানুষ যাতে ন্যায়বিচার পায়, তার জন্য আমরা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন শুরু করি।”

    তিনি বলেন, “মানবাধিকারের কথা শুনি, ন্যায় বিচারের কথা শুনি। সেই ন্যায়বিচার পাওয়ার অধিকার কি আমাদের ছিল না? আমি অনেকবারই হাইকোর্টে গিয়েছি, অনেক অনুষ্ঠানে গেছি। আমি যখন গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম করি, আমি বারবার এই প্রশ্নটাই করেছি, বিচারের বাণী নিভৃতে কাঁদে। আমরা বিচার পাব না?”

    প্রধানমন্ত্রী বলেন, “আমরা যারা ১৫ আগস্ট আপনজন হারিয়েছি, আমরা বঞ্চিত থাকব। ১৯৯৬ সালে সরকার গঠন করার পরে, অর্থাৎ আমাকেই ক্ষমতায় আসতে হলো ন্যায় বিচার পাওয়ার অধিকার প্রতিষ্ঠার জন্য।”

    তিনি বলেন, “আজকে দেশের আর্থ-সামাজিক উন্নতিটা হচ্ছে, সেটা গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলে এবং একটা স্থিতিশীল পরিবেশ আছে বলেই এটা সম্ভব হয়েছে। আজকে এটা প্রমাণিত সত্য যে, মানুষের জীবনে ন্যায় বিচার প্রাপ্তি, আর্থ-সামাজিক উন্নতি, এটা একমাত্র হতে পরে যখন মানুষের মৌলিক চাহিদা পূরণ করার সুযোগ হয় এবং দেশটা উন্নয়নের পথে এগিয়ে যেতে পারে।”

    প্রধানমন্ত্রী বলেন, “আমাদের সংবিধানে তো বিচার পাওয়ার অধিকার সকলেই আছে কিন্তু সেখানে আমাদের প্রশ্ন যে, আমরা কি অপরাধ করেছিলাম? ১৯৮১ সালে ছয় বছর আমাকে প্রবাসে থাকতে হয়, কারণ তখনকার মিলিটারি ডিকটেটর আমাকে আসতে দেবে না দেশে। রেহানাকেও আসতে দেবে না এবং তার পাসপোর্টটাও রিনিউ করতে দেয়নি।”

    তিনি বলেন, “সেই অবস্থায় আমাকে যখন আওয়ামী লীগের সভাপতি আমার অবর্তমানে নির্বাচিত করা হয়, এক রকম জোর করে—জনগণের সমর্থন নিয়েই আমি দেশে ফিরে আসি। আমি যখন আমার বাবা-মা, ভাইয়ের হত্যার বিচারের জন্য মামলা করতে যাই, সেখানে মামলা করা যাবে না। ইনডেমনিটি অর্ডিন্যান্স দিয়ে খুনিদের বিচারের হাত থেকে মুক্তি দেওয়া হয়েছে। এটা কেমন ধরনের কথা?”

    বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সভাপতিত্বে উক্ত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারতের প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় (ডি ওয়াই চন্দ্রচূড়) এবং আইনমন্ত্রী আনিসুল হক।

  • বিদ্যুতের সুবিধা ভোগ করতে হলে সমন্বয় করতে হবে: সেতুমন্ত্রী

    বিদ্যুতের সুবিধা ভোগ করতে হলে সমন্বয় করতে হবে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৪ ফেব্রুয়ারি, ২০২৪: বিদ্যুতের সুবিধা ভোগ করতে হলে সমন্বয় করতে হবে, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “বিদ্যুতে আমাদের যথেষ্ট ভর্তুকি দিতে হচ্ছে। এই ভর্তুকী আমরা সমন্বয় করতে চাই। বিদ্যুৎ সুবিধা ভোগ করতে হলে সমন্বয় করতে হবে।”

    আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

    সেতুমন্ত্রী বলেন, “বিএনপি ক্ষমতা থাকতে দিনে ১৮ ঘণ্টা লোড শেডিং দিতো। তারা পাঁচ বছরে ৯ বার বিদ্যুতের দাম বাড়িয়েছে। ”

    তিনি বলেন, “দেশে একটা নির্বাচন হয়ে গেল, তারা নির্বাচনে অংশ নেয়নি। আন্দোলনের নামে আগুন সন্ত্রাস করেছে। ২৮ অক্টোবরের স্মৃতি ভুলে যাওয়ার কথা না। বিএনপির আন্দোলনের কত ভয়ংকর হতে পারে তা বার বার দেখিয়েছে। তাদের আন্দোলনের অর্থ বুঝি। জনগণের সম্পৃক্ততার ছিল না বলে অতীতে তারা ব্যর্থ। বর্তমানে আমাদের দেশে অর্থনৈতিক সংকট রয়েছে। তার জন্য আমরা দায়ী না। বিশ্ব অর্থনীতির কারণে জিনিসপত্রের দামের ওপর একটা প্রতিক্রিয়া হচ্ছে। কিন্তু দ্রব্যমূল্য যাতে মানুষের ক্রয় ক্ষমতার মধ্য থাকে, তার জন্য সরকার কাজ করে যাচ্ছে।”

    তিনি আরও বলেন, “বিএনপি এখন হতাশায় ডুবে আছে। নির্বাচন বয়কট করা তাদের সবচেয়ে বড় ভুল। এটা তারা উপলব্ধি করবে। উপজেলা নির্বাচন নিয়েও তাদের সঙ্গে দ্বিধাদ্বন্দ্ব চলছে। দলীয়ভাবে যাই বলুক না কেন, তাদের যারা গ্রাসফুটে আছে তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবে। অস্তিত্ব টিকিয়ে রাখতে তাদের নেতারা উপজেলা নির্বাচনে অংশ নেবে “

    এসময় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, উপদপ্তর সায়েম খান, প্রাত্তন ছাত্রলীগ নেতা হাবিবুল্লাহ সেলিম প্রমুখ।

  • বন্ধ ইটভাটা আবার চালু করলেই ব্যবস্থা নেওয়া হবে: পরিবেশমন্ত্রী

    বন্ধ ইটভাটা আবার চালু করলেই ব্যবস্থা নেওয়া হবে: পরিবেশমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৪ ফেব্রুয়ারি, ২০২৪: বন্ধ ইটভাটা আবার চালু করলেই ব্যবস্থা নেওয়া হবে, বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী (এমপি)। তিনি বলেন, পর্যায়ক্রমে ইটভাটাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে ৫০০ ইটভাটা বন্ধ করে দেওয়া হবে এবং সেগুলো যেন আবার চালু হতে না পারে তার জন্যও ব্যবস্থা নেওয়া হবে “

    আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ফেনী সার্কিট হাউসে অনুষ্ঠিত বন অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

    পরিবশমন্ত্রী বলেন, “সরকার ধীরে ধীরে পুরোপুরি ব্লকের দিকে ঝুঁকতে চায়। এ নিয়ে বিভিন্ন প্যাকেজ ঘোষণা করা হবে। ইটভাটা মালিকরা চাইলে প্যাকেজগুলো নিতে পারেন।”

    সভায় তিনি কর্মকর্তাদের বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেন। এ সময় বন বিভাগের পরিচালক (ভূমি পরিমাপ) আনিস মাহমুদ, জেলা প্রশাসক শাহীনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সকলের সহযোগিতা প্রয়োজন: দীপু মনি

    দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সকলের সহযোগিতা প্রয়োজন: দীপু মনি

    www.HelloBangla.News – জাতীয় – ২৪ ফেব্রুয়ারি, ২০২৪: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সকলের সহযোগিতা প্রয়োজন, বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, “সরকারের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত আছে, যাতে দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। সামনে রমজান আসছে, এই রমজানে যাতে মানুষ স্বস্তির মধ্যে থাকে এর জন্য সরকারের চেষ্টার পাশাপাশি সকলেরই সহযোগিতা প্রয়োজন।”

    আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় চাঁদপুর শহরের হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    সমাজকল্যাণ মন্ত্রী বলেন, “দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসন যেমন কাজ করবে, তেমনি আমাদের যে ব্যবসায়ী সমিতি আছে তারাও যদি সঠিকভাবে কাজ করে তাহলে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা সম্ভব। এছাড়া অন্য যেসব সমস্য আছে সেগুলো নিয়ে সরকার কাজ করছে।”

    তিনি বলেন, “আমরা ধর্ম পালনের ক্ষেত্রে ধর্মীয় পোষাকের ব্যাপারে যতটা মনযোগি, আমরা যদি ধর্মীয় আচরণের ব্যাপারে আরেকটু মনোযোগি হই, তাহলে কিন্তু এই মজুদদারী থাকে না এবং অতিরিক্ত মুনাফার বিষয়টিও থাকে না। বিশেষ করে রমজান মাসে। রমজান সংযমের সময়। আমরা যেন সব ক্ষেত্রে অর্থাৎ ব্যবসায়ী, ক্রেতাসহ সকলেই যেন সংযম করেন।”

    দীপু মনি বলেন, “ধর্ম হচ্ছে চর্চার বিষয়। আমি শুধু বাহিরে পোষাকে দেখালাম, কিন্তু ধর্মের যে মূল মূল্যবোধ তার যদি চর্চা না করি, তাহলে আমরা খুব ভালো করতে পারব না। ধর্মীয় এই চর্চা যদি অব্যাহত রাখি তাহলে শুধুমাত্র রোজার সময় নয়, সারা বছরও কিছু লোক মানুষকে কষ্ট দেয়, সেটি আর করতে পারবে না। সকলের সহযোগিতা প্রয়োজন এবং সকলকে একসঙ্গে কাজ করতে হবে। শুধুমাত্র সরকার একা কোন কিছু করতে পারে না।”

    এ সময় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

  • ৩৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড লেভারকুসেনের

    ৩৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড লেভারকুসেনের

    www.HelloBangla.News – খেলাধুলা – ২৪ ফেব্রুয়ারি, ২০২৪: একটানা ৩৩ ম্যাচ অপরাজিত থেকে নতুন রেকর্ড গড়লো জার্মানের দল বায়ার লেভারকুসেন। গত ম্যাচের জয়ে দলটি ছুঁয়ে ফেলেছিল বায়ার্ন মিউনিখের ৩২ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড। আর গতকাল রাতে মাইনজের বিপক্ষে ২-১ ব্যবধানের জয়ের রেকর্ড গড়ে বায়ার্নকে টপকেছে তারা।

    এর আগে ২০১৯ ও ২০২০ সালে দুই মৌসুম মিলিয়ে সব প্রতিযোগিতায় ৩২ ম্যাচে অপরাজিত ছিল হানসি ফ্লিকের বায়ার্ন। মাইনজের বিপক্ষে ঘরের মাঠে খেলতে নেমে তৃতীয় মিনিটেই এগিয়ে যায় লেভারকুসেন। গ্রানিত জাকার গোলে এগিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই মাইনজ সমতায় ফেরে। তবে এই সমতা ধরে রাখতে পারেনি তারা। বিরতির পর ৬৮তম মিনিটে রবার্ট আন্ডরিখের গোলে এগিয়ে যায় লেভারকুসেন। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে জয় ও রেকর্ড নিয়ে মাঠ ছাড়ে আলোনসোর শিষ্যরা।

    এ জয়ে ২৩ ম্যাচে লেভারকুসেনের পয়েন্ট এখন ৬১। এক ম্যাচ কম খেলা বায়ার্নের পয়েন্ট ৫০। এই মুহূর্তে লিগ জয়ের দৌড়ে বায়ার্নের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে আছে লেভারকুসেন।