রান্না: রাজদোল্লা পিঠা

রান্না রাজদোল্লা পিঠা - লাইফস্টাইল - ২৫ ফেব্রুয়ারি ২০২৪
রান্না রাজদোল্লা পিঠা - লাইফস্টাইল - ২৫ ফেব্রুয়ারি ২০২৪

www.HelloBangla.News – লাইফস্টাইল – ২৫ ফেব্রুয়ারি, ২০২৪: আগামীকাল দিনটি হচ্ছে পবিত্র শবে ই বরাত বা লাইলাতুল বারাত। আজকের রাতে হালুয়া রুটি বানানো এবং পাড়া প্রতিবেশি ও আত্মীয় স্বজনদের তা বিতরণ করা হয়। এই লাইলাতুল বারাতে একটি মজার রেসিপি থাকছে, নাম “রাজদোল্লা পিঠা” । আপনারা ট্রাই করে দেখবেন। চলুন এর মূল রেসিপি টি দেখে আসি।

রেসিপি দিয়েছেন - মরিয়ম নিপা
রেসিপি দিয়েছেন – মরিয়ম নিপা

 

উপকরণ:

চালের গুড়ো-২ কাপ, কোরানো নারকেল-১ কাপ, খেজুরের গুড় কোরানো-১ কাপ, পাউডার দুধ-১/৩ কাপ, লবন-স্বাদমতো, তরল দুধ-১ কেজি।

 

প্রণালী:

প্রথমে তরল দুধ জ্বাল করে ১/৪ কাপ করে নিতে হবে। এবার জ্বাল করা দুধে কোরানো নারকেল ও খেজুরের গুড় দিয়ে ১ মিনিট জ্বাল করে নিতে হবে।এবার চালের গুড়ো, পাউডার দুধ, পরিমানমতো লবন দিয়ে পিঠার একটা ডো তৈরি করে নিতে হবে। ডো টা যাতে বেশী নরম না হয়। এবার একটি পাত্রে গরম পানি দিতে হবে পিঠা ভাপ দেয়ার জন্য। পছন্দ মতো আকৃতি দিয়ে পিঠা ভাপ দিয়ে নিতে হবে। গরম অথবা ঠান্ডা উভয়ভাবেই পরিবেশন করা যায়।

রেসিপি দিয়েছেন : মরিয়ম নিপা

পূর্ববর্তী শাহরুখের জীবনে হিট এবং ব্যর্থ ছবি মুক্তি পায় ১৯৯৫ সালে
পরবর্তী পরিবেশ ও জলবায়ু নিয়ে যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে কাজ করবে: পরিবেশমন্ত্রী