Author: Hello Bangla News

  • বঙ্গবন্ধু এই দেশকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন: স্বাস্থ্যমন্ত্রী

    বঙ্গবন্ধু এই দেশকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন: স্বাস্থ্যমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৩০ মার্চ, ২০২৪: বঙ্গবন্ধু এই দেশকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন, বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, “কথা কম বলে অসুস্থ মানুষের সেবায় কাজ করে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করতে হবে আমাদের। বঙ্গবন্ধু এই দেশকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন। তিনি ২৩ বছর লড়াই সংগ্রাম করেছেন বাংলাদেশ একদিন স্বাধীন হবে সেই জন্য। তার দীর্ঘদিনের স্বপ্নের দেশ স্বাধীন হয়েছে। তিনি কিন্তু দেশকে তার স্বপ্নের মতো করে সাজানোর সুযোগ পাননি। তিনি মাত্র তিন বছরের মতো সময় ক্ষমতায় ছিলেন।”

    আজ শনিবার (৩০ মার্চ) সকালে রাজধানীর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, “দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর দেশ স্বাধীন হলেও দেশে তেমন কোনো সম্পদ বা অর্থ ছিল না। সেই দুর্ভিক্ষ পীড়িত দেশের দায়িত্ব নিয়ে এমন কোনো সেক্টর নেই যেখানে তিনি কাজ শুরু করেননি। স্বাস্থ্যখাতের সব ভালো উদ্যোগগুলো তিনিই শুরু করে দিয়েছিলেন। তিনি যেভাবে শুরু করেছিলেন দেশের বিভিন্ন কুচক্রী মহলের কারণে সেগুলো সেভাবে বাস্তবায়ন হয়নি। এখন জননেত্রী শেখ হাসিনা বাবার কাজগুলো এক এক করে বাস্তবায়ন করে যাচ্ছেন।”

    তিনি বলেন, “আমাদের দায়িত্ব হচ্ছে, জনগণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগগুলো বাস্তবায়ন করা। সেই কাজ করতে মুখে আমাদের বড় বড় কথা বললেই হবে না, কাজ করে দেখাতে হবে। এ জন্য আমরা যেন মুখে কথা কম বলে কাজ করেই আমাদের সক্ষমতা বুঝিয়ে দিতে পারি সে লক্ষ্যেই মাঠে নেমে পড়তে হবে। ঈদের পর থেকে তৃণমূল স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আমি আবারও মাঠে নেমে পড়ব। প্রয়োজনে প্রত্যন্ত গ্রামে গঞ্জে চলে যাবো। দেশের চিকিৎসা ব্যবস্থাকে মানুষের জন্য সহজলভ্য করতে যা যা করার দরকার আমি তাই করবো।”

    অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ২৩ বছরের ত্যাগে বাংলাদেশের জন্ম হয়েছে। কত দিন তিনি খেয়ে না খেয়ে দেশের মানুষকে একত্রিত করতে কাজ করেছেন তার হিসাব নেই। বিশ্বের অনেক দেশই স্বাধীনতার জন্য যুগের পর যুগ লড়াই করে যাচ্ছে, কিন্তু স্বাধীন হতে পারছে না। বাংলাদেশ কীভাবে পারলো, ভারত কীভাবে বাংলাদেশকে মুক্তিযুদ্ধে সহায়তা করতে ঝাপিয়ে পড়লো! এগুলো তো আর এমনি এমনি হয়নি। বঙ্গবন্ধুর সাহস ছিল, বুকের পাটা বড় ছিল। এ জন্যই বাংলাদেশ এতো আগে স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধুর মতো সাহসী নেতা নেই বলেই অনেক দেশ স্বাধীন হতে পারছে না।”

    স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আজিজুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী, বিএসএমএমইউ ভিসি ডা. দীন মোহাম্মদ নূরুল হক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক টিটো মিয়া, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানু, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর প্রমুখ।

  • চট্রগ্রাম টেস্টে প্রথম দিন শেষে ভালো অবস্থানে শ্রীলঙ্কা

    চট্রগ্রাম টেস্টে প্রথম দিন শেষে ভালো অবস্থানে শ্রীলঙ্কা

    www.HelloBangla.News – খেলাধুলা – ৩০ মার্চ, ২০২৪: প্রথম টেস্টে হেরে যাওয়ার পর বিশ্বসেরা অলরাউন্ডর সাকিব আল হাসানকে নেওয়া হয়েছে দলে। কিন্তু চট্রগ্রাম টেস্টে প্রথম দিনে ৪ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা করেছে ৩১৪ রান।শ্রীলঙ্কার প্রথম তিনজন ব্যাটসম্যান ফিপটি করে আউট হয়। অভিষেকে বাংলাদেশের বোলার হাসান মাহমুদ ২ উকেট নিয়ে ভালো সূচনা করেছে। সাবিক পেয়েছে একটি উকেট। প্রথম দিনে ভালো অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা।

    চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। প্রথম দিনশেষে ৪ উইকেট হারিয়ে ৩১৪ রান করেছে সফরকারীরা। দিনেশ চান্দিমাল ৫৮ বলে ৩৪ ও ধনঞ্জয়া ডি সিলভা ২৬ বলে ১৩ রানে অপরাজিত আছেন।

    দুই দলই একাদশে বদল এনে খেলতে নামে ম্যাচটি। সাকিব আল হাসান ফেরেন, হাসান মাহমুদের অভিষেক হয়। একাদশ থেকে বাদ পড়েন শরিফুল ইসলাম ও নাহিদ রানা। শ্রীলঙ্কার একাদশে কাসুন রাজিথার ইনজুরিতে সুযোগ পান আসিথা ফার্নান্দো। বাংলাদেশের তিন স্পিনারের বিপরীতে শ্রীলঙ্কা তিন পেসার নিয়ে মাঠে নেমেছে।

    বাংলাদেশ শুরুটা করে দুই পেসারকে দিয়ে। একপাশ থেকে দারুণ বল করতে থাকেন হাসান মাহমুদ। তিনি তৈরি করেন সুযোগও। ষষ্ঠ ওভারের প্রথম বলটি কিছুক্ষণ হাওয়ায় ভেসেছিল। কিন্তু দ্বিতীয় স্লিপ অবধি বল ক্যারি করেনি।

    ওই ওভারের চতুর্থ বলে স্লিপে ক্যাচ দেন নিশান মাদুশকা। হাসান মাহমুদের অফ স্টাম্পের বাইরের বল কীভাবে খেলবেন, বুঝতে পারছিলেন না তিনি। কিন্তু স্লিপে সহজ ক্যাচ ছেড়ে দেন জয়। শুরুর চাপ উবে যায় যেন মুহূর্তেই।

    প্রথম সেশনে ২৭ ওভারে ৮৮ রান তোলে পুরো নিয়ন্ত্রণে ছিল শ্রীলঙ্কা। বাংলাদেশের জন্য ছিল কেবল ক্যাচ ছাড়ার হতাশা। দ্বিতীয় সেশনের শুরুতে সেটি অবশ্য কিছুটা কাটে হাসান মাহমুদের করা রান আউটে।

    দ্বিতীয় সেশনের দ্বিতীয় ওভারে আউট হয়ে যান মাদুশকা। কাভারে ফেলে এক রান স্বাচ্ছন্দ্যেই হয়। দ্বিতীয় রানের জন্য দৌড়ে মাঝ ক্রিজ থেকে ফিরে আসতে হয় মাদুশকাকে। ডাইভ দিয়েও বাঁচতে পারেননি তিনি, হাসান মাহমুদের থ্রো ধরে স্টাম্প ভাঙেন লিটন। মাদুশকার ১০৫ বলের ইনিংস শেষ হয় ৫৭ রানে।

    কিন্তু ওই রান আউটও চাপে ফেলতে পারেনি শ্রীলঙ্কাকে। উল্টো যত সময় যায়, ততই উইকেট নিতে না পারার হতাশা বাড়ে বাংলাদেশের। এর প্রকাশই যেন হয় তাইজুলের করা ৪৪তম ওভারে শান্তর নেওয়া রিভিউতে। কুশল মেন্ডিসের মাঝ ব্যাটে লাগা বলে রিভিউ নেয় বাংলাদেশ।

    সেশন এগোনোর সঙ্গে বোলারদের উইকেট নিতে না পারা নিয়ে আফসোস বাড়ছিল। তবে ওখানেই স্বস্তি এনে দেন হাসান মাহমুদ। চা বিরতির কিছুক্ষণ আগে তাকে নতুন স্পেল করতে বোলিংয়ে নিয়ে আসেন শান্ত। হাসানের অফ স্টাম্পের বাইরের বল শরীর থেকে দূরে খেলে স্টাম্পে টেনে আনেন করুণারত্নে।

    এই ব্যাটার ১২৯ বলে ৮ চার ও ১ ছক্কায় ৮৬ রান করে সাজঘরে ফেরত যান। তাকে ফিরিয়ে নিজের অভিষেক টেস্টে প্রথম উইকেট পেলেন হাসান। তাতেও অবশ্য সেশনটা শ্রীলঙ্কারই থেকেছে। দ্বিতীয় সেশনে ১২৮ রান করেছে তারা।

    প্রথম দুটির চেয়ে কিছুটা হলেও স্বস্তিতে কাটে বাংলাদেশের শেষ সেশন। চা বিরতির পর বাংলাদেশ পেয়েছে দুটি উইকেট। শুরুটা হয়েছে সাকিব আল হাসানের হাত ধরে। স্লিপে দাঁড়িয়ে তার বলে দুর্দান্ত ক্যাচ নিয়ে কুশল মেন্ডিসকে আউট করেন মেহেদী হাসান মিরাজ।

    এই ব্যাটার অল্পের জন্য সেঞ্চুরি আফসোসে পুড়েছেন। ১৫০ বলের ইনিংসে ১১ চার ও ১টি ছক্কায় ৯৩ রান করেন তিনি। নতুন বলের প্রথম ওভারে পরের উইকেটটি এনে দেন অভিষিক্ত হাসান মাহমুদ। ওভারের প্রথম পাঁচ বল ডট দেওয়ার পর ষষ্ঠ বলে স্লিপে ক্যাচ দেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। ৭১ বলে ২৩ রান করেন তিনি।

    কিন্তু ওই দুই উইকেটের পরও বাংলাদেশের জন্য দিনটি খুব একটা ভালো যায়নি। প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথেই আছে লঙ্কানরা।

  • আজ চার বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে

    আজ চার বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে

    www.HelloBangla.News – জাতীয় – ৩০ মার্চ, ২০২৪: আজ ঢাকাসহ চার বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। তবে সেটা প্রবল বৃষ্টি নয়।

    আজ শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

    সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ।

    আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কাল রবিবার (৩১ মার্চ) ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

  • ইসরায়েলি হামলায় গাজায় ৩২৬২৩ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে

    ইসরায়েলি হামলায় গাজায় ৩২৬২৩ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৩০ মার্চ, ২০২৪: প্রায় পাঁচ মাসেরও বেশি সময় ধরে গাজায় চলছে ইসরায়েলি হামলা। সেখানে বিপুল প্রাণহানির পাশাপাশি দেখা দিয়েছে খাদ্য সংকট।বিশ্বের বিভিন্ন দেশের অনুরোধ উপেক্ষা করে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ফলে গাজায় লাশের সারি যেন থামছেই না। প্রতিদিনই সেখানে ইসরায়েলি হামলায় শত শত ফিলিস্তিনি প্রাণ হারাচ্ছে। গাজাজুড়ে ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় একটি ক্রীড়া কেন্দ্রে ১৫ জন নিহত হয়েছে। সেখানে কয়েক হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিল।

    আন্তর্জাতিক চাপ এবং নানা ধরনের সমালোচনার পরেও যুক্তরাষ্ট্র সরকার ইসরায়েলকে কয়েক বিলিয়ন ডলার মূল্যের বোমা এবং যুদ্ধবিমান পাঠাচ্ছে। এদিকে প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) জানিয়েছে, গাজায় সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় তাদের ২৬ কর্মী নিহত হয়েছে। এর মধ্যে ১৫ জন সদস্য রয়েছেন যারা চিকিৎসা সেবা দেওয়ার সময় ইসরায়েলি বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

    গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর থেকেই গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। পাঁচ মাসের বেশি সময় ধরে ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত গাজায় ৩২ হাজার ৬২৩ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৭৫ হাজার ৯২ জন।

    এর আগে সিরিয়ার আলেপ্পো প্রদেশে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৩৬ সিরীয় সেনা নিহত হয়েছেন। যুদ্ধ বিষয়ক একটি পর্যবেক্ষক সংস্থা শুক্রবার (২৯ মার্চ) এ তথ্য জানায়। ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার অধীনে থাকা একটি রকেট ডিপোর কাছে এই হামলা চালানো হয়।

    এর আগে সিরিয়ায় বিমান হামলায় ১৩ জন নিহত হন। তাদের মধ্যে ইরানপন্থি অন্তত ৯ জনসহ একজন কমান্ডার ছিলেন। মঙ্গলবার (২৬ মার্চ) সিরিয়ার পূর্বাঞ্চলে ওই হামলা চালানো হয়। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছিল, একটি হামলায় ইরানপন্থি নয় যোদ্ধা নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন আইআরজিসির কমান্ডার রয়েছেন। একটি উপত্যকায় তাদের লক্ষ্য করে হামলাটি চালানো হয়।

    এদিকে ইসরায়েলি অভিযান শুরুর পর লাখ লাখ ফিলিস্তিনি দক্ষিণ গাজার রাফায় আশ্রয় নেয়। এটি মিশর সীমান্তবর্তী এলাকা। এরই মধ্যে উত্তর ও মধ্য গাজাকে ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। এখন আন্তর্জাতিক সব চাপ উপেক্ষা করে রাফায়ও অভিযান চালাবে ইসরায়েল।

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় হামাসের হাতে জিম্মি সেনাদের পরিবারের সদস্যদের বলেছেন, একমাত্র সামরিক চাপের মাধ্যমেই তাদের মুক্ত করা সম্ভব। তাছাড়া রাফায় সেনাবাহিনী অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি। রাফায় স্থল অভিযানের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, আমরা এরই মধ্যে উত্তর গাজা ও খান ইউনিস জয় করেছি।

    অপরদিকে গাজায় গণহত্যামূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলে ইসরায়েলের বিরুদ্ধে আরও দুইটি ইস্যু জারি করেছে আন্তর্জাতিক বিচার আদালত। সেখানে মৌলিক সেবা ও মানবিক সহায়তা প্রবেশের নিশ্চিয়তা দেওয়ার কথা বলা হয়েছে। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাস হামলা চালানোর পর থেকে গাজায় যে যুদ্ধ শুরু হয়েছে, সে বিষয়ে প্রথমবারের মতো জাতিসংঘের নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি) উভয় পক্ষের মধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস হয়েছে।

  • কারুপল্লীতে এবারের ঈদের কালেকশন

    কারুপল্লীতে এবারের ঈদের কালেকশন

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ৩০ মার্চ, ২০২৪: বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র কারুপল্লী এনেছে ঈদের বর্ণিল পোশাক। নিজস্ব ডিজাইনের এসব পোশাকের রঙে ও নকশায় রয়েছে ঈদের নান্দনিক আমেজ। সুতিসহ আরামদায়ক কাপড়ে তৈরি করা হয়েছে এসব পোশাক। এর মধ্যে আছে তাঁতের সুতি শাড়ি, জামদানি শাড়ি, বেনারসি শাড়ি, থ্রি-পিস, ফতুয়া, শার্ট, পাঞ্জাবি এবং শিশুদের পোশাক। বিভিন্ন প্রিন্টসহ নানা ধরনের হাতের কাজের মাধ্যমে নকশা করা এসব পোশাক। এছাড়া হস্ত ও কুটির শিল্পের প্রতিষ্ঠান করুপল্লীতে রয়েছে গ্রামীন নারীদের তৈরি দেশীয় রকমারি গহনা, উপহার ও নানা ধরনের হস্তশিল্প সামগ্রী। কারুপল্লীর এসব পোশাক ও পণ্যের দাম ক্রেতাদের হাতের নাগালেই ।

    ঠিকানা : পল্লী ভবন, ৫ কারওরান বাজার, ঢাকা।

  • মিয়ানমারের ৩ সেনা বাংলাদেশে আশ্রয় নিয়েছে

    মিয়ানমারের ৩ সেনা বাংলাদেশে আশ্রয় নিয়েছে

    www.HelloBangla.News – জাতীয় – ৩০ মার্চ, ২০২৪: মিয়ানমারের অভ্যন্তরে সরকারি জান্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে বেশ কয়েক মাস ধরে ক্ষমতা দখলের যুদ্ধের করণে সেখানে অস্তিরতা বিরাজ করছে। এই প্রেক্ষিতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে মিয়ানমারের ৩ সেনা সদস্য।

    আজ শনিবার (৩০ মার্চ) ভোরে উপজেলার ঘুমধুম ইউপির ২ ওয়ার্ড তুমব্রু সীমান্ত দিয়ে প্রবেশের পর তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেন তারা।

    জানা গেছে, মিয়ানমারের অভ্যন্তরে দেশটির সরকারি জান্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে চলমান ক্ষমতা দখলের যুদ্ধে বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধে টিকতে না পেরে বাংলাদেশে আশ্রয় নিয়েছে মিয়ানমার সেনাবাহিনী তাতমাদো’র ৩ সেনা সদস্য। তাদের নিরস্ত্রীকরণ করে তম্ব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় দেওয়া হয়েছে।

    এর আগে গত ১১ মার্চ তিন দফায় জামছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমার জান্তাবাহিনীর তিনজন কর্মকর্তাসহ ১৭৭ বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। তাদের নাইক্ষ্যংছড়ি বিজিবি ব্যাটালিয়ন সদরের বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় দেওয়া হয়েছিল।

  • মসজিদ পরিচ্ছন্নতায়, লাইজলের বিশেষ ক্যাম্পেইন “পরিচ্ছন্নতায় পবিত্রতা”

    মসজিদ পরিচ্ছন্নতায়, লাইজলের বিশেষ ক্যাম্পেইন “পরিচ্ছন্নতায় পবিত্রতা”

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ৩০ মার্চ, ২০২৪: বিশ্বব্যাপী মুসলিমদের জন্য রমজান মাস অত্যন্ত তাৎপর্যপূর্ন। পবিত্র এই মাসকে আরও সুস্থ এবং সাবলীল ভাবে পালন করতে লাইজলের লক্ষ্য সারা দেশব্যাপী মসজিদের পরিচ্ছন্নতা এবং পবিত্রতা বৃদ্ধি করে মসজিদে নামাজ আদায়ের আরও অনুকূল পরিবেশ সৃষ্টি করা। তাই এই রমজান মাসে ফ্লোর ক্লিনার লাইজল “পরিচ্ছন্নতায় পবিত্রতা” নামে মাসবাপি মসজিদ পরিষ্কার করার কর্মসূচি করছে।

    লাইজল নিজ উদ্যোগে, দেশব্যাপী ১০০টি মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে। এই ক্যাম্পেইনের অংশ হিসেবে সারা দেশের সব বিভাগে মসজিদের পরিচ্ছন্নতার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এই কর্মসূচিতে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী এবং রংপুরের মোট ৭০টি মসুজিদ পরিচ্ছন্ন করা হবে। এছাড়াও লাইজল রাজধানী ঢাকার ৩০টি মসজিদেও নিজেদের কর্মসূচি অব্যাহত রাখবে।

    “পরিচ্ছন্নতায় পবিত্রতা” কর্মসূচির মাধ্যমে পবিত্র এই রমজান মাসে লাইজল সামাজিক সুস্থতা ও পরিচ্ছন্নার প্রতি প্রতিষ্ঠানটির দায়িত্ব পালন করছে। এই উদ্যোগের মাধ্যমে লাইজল ধর্মীয় প্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখার গুরুত্ব এবং সমাজের প্রতি দায়বদ্ধতার সম্মিলিত প্রয়াসকে প্রচার করছে।

    রেকিট বেনকিজার (বাংলাদেশ) এর মার্কেটিং ম্যানেজার সাবরিন মারুফ তিন্নি বলেন, “রমজান মাসে নিয়মিত নামাজ আদায়, ইফতার আয়োজন, কুরআন তিলওয়াত এবং তারাবীহ নামাজের জন্য মসজিদে মুসল্লী সংখ্যা বৃদ্ধি পায়। মুসল্লীদের এই কর্মচঞ্চলতা বৃদ্ধির ফলে মসজিদের পরিচ্ছন্নতা বজায় রাখা বেশ কঠিন হয়ে যায়। এই কর্মসূচির অংশ হিসেবে মসজিদ পরিষ্কার করার দায়িত্ব আমাদের কাঁধে নিয়ে খাদেমদের সহায়তা করছি। এবার দেশব্যাপী ১০০টি মসজিদ পরিষ্কারের মাধ্যমে লাইজল চায় পরিচ্ছন্নতার ব্যাপারে সাড়া ফেলতে”

    লাইজলের মূল প্রতিষ্ঠান রেকিট বেনকিজার বিশ্বব্যাপি হাইজিন পণ্য, স্বাস্থ্য এবং পুষ্টিগত ব্র্যান্ডের জন্য বিখ্যাত। উদ্ভাবনী পন্য এবং নানা উদ্যোগের মাধ্যমে মানব জীবনকে উন্নত করার প্রতিশ্রুতির বাইরেও রেকিট বেনকিজার সবসমসয় সমাজের উন্নয়ন সাধনে এবং সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ন এমন কাজকে অগ্রাধিকার দেয়।

  • রান্না: চিকেন চাপালি কাবাব

    রান্না: চিকেন চাপালি কাবাব

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ৩০ মার্চ, ২০২৪: রমজানে ইফতারে চিকেন চাপালি কাবাব হতে পারে আপনার একটি উপাদেও খাবার। আজ দেওয়া হলো চিকেন চাপালি কাবাবের রেসিপি।

    Chef Jinia Islam (2)
    Chef Jinia Islam (2)

    উপকরণ:                

    চিকেনকিমা-১ কাপ, কর্নফ্লাওয়ার- ২ টেবিল চামচ, আদা বাটা-১ চা চামচ, রসূন বাটা             ১ চা চামচ, লবন-স্বাদমতো, কালোমরিচগুড়া-হাফ চা চামচ, পেয়াজকুচি-মাঝারি ১টা, কাচা মরিচ কুচি         ২/৩ টা, বেরেস্তা-২ টেবিল চামচ, গরম মসলাগুড়া-১ চা চামচ, টমেটো কুচি-২ টেবিল চামচ, ডিম                        ১টি, পুদিনাপাতা কুচি-২ টেবিলচামচ, টমেটো স্লাইস-৬ স্লাইস, তেল-হাফ কাপ।

     

    প্রস্তুর প্রণালী:

    মুরগি ধুয়ে পানি ঝড়িয়ে কিমা করে নিতে হবে। এতে  তেল ছাড়া এক এক সব উপকরণ মিশিয়ে ভালো করে মাখাতে হবে। ভালো করে মাখানো হলে দশ মিনিট রেখে দিতে হবে রেস্টে। দশ মিনিট পর কিমা হাতের তালুতে নিয়ে চেপে চেপে গোল করে কাবাব বানাতে হবে। চ‍্যাপটা ও গোল করে বানিয়ে তার উপর টমেটো স্লাইস দিয়ে গরম তেলে ভেজে নিয়ে হবে।

    গরম গরম চাপালি কাবাব রুমালি রুটি বা পোলাও বিরিয়ানির সাথেও পরিবেশন করুন।

     

    রন্ধনশিল্পী: জিনিয়া ইসলাম

  • বিএনপির নেতিবাচক রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে: সেতুমন্ত্রী

    বিএনপির নেতিবাচক রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৯ মার্চ, ২০২৪: বিএনপির নেতিবাচক রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে, বলে জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনে বলেন, “নির্বাচনের আগে বিএনপি বিদেশি শক্তির তাঁবেদারি করেছে। বিদেশি শক্তিকে ডেকে নিষেধাজ্ঞা দেওয়ার ষড়যন্ত্র করেছে। নির্বাচনের পর সংকট কাটিয়ে ভালোর দিকে যাচ্ছে দেশ। বিশ্ব সংকটের মধ্যেও দেশের মানুষ ভালো আছে। বিএনপির নেতিবাচক রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে। তাদের অবস্থান সংকুচিত হয়ে এসেছে।”

    আজ শুক্রবার (২৯ মার্চ) আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির পক্ষ থেকে ইফতার সামগ্রী ও ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

    সেতুমন্ত্রী বলেন, “বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম বলেন, এ সরকারের আমলে তাদের ৮০ ভাগ নেতাকর্মী নিগৃহীত নির্যাতিত হয়েছেন। এসব মিথ্যাচার থেকে বিরত থাকুন। প্রকাশ্যে এসে তালিকা প্রকাশ করুন। জামিন পেয়ে নেতারা একে একে বের হয়ে এসেছে। সুতরাং এ ৮০ ভাগ নেতাকর্মীর তালিকা প্রকাশ করুন।”

    ওবায়দুল কাদের বলেন, “বড় বড় হোটেলে বিএনপি ইফতার পার্টির আয়োজন করে। আওয়ামী লীগ ইফতার পার্টি করে না। প্রধানমন্ত্রীর নির্দেশে যারা অসহায় নিরীহ মানুষ সংকটে আছে তাদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।”

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “বিএনপি পাকিস্তানের সঙ্গে কখনো সম্পর্ক ছিন্ন করে নাই। বিএনপি হৃদয় পাকিস্তান, চেতনায় পাকিস্তান। আর আওয়ামী লীগ কোনো বিদেশি শাসন, কোনো বিদেশি রাষ্ট্রের দাসত্ব করে না। আমাদের হৃদয়ে বাংলাদেশ, চেতনায়ও বাংলাদেশ। সেটাই আমরা মনে প্রাণে ধারণ করি।”

    সেতুমন্ত্রী বলেন, “আজকে বিএনপির চারদিকে অন্ধকার। শেখ হাসিনার উন্নয়ন বিএনপির রাজনীতিতে অন্ধকারে ঠেলে দিয়েছে। এ অন্ধকার গর্ত থেকে তারা বের হতে পারছে না।”

    তিনি আরও বলেন, “মির্জা ফখরুলকে বলব, ৮০ ভাগ নেতাকর্মী নিগৃহীত হচ্ছে বলেন, এসব মিথ্যাচার থেকে বিরত থাকুন। প্রকাশ্যে এসে তালিকাটা দিন। ৮০ ভাগ নেতাকর্মী তারা কারা? মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আমির খসরু সবাই তো একে একে জেল থেকে বের হয়ে গেলেন।”

    আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিরুল ইসলাম আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, শিল্প ও বাণিজ্য সম্পাদক সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী।

  • জিয়াউর রহমান জীবদ্দশায় কখনো শুনেননি তিনি স্বাধীনতার ঘোষক: পররাষ্ট্রমন্ত্রী

    জিয়াউর রহমান জীবদ্দশায় কখনো শুনেননি তিনি স্বাধীনতার ঘোষক: পররাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৯ মার্চ, ২০২৪: জিয়াউর রহমান জীবদ্দশায় কখনো শুনেননি তিনি স্বাধীনতার ঘোষক, বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, “জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ছত্রছায়ায় পাকিস্তানিদের পক্ষে কাজ করেছে। জিয়াউর রহমান আওয়ামী লীগের অধীনেই মুক্তিযুদ্ধের সময় বেতনভুক্ত কর্মচারী ছিলেন। জিয়াউর রহমান জীবদ্দশায় কখনো শুনেননি তিনি স্বাধীনতার ঘোষক।”

    আজ শুক্রবার (২৯ মার্চ) রাজধানীর প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

    ড. হাছান মাহমুদ বলেন, “স্কুল ঘণ্টা যেমন দপ্তরি বাজায়, তেমনি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন বঙ্গবন্ধুর পক্ষে। আজকে বিএনপি নেতা আব্দুল মঈন খান অনেক কথা বলেন। মঈন খানের বাবা আব্দুল মোমেন খান ৭৪ সালে খাদ্য সচিব ছিলেন। তিনি ষড়যন্ত্র করে মার্কিন খাদ্যবাহী জাহাজ ফেরত পাঠিয়েছিলেন।”

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, “জিয়াউর রহমান আব্দুল মোমেন খানকে মন্ত্রী বানিয়েছিল। মঈন খান নিজেও সংসদে দাঁড়িয়ে বলেছিল, দরকার পড়লে দেশ বিক্রি করে দেব। যার বাবার জন্য এদেশে দুর্ভিক্ষ হয়েছে তার মুখে এসব কথা মানায় না।”