চট্রগ্রাম টেস্টে প্রথম দিন শেষে ভালো অবস্থানে শ্রীলঙ্কা

Sri Lanka in good position in Chittagong Test - Sports - 30 March 2024
Sri Lanka in good position in Chittagong Test - Sports - 30 March 2024

www.HelloBangla.News – খেলাধুলা – ৩০ মার্চ, ২০২৪: প্রথম টেস্টে হেরে যাওয়ার পর বিশ্বসেরা অলরাউন্ডর সাকিব আল হাসানকে নেওয়া হয়েছে দলে। কিন্তু চট্রগ্রাম টেস্টে প্রথম দিনে ৪ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা করেছে ৩১৪ রান।শ্রীলঙ্কার প্রথম তিনজন ব্যাটসম্যান ফিপটি করে আউট হয়। অভিষেকে বাংলাদেশের বোলার হাসান মাহমুদ ২ উকেট নিয়ে ভালো সূচনা করেছে। সাবিক পেয়েছে একটি উকেট। প্রথম দিনে ভালো অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। প্রথম দিনশেষে ৪ উইকেট হারিয়ে ৩১৪ রান করেছে সফরকারীরা। দিনেশ চান্দিমাল ৫৮ বলে ৩৪ ও ধনঞ্জয়া ডি সিলভা ২৬ বলে ১৩ রানে অপরাজিত আছেন।

দুই দলই একাদশে বদল এনে খেলতে নামে ম্যাচটি। সাকিব আল হাসান ফেরেন, হাসান মাহমুদের অভিষেক হয়। একাদশ থেকে বাদ পড়েন শরিফুল ইসলাম ও নাহিদ রানা। শ্রীলঙ্কার একাদশে কাসুন রাজিথার ইনজুরিতে সুযোগ পান আসিথা ফার্নান্দো। বাংলাদেশের তিন স্পিনারের বিপরীতে শ্রীলঙ্কা তিন পেসার নিয়ে মাঠে নেমেছে।

বাংলাদেশ শুরুটা করে দুই পেসারকে দিয়ে। একপাশ থেকে দারুণ বল করতে থাকেন হাসান মাহমুদ। তিনি তৈরি করেন সুযোগও। ষষ্ঠ ওভারের প্রথম বলটি কিছুক্ষণ হাওয়ায় ভেসেছিল। কিন্তু দ্বিতীয় স্লিপ অবধি বল ক্যারি করেনি।

ওই ওভারের চতুর্থ বলে স্লিপে ক্যাচ দেন নিশান মাদুশকা। হাসান মাহমুদের অফ স্টাম্পের বাইরের বল কীভাবে খেলবেন, বুঝতে পারছিলেন না তিনি। কিন্তু স্লিপে সহজ ক্যাচ ছেড়ে দেন জয়। শুরুর চাপ উবে যায় যেন মুহূর্তেই।

প্রথম সেশনে ২৭ ওভারে ৮৮ রান তোলে পুরো নিয়ন্ত্রণে ছিল শ্রীলঙ্কা। বাংলাদেশের জন্য ছিল কেবল ক্যাচ ছাড়ার হতাশা। দ্বিতীয় সেশনের শুরুতে সেটি অবশ্য কিছুটা কাটে হাসান মাহমুদের করা রান আউটে।

দ্বিতীয় সেশনের দ্বিতীয় ওভারে আউট হয়ে যান মাদুশকা। কাভারে ফেলে এক রান স্বাচ্ছন্দ্যেই হয়। দ্বিতীয় রানের জন্য দৌড়ে মাঝ ক্রিজ থেকে ফিরে আসতে হয় মাদুশকাকে। ডাইভ দিয়েও বাঁচতে পারেননি তিনি, হাসান মাহমুদের থ্রো ধরে স্টাম্প ভাঙেন লিটন। মাদুশকার ১০৫ বলের ইনিংস শেষ হয় ৫৭ রানে।

কিন্তু ওই রান আউটও চাপে ফেলতে পারেনি শ্রীলঙ্কাকে। উল্টো যত সময় যায়, ততই উইকেট নিতে না পারার হতাশা বাড়ে বাংলাদেশের। এর প্রকাশই যেন হয় তাইজুলের করা ৪৪তম ওভারে শান্তর নেওয়া রিভিউতে। কুশল মেন্ডিসের মাঝ ব্যাটে লাগা বলে রিভিউ নেয় বাংলাদেশ।

সেশন এগোনোর সঙ্গে বোলারদের উইকেট নিতে না পারা নিয়ে আফসোস বাড়ছিল। তবে ওখানেই স্বস্তি এনে দেন হাসান মাহমুদ। চা বিরতির কিছুক্ষণ আগে তাকে নতুন স্পেল করতে বোলিংয়ে নিয়ে আসেন শান্ত। হাসানের অফ স্টাম্পের বাইরের বল শরীর থেকে দূরে খেলে স্টাম্পে টেনে আনেন করুণারত্নে।

এই ব্যাটার ১২৯ বলে ৮ চার ও ১ ছক্কায় ৮৬ রান করে সাজঘরে ফেরত যান। তাকে ফিরিয়ে নিজের অভিষেক টেস্টে প্রথম উইকেট পেলেন হাসান। তাতেও অবশ্য সেশনটা শ্রীলঙ্কারই থেকেছে। দ্বিতীয় সেশনে ১২৮ রান করেছে তারা।

প্রথম দুটির চেয়ে কিছুটা হলেও স্বস্তিতে কাটে বাংলাদেশের শেষ সেশন। চা বিরতির পর বাংলাদেশ পেয়েছে দুটি উইকেট। শুরুটা হয়েছে সাকিব আল হাসানের হাত ধরে। স্লিপে দাঁড়িয়ে তার বলে দুর্দান্ত ক্যাচ নিয়ে কুশল মেন্ডিসকে আউট করেন মেহেদী হাসান মিরাজ।

এই ব্যাটার অল্পের জন্য সেঞ্চুরি আফসোসে পুড়েছেন। ১৫০ বলের ইনিংসে ১১ চার ও ১টি ছক্কায় ৯৩ রান করেন তিনি। নতুন বলের প্রথম ওভারে পরের উইকেটটি এনে দেন অভিষিক্ত হাসান মাহমুদ। ওভারের প্রথম পাঁচ বল ডট দেওয়ার পর ষষ্ঠ বলে স্লিপে ক্যাচ দেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। ৭১ বলে ২৩ রান করেন তিনি।

কিন্তু ওই দুই উইকেটের পরও বাংলাদেশের জন্য দিনটি খুব একটা ভালো যায়নি। প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথেই আছে লঙ্কানরা।

পূর্ববর্তী আজ চার বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে
পরবর্তী বঙ্গবন্ধু এই দেশকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন: স্বাস্থ্যমন্ত্রী