অভিনেত্রী সীমানা মারা গেছেন

shimana-has-passed-away- Entertainment - 4 June 2024
shimana-has-passed-away- Entertainment - 4 June 2024

www.HelloBangla.News – বিনোদন – ৪ জুন, ২০২৪: প্রায় ১৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে হেরে গেলেন মডেল-অভিনেত্রী রিশতা লাবনী সীমানা। আজ মঙ্গলবার (০৪ জুন) সকাল ৬টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানা গেছে, অভিনেত্রী সীমানা গত ২১ মে রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন । সেদিন রাত ১১টার দিকে তাকে দ্রুত ধানমন্ডির বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসকরা জানায় তার, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। পরদিন আরও উন্নত চিকিৎসার জন্য সীমানাকে ধানমন্ডির আরেকটি হাসপাতালে নেওয়া হয়। এরপর চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকার আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করানো হয়। গত কয়েক দিন সেখানেই চিকিৎসাধীন ছিলেন। গত ২৫ মে এই হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। গত বুধবার বিকেল থেকে সীমানার চিকিৎসা চলছিল ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে আর সীমানার ফেরা হলোনা। আজ সকালে তিনি চলে গেলেন না ফেরার দেশে।

সীমানা লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার ২০০৬-আসরের সেরা দশের একজন। ২০১৪ সালে বিয়ের পর মিডিয়া থেকে একপ্রকার নিজেকে সরিয়ে নেন। পারভেজ ও সীমানার ঘরে একটি পুত্রসন্তান র‍য়েছে। পরে স্বামী সংগীতশিল্পী পারভেজ সাজ্জাদের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়।

অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করেছেন সীমানা। তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’তার প্রথম সিনেমা। এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় না করলেও তিনি প্রশংসা কুড়িয়েছিলেন।

২০১৯ সালে দ্বিতীয় বিয়ের পর আবারো কাজে ফেরেন এই অভিনেত্রী। গেল বছর ‘রোশনী’ নামের একটি সিনেমাতে অভিনয় করেছেন। এটি পরিচালনা করছেন বিপ্লব হায়দার।

দুবার মা হওয়ার কারণে তাঁর এই দীর্ঘ বিরতি। বিরতি ভেঙে গত বছর আবার নাটকে অভিনয় শুরু করেন। সীমানার দুই সন্তান। বড় সন্তান শ্রেষ্ঠর বয়স আট, আর ছোট সন্তান স্বর্গ তিন বছর বয়সী।

আজ দুপুর ১২ টা ১৫ মিনিটে রাজধানীতে বেসরকারি টিভি ‘চ্যানেল আই’ প্রাঙ্গণে অভিনেত্রী সীমানার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। এরপর তার মরদেহ নিয়ে গ্রামের বাড়ি বাড়ি শেরপুর জেলা নকলা উপজেলা বাজারদি গ্রাম উদ্দেশে রওনা করেছেন স্বজনরা।

বাদ মাগরিব আরও একটি জানাজা শেষে পারাবিক কবর স্থানে সমাহিত করা হবে এ অভিনেত্রীকে।

পূর্ববর্তী আফগানিস্তানের কাছে ১২৫ রানে হেরেছে উগান্ডা
পরবর্তী কাতার, মরক্কো ও সৌদি আরব থেকে সার কিনবে সরকার