প্যারিসে ইসরায়েলি দূতাবাসের সামনে ১০ হাজার মানুষের বিক্ষোভ

10,000 people protest in Paris - International - 28 May 2024
10,000 people protest in Paris - International - 28 May 2024

www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৮ মে, ২০২৪: গাজা উপত্যকার রাফা শহরে ইসরায়েলের ভয়াবহ গোলাবর্ষণ চালিয়েছে। এই ঘটনায়র প্রতিবাদে  বিসোমবার প্যারিসে ইসরায়েলি দূতাবাসের কাছে প্রায় ১০ হাজার লোক বিক্ষোভ প্রদর্শন করেছে।

ফরাসি রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থিত ইসরায়েলি দূতাবাস থেকে কয়েকশ’ মিটার দূরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয় এবং সেখানে ‘আমরা সবাই গাজার শিশু’, ‘মুক্ত গাজা’ এবং অন্যান্য ফিলিস্তিনপন্থী শ্লোগান দেয়।

হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, রাফাতে হামাসের লক্ষ্যবস্তুতে ইসরায়েলের হামলার একদিন পর এই সমাবেশের আয়োজন করা হয়। সেখানে ইসরায়েলের  হামলায় ৪৫ জন প্রাণ হারিয়েছে। এই হামলার ঘটনায় ইসরায়েল আন্তর্জাতিকভাবে নিন্দার মুখে পড়েছে।

সমাবেশের আয়োজনকারী অ্যাসোসিয়েশন ফ্রান্স-প্যালেস্টাইন সলিডারিটি গ্রুপের ফ্রাঁসোয়া রিপ বলেছেন, ‘এটি একটি বড় ধরনের গণহত্যা।’

এদিকে প্যারিস পুলিশ সার্ভিস জানিয়েছে, বিক্ষোভ-সমাবেশে প্রায় ১০ হাজার লোক অংশগ্রহণ করেছিল।

সমাবেশে একটি বড় ব্যানারে লেখা ছিল ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, যুক্তরাষ্ট্রের জো বাইডেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘মানবতাকে হত্যা করছে।’

এদিকে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে ফ্রান্স ও যুক্তরাষ্ট্র।

ইসরায়েল বার বার বিভিন্ন দেশের যুদ্ধ বন্ধের বিষয়টি আমলে নিচ্ছেনা।

সাত মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলি হামলায় গাজায় প্রায় ৩৬ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। ধ্বংস হয়েছে বহু স্থাপনা, হাসপাতাল ও ধর্মীয় উপাসনালয়। সেখানে দেখা দিয়েছে দুর্ভিক্ষ।

প্যারিসে ইসরায়েলি দূতাবাসের সামনে ১০ হাজার মানুষের বিক্ষোভ

সূত্র: বাসস

পূর্ববর্তী প্রো লিগে আল নাসরের জয়ের দিনে রোনালদোর রেকর্ড
পরবর্তী ডিএমপি ও জাইকা ট্রাফিক সমস্যা সমাধানে কাজ করবে