Category: লিড নিউজ

  • এবার ১৩ জন পাচ্ছেন জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতার পুরস্কার

    এবার ১৩ জন পাচ্ছেন জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতার পুরস্কার

    www.HelloBangla.News – বিনোদন – ১৬ মে, ২০২৪: সংস্কৃতি চর্চার সাথে সম্পৃক্ত যে কোনো ইতিবাচক কর্মকান্ডকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি উৎসাহিত করে থাকে, তারই অংশ হিসেবে ‘উন্নয়নের বাংলাদেশ, নান্দনিক বাংলাদেশ’ শীর্ষক জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা-২০২৩ এর আয়োজন করা হয়।

    প্রতিযোগিতায় অনলাইনে ৩১৪ জন আলোকচিত্র শিল্পীর ৬৩৮টি আলোকচিত্র জমা পরে, পরে বিচারকদের বিচার বিশ্লেষনের মাধ্যমে ২২৯জন আলোকচিত্র শিল্পীর ২৩৫টি আলোকচিত্র এই প্রদর্শনী ও প্রতিযোগিতার জন্য নির্বাচন করা হয়। প্রতিযোগিতায় ১৩ জন আলোকচিত্র শিল্পীকে পুরস্কার এর জন্য মনোনীত করা হয়েছে। এতে বিচারকমন্ডলী হিসেবে ছিলেন জনাব এ বি এম রফিকুর রহমান, জনাব আবির আবদুল্লাহ, জনাব এস এম গোর্কি এবং মনির উজ্জামান। প্রতিযোগিতা ও প্রদর্শনী সমন্বয় করেন জনাব মো: মাহাবুবুর রহমান, সহকারী পরিচালক (অনুষ্ঠান ও প্রদর্শনী), চারুকলা বিভাগ। আলোকচিত্র প্রদর্শনী ৩০ ডিসেম্বর ২০২৩ থেকে ৩১ জানুয়ারি ২০২৪ পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ২ নম্বর গ্যালারিতে প্রদর্শিত হয়।

    মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় দেশ এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রার প্রতিচ্ছবিকে উপস্থাপনার লক্ষ্যে প্রথম আয়োজিত আলোকচিত্র প্রতিযোগিতা ‘উন্নয়নের বাংলাদেশ, নান্দনিক বাংলাদেশ” এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার  (১৭ মে) সকাল ১১টায়। জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্টিতব্য আয়োজনে পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষনা ও সনদপত্র বিতরণ করা হবে।

    অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে থাকবেন এ বি এম রফিকুর রহমান, বরেণ্য ফটোসাংবাদিক এবং সভাপতিত্ব করবেন লিয়াকত আলী লাকী, মহাপরচিালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি। কৃতজ্ঞতা জানাবেন একাডেমির সচিব সালাউদ্দিন আহাম্মদ। স্বাগত বক্তব্য প্রদান করবেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিম।

  • মানসিক চাপ কমালে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সম্ভব

    মানসিক চাপ কমালে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সম্ভব

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ১৬ মে, ২০২৪: কোন ব্যক্তি যদি মানসিক চাপ কমাতে পারে তাহলে উচ্চ রক্তচাপ থেকে নিয়েজে নিরাপদ রাখতে পারে। শুধু মানসিক চাপ নয় খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ সহ বেশ কিছু নিয়ম মানলে উচ্চ রক্তচাপের ঝুকি কমে।

    চিকিৎসা বিজ্ঞানের ভাষায়, উচ্চ রক্তচাপেরই আরেক নাম হাইপারটেনশন। বিশ্বব্যাপী প্রায় ১৫০ কোটি মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন।

    বাংলাদেশে এক চতুর্থাংশ মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন বলে চিকিৎসকেরা বলছেন। আর তাতে পুরুষের চেয়ে নারীরা বেশি ভুগছেন।

    কেন হয় উচ্চ রক্তচাপ?

    এক সময় ধরে নেয়া হত কেবল বয়স্ক মানুষ অর্থাৎ ৪০ বছরের বেশি হলেই কারো উচ্চ রক্তচাপের আশঙ্কা তৈরি হয়। কিন্তু এখন চিকিৎসকেরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে অল্পবয়সীদের মধ্যেও এ রোগ দেখা যাচ্ছে। চিকিৎসকরা বলছেন সবচেয়ে বড় শঙ্কার ব্যাপার হচ্ছে, বেশিরভাগ মানুষ নিজেরা উচ্চ রক্তচাপে ভুগছেন সে সম্পর্কে জানেন না। তার ফলে তারা হার্ট অ্যাটাক বা হার্ট ফেইলিওরের মত বড় ধরণের কোন অসুস্থতায় আক্রান্ত হন, যার পরিণতিতে মৃত্যু পর্যন্ত হতে পারে।

    কিন্তু নিয়মিত রক্তচাপ পরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চললে এ নীরব ঘাতকের হাত থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। সেজন্য সবার আগে প্রয়োজন শনাক্ত করা যে আপনার রক্তচাপ বিপৎসীমার নিচে আছে কি না, আর না থাকলে কী করতে হবে।

    উচ্চ রক্তচাপের লক্ষণ কী?

    ঘাড় ব্যথা, বুক ধড়ফড় করা এবং বমি বমি ভাব হলেই বুঝতে হবে এটাই রোগের প্রধান লক্ষণ। এই সব লক্ষণ দেখার পরও একদিন এক ব্যক্তি অজ্ঞান হয়ে যান। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকেরা জানান যে তার একটি মাইল্ড স্ট্রোক হয়েছে। এবং তার রক্তচাপ অনেক বেশি। কয়েকদিন হাসপাতালে চিকিৎসকের তত্ত্বাবধানে থাকার সময় দেখা গেল উচ্চ রক্তচাপ ছাড়া তার আর কোন বড় সমস্যা মানে হৃদরোগ, ডায়াবেটিস কিংবা কিডনি রোগ নেই। তখন চিকিৎসকেরা জানান উচ্চ রক্তচাপের কারণেই তার স্ট্রোক হয়েছিল।

    সাধারণভাবে চিকিৎসকরা কয়েকটি লক্ষণের কথা বলেছেন, যেমন ঘাড় ও মাথা ব্যথার পাশাপাশি মাথা ঘোরা, অল্পে রেগে যাওয়া, রাতে ভালো ঘুম না হওয়া, অস্থির লাগা– এমন লক্ষণ দেখা গেলে সতর্ক হতে হবে, এবং রক্তচাপ পরিমাপ করে দেখতে হবে।

    কখন বোঝা যাবে উচ্চ রক্তচাপ ?

    হৃৎপিণ্ডের ধমনীতে রক্ত প্রবাহের চাপ বেশি থাকলে তাকে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার বলা হয়। চিকিৎসকরা বলেছেন, যখন কোন মানুষের রক্তচাপ পরিমাপের দুটি একক, অর্থাৎ সিস্টলিক প্রেশার, যাকে প্রেশারের উপরের পরিমাপক বলা হয়, এবং ডায়াস্টলিক প্রেশার, যাকে সহজভাবে নিচের দিকের রক্তচাপ পরিমাপক বলা হয়, সেখানে নির্ধারিত মাত্রার উপরে রক্তচাপ চলে যায়।

    একজন সুস্থ মানুষের রক্তচাপ থাকার কথা ১২০/৮০ মিলিমিটার মার্কারি। কিন্তু সেটি যদি কারো পরপর দুইদিন ১৪০/৯০ এর বেশি থাকলে তখন সেটিকে উচ্চ রক্তচাপ বলে চিহ্নিত করা হয়। তবে রোগীর বয়স ৮০ বছর বা তার বেশি হলে রক্তচাপের পরিমাপক বেশি হবে।

    কীভাবে বাড়ে রক্তচাপ?

    চিকিৎসকরা বলেছেন, উচ্চ রক্তচাপ কিভাবে বাড়ে সেটি নির্দিষ্ট করে জানা যায় না। তবে, অনেক সময়ই উচ্চ রক্তচাপের প্রাথমিক কারণের সাথে বংশগতির সম্পর্ক থাকে। তবে যাদের অল্প বয়সে উচ্চ রক্তচাপ শনাক্ত হয়, তাদের রক্তচাপ বেশি থাকার কিছু কারণ দেখা যায়, যার কারণে কারো রক্তচাপ বেড়ে যেতে পারে:

    * কিডনি সমস্যা

    * রক্তনালী সরু হয়ে গেছে

    * হরমোন সমস্যা

    * থাইরয়েড সমস্যা, পিটুইটারি গ্লান্ডের সমস্যা

    * মস্তিষ্কে কোন সমস্যা থাকলে

    * স্টেরয়েড গ্রহণের ধারাবাহিকতা থাকলে

    উচ্চ রক্তচাপ থেকে বাঁচতে কী করতে হবে:

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, উচ্চ রক্তচাপের কারণে প্রতি বছর বিশ্বে প্রায় ৯৪ লাখ মানুষ মারা যান, এবং এটি পৃথিবীতে অসুখে ভুগে মারা যাওয়ার প্রধান কারণ।

    চিকিৎসকরা বলেছেন, উচ্চ রক্তচাপের কারণে শরীরের মাথা থেকে পা পর্যন্ত আক্রান্ত হতে পারে। প্রথমেই এ থেকে স্ট্রোক হতে পারে, যা থেকে মস্তিষ্কে রক্তক্ষরণ হতে পারে। এরকম ক্ষেত্রে রোগীর মৃত্যুর সম্ভাবনা থাকে।

    স্ট্রোক থেকে অন্ধত্ব, শরীরের বিভিন্ন প্রত্যঙ্গ অবশ হয়ে যাওয়া এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে

    এ থেকে হার্ট অ্যাটাক এবং হার্ট ফেইলিওর হতে পারে।

    এছাড়া উচ্চ রক্তচাপের কারণে কিডনি বিকল হয়ে যেতে পারে।

    ফলে চিকিৎসকেরা মনে করেন, সতর্ক হওয়া ছাড়া উপায় নেই।

    যেসব পদক্ষেপের মাধ্যমে সুস্থ থাকা যাবে:

    * খাবারে আলগা লবণ বাদ দিতে হবে

    * ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে

    * শাক-সবজি, ফলমূল বেশি করে খেতে হবে

    * নিয়মিত কায়িক পরিশ্রম করতে হবে

    * নিয়মিত রক্তচাপ পরিমাপ করতে হবে

    * রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে হবে

    * তামাক ও তামাক জাতীয় বস্তু ত্যাগ করতে হবে

    * পরিমিত ঘুমাতে হবে

    * স্ট্রেস বা মানসিক চাপ কমাতে হবে

    * চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে, চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া বন্ধ করা যাবে না

    উচ্চ রক্তচাপ বিষয়ক গাইডলাইন :

    বাংলাদেশের সরকারের উচ্চ রক্তচাপ বিষয়ক একটি গাইডলাইন আছে, যাতে কম ওষুধ সেবন করে এবং জীবনযাপন পদ্ধতিতে পরিবর্তন এনে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার চেষ্টাকে উৎসাহিত করা হয়েছে।

    এই গাইডলাইনের নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রক্তচাপ পরিমাপের ব্যবস্থা করা হয়েছে।

    সেইসঙ্গে একটি চার্ট বা টেবিল করে দেয়া হয়েছে, যেখানে উচ্চ রক্তচাপ কত থাকলে কী ব্যবস্থা নিতে হবে, এবং কী ওষুধ খেতে হবে, সেগুলো চিহ্নিত করে দেয়া হয়েছে।

    তাই উচ্চ রক্তচাপের প্রধান কারন মাসনিক চাপ নয় এর সঙ্গে অনেক কিছু যুক্ত। খাওয়া দাওয়া, পরিশ্রম অনেক কিছুই নিয়ন্ত্রনে রাখতে হয়। তাই সবাইকে উচ্চ রক্তচাপ বিষয়ে সচেতন হতে হবে।

    সুত্র: বিবিসি বাংলা

  • প্রধানমন্ত্রী সমভাবে জেলা ভিত্তিক উন্নয়ন বন্টনের নির্দেশ দিয়েছেন

    প্রধানমন্ত্রী সমভাবে জেলা ভিত্তিক উন্নয়ন বন্টনের নির্দেশ দিয়েছেন

    www.HelloBangla.News – অর্থনীতি – ১৬ মে, ২০২৪: জাতীয় অর্থনৈতিক পরিষেদের (এনইসি) নির্বাহী কমিটির (একনেক) সভা শেরে বাংলা নগরে পরিকল্পনা বিভাগের এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

    আজ বৃহস্পতিবার (১৬ মে) নগরীর পরিকল্পনা মন্ত্রণালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এ উন্নয়ন বাজেট অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    সভা শেষে পরিকল্পনামন্ত্রী বলেন, “দেখা যায় অনেক উপজেলায় একাধিক প্রকল্প, আবার অনেক উপজেলা অবহেলিত থাকে। এটা বন্ধ করতেই জেলা ভিত্তিক প্রকল্প হাতে নেবো যাতে উন্নয়ন সমভাবে বণ্টন হয় “

    তিনি আরও বলেন, “যেসব সরকারি কর্মকর্তা নানান সময়ে বিদেশে প্রশিক্ষণে যান, সেখান থেকে ফেরার পর তাদের প্রশিক্ষণের ধরন অনুযায়ী প্রকল্পে নিয়োগের অনুশাসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার।”

    পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিত কর্মকার বলেন, “চলতি অর্থবছরে ৩০ জুনের মধ্যে ৩৫৬টি প্রকল্প শেষ হবে যা এযাবৎকালে সর্বোচ্চ। কোনো চিকিৎসক প্রকল্প পরিচালক হলে তাকে আলাদা প্রশিক্ষণ দিতে এনইসি সভায় প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন।”

  • আগামী অর্থবছরের জন্য ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন

    আগামী অর্থবছরের জন্য ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন

    www.HelloBangla.News – অর্থনীতি – ১৬ মে, ২০২৪: জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) আগামী অর্থবছরের (২০২৪-২৫) জন্য দুই লাখ ৬৫ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন করেছে ।

    আজ বৃহস্পতিবার (১৬ মে) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এনইসি চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা পরবর্তী সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকার। এ সময় পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম ও প্রতিমন্ত্রী শহীদুজ্জামান তালুকদার উপস্থিত ছিলেন।

    সত্যজিৎ কর্মকার জানান, সভায় স্বায়ত্তশাসিত সংস্থা বা কর্পোরেশনের প্রায় ১৩ হাজার ২৮৮ কোটি ৯১ লাখ টাকার টাকা এডিপিও অনুমোদিত হয়েছে। এর মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে অর্থায়ন ১১ হাজার ৬৯৮ কোটি ৯৬ লাখ টাকা এবং বৈদেশিক উৎস থেকে অর্থায়ন ১ হাজার ৫৮৯ কোটি ৯৫ লাখ টাকা। সুতরাং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা কর্পোরেশনের প্রকল্পের বরাদ্দসহ এডিপির সর্বমোট আকার দাঁড়িয়েছে ২ লাখ ৭৮ হাজার ২৮৮ কোটি ৯১ লাখ। ২০২৪-২৫ অর্থবছরে এডিপির আওতায় প্রকল্পের সংখ্যা ১৩২১টি।

    বরাদ্দ প্রদানের ক্ষেত্রে বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় রেখে খাদ্য নিরাপত্তার লক্ষ্যে কৃষি, কৃষিভিত্তিক শিল্প, বিদ্যুৎ খাত, শ্রম-শক্তির দক্ষতা বৃদ্ধি, দারিদ্র্য হ্রাসকরণ সংক্রান্ত প্রকল্পে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

    অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনের গতিশীলতা বজায় রাখা, কর্মসৃজনের আওতা সম্প্রসারণ এবং দারিদ্র্য বিমোচনে লক্ষ্যভিত্তিক কার্যক্রম গ্রহণের যে নীতি-কৌশল গ্রহণ করা হয়েছে, তা কার্যকরভাবে বাস্তবায়নে ২০২৪-২০২৫ অর্থবছরের এডিপি সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করছে পরিকল্পনা মন্ত্রণালয়।

    এডিপিতে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত ১০টি খাত:

    ১. পরিবহন ও যোগাযোগ: ৭০ হাজার ৬৮৭ কোটি ৭৫ লাখ টাকা (২৬.৬৭%)।

    ২. বিদ্যুৎ ও জ্বালানি: ৪০ হাজার ৭৫১ কোটি ৮৬ লাখ টাকা (১৫.৩৮%)।

    ৩. শিক্ষা: ৩১ হাজার ৫২৮ কোটি ৬০ লাখ টাকা (১১.৩৬%)।

    ৪. গৃহায়ণ ও কমিউনিটি সুবিধাবলি: ২৪ হাজার ৮৬৮ কোটি ৩ লাখ টাকা (৯.৩৮%)।

    ৫. স্বাস্থ্য: ২০ হাজার ৬৮২ কোটি ৮৮ লাখ টাকা (৭.৮০%)।

    ৬. স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন: ১৭ হাজার ৯৮৬ কোটি ২১ লাখ টাকা (৬.৭৯%)।

    ৭. কৃষি: ১৩ হাজার ২১৯ কোটি ৫৯ লাখ টাকা (৪,৯৯%)।

    ৮. পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ: ১১ হাজার ৮৯ কোটি ৪৩ লাখ টাকা (৪.১৮%)।

    ৯. শিল্প ও অর্থনৈতিক সেবা: ৬ হাজার ৪৯২ কোটি ১৮ লাখ টাকা (২.৪৫%)।

    ১০. বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি: ৪ হাজার ৭৮৬ কোটি ৯২ লাখ টাকা (১.২৫%)।

    সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত ১০টি মন্ত্রণালয়:

    ১. স্থানীয় সরকার বিভাগ: ৩৮ হাজার ৮০৮ কোটি ৮৮ লাখ টাকা (১৫.০০%)।

    ২. সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ: ৩২ হাজার ৪২ কোটি ৪৩ লাখ টাকা (১২.৩৯%)।

    ৩. বিদ্যুৎ বিভাগ: ২৯ হাজার ১৭৬ কোটি ৭০ লাখ টাকা (১১.২৮%)।

    ৪. প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়: ১৬ হাজার ১৩৫ কোটি ৫২ লাখ টাকা (৬.২৪%)।

    ৫. স্বাস্থ্য সেবা বিভাগ: ১৩ হাজার ৭৪১ কোটি ৩৩ লাখ টাকা (৫.৩১%)।

    ৬. রেলপথ মন্ত্রণালয়: ১৩ হাজার ৭২৫ কোটি ৬৪ লাখ টাকা (৫.৩১%)।

    ৭. বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়: ১২ হাজার ৮৮৬ কোটি ৭০ লাখ টাকা (৪.৯৮%)।

    ৮. মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ: ১১ হাজার ৩৮৭ কোটি ৬৯ লাখ টাকা (৪.৪০%)।

    ৯. নৌ-পরিবহন মন্ত্রণালয়: ১০ হাজার ৩৭৩ কোটি ৪৫ লাখ টাকা (৪.০১%)।

    ১০. পানিসম্পদ মন্ত্রণালয়: ৮ হাজার ৬৮৭ কোটি ৯ লাখ টাকা (৩.৩৬%)।

  • গত ৪৩ বছরের সবচেয়ে সৎ ও সাহসী রাজনীতিকের নাম শেখ হাসিনা: সেতুমন্ত্রী

    গত ৪৩ বছরের সবচেয়ে সৎ ও সাহসী রাজনীতিকের নাম শেখ হাসিনা: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – রাজনীতি – ১৬ মে, ২০২৪: গত ৪৩ বছরের সবচেয়ে সৎ ও সাহসী রাজনীতিকের নাম শেখ হাসিনা, বল জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “গত ৪৩ বছরের সবচেয়ে সাহসী নেতা ও সৎ রাজনীতিকের নাম বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। গত ১৫ বছরে উন্নয়ন অর্জন ও আধুনিকতায় বাংলাদেশ বদলে গেছে। ১৫ বছর আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ কোনো মিল নেই।”

    আজ বৃহস্পতিবার (১৬ মে) আগামী শুক্রবার (১৭ মে) বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিতদের মধ্যে সুষম খাবার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন। রাজধানীর তেজগাঁওয়ে রহমতে আলম ইসলাম মিশন এতিমখানায় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক উপকমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

    সেতুমন্ত্রী বলেন, “শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন এলে বাংলাদেশের গণতন্ত্রের প্রত্যাবর্তন। স্বাধীনতার আদর্শের প্রত্যাবর্তন। মুক্তিযুদ্ধের মূল্যবোধের প্রত্যাবর্তন। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন মুক্তিযুদ্ধের রণধ্বনি জয় বাংলার প্রবর্তন। তিনি ফিরে এসেছিলেন বলেই গণতন্ত্র শৃঙ্খলমুক্ত হয়েছে। যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধের বিচার হয়েছে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হয়েছে। মেট্রো রেল, পদ্মা সেতু হয়েছে। পাহাড় সমতল সর্বত্রই উন্নয়নের ছোঁয়া লেগেছে। যারা এসব অস্বীকার করেন তারা দিনের আলোতে অন্ধকার দেখা। বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করেছেন শেখ হাসিনা।”

    মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ প্রসঙ্গে আগের অবস্থানে আছে মির্জা ফখরুলের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “মির্জা ফখরুল কি করে জানলেন যুক্তরাষ্ট্র তার আগের অবস্থানে রয়েছে? মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র বক্তব্য পরিষ্কার। তিনি যে কথা বলেছেন, এরপর ফখরুল সাহেবের যে বক্তব্য, এ বক্তব্যের কোনো মূল্য নেই।”

    আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক উপ কমিটির সম্পাদক আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ।

  • শিক্ষা মন্ত্রণালয় একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে

    শিক্ষা মন্ত্রণালয় একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে

    www.HelloBangla.News – জাতীয় – ১৬ মে, ২০২৪: শিক্ষা মন্ত্রণালয় চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নীতিমালা প্রকাশ করেছে । এতে অনলাইনে আবেদনের বিধান রাখা হয়েছে। পাশাপাশি সর্বোচ্চ ভর্তি ফি ৮ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

    মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান সই করা এক বিজ্ঞতিতে বুধবার এ নীতিমালা জারি করা হয় গতকাল বুধবার (১৫ মে) রাতে।

    ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে দেশের যেকোনো শিক্ষা বোর্ড থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

    বিদেশি কোনো বোর্ড বা অনুরূপ কোনো প্রতিষ্ঠান থেকে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে তার সনদের মান নির্ধারণের পর ভর্তির যোগ্য বিবেচিত হবে।

     

    বিভাগ নির্বাচন:

    বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের যেকোনো একটিতে আবেদন করতে পারবেন। মানবিক বিভাগের শিক্ষার্থীরা শুধু মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তির সুযোগ পাবেন। একইভাবে ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীরা শুধু ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে আবেদনের জন্য যোগ্য বিবেচিত হবে।

    কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা সাধারণ শিক্ষা বোর্ডের যেকোনে গ্রুপে ভর্তির আবেদন করতে পারবে।

     

    ভর্তি ফি ও সেশন চার্জ:

    নীতিমালা অনুযায়ী—এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ও ইংরেজি ভার্সনে ৫ হাজার টাকা, মেট্রোপলিটন (ঢাকা ছাড়া) বাংলা ও ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা, জেলায় ২ হাজার টাকা এবং উপজেলা ও মফস্বলে দেড় হাজার টাকা।

    নন-এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ভার্সনে সাড়ে ৭ হাজার টাকা, ইংরেজি ভার্সনে সাড়ে ৮ হাজার টাকা, মেট্রোপলিটন (ঢাকা ছাড়া) বাংলা ভার্সনে ৫ হাজার টাকা ও ইংরেজি ভার্সনে ৬ হাজার টাকা, জেলায় বাংলা ভার্সনে ৩ হাজার টাকা ও ইংরেজি ভার্সনে আড়াই হাজার টাকা এবং উপজেলা ও মফস্বলে বাংলা ভার্সনে আড়াই হাজার টাকা ও ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা।

    শিক্ষা বোর্ড শিক্ষার্থীর কাছ থেকে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করার সময় রেজিস্ট্রেশন ফি বাবদ ১৪২ টাকা, ক্রীড়া ফি বাবদ ৫০ টাকা, রোভার/রেঞ্জার ফি বাবদ ১৫ টাকা, রেড ক্রিসেন্ট ফি ১৬ টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি ফি ৭ টাকা, বিএনসিসি ফি ৫ টাকা, শিক্ষক কল্যাণ ফি ও অবসর সুবিধা ভাতা ফি ১০০ টাকাসহ মোট ৩৩৫ টাকা নিতে পারবে।

     

     

    শিক্ষার্থী নির্বাচন পদ্ধতি:

    ভর্তির জন্য কোনো বাছাই বা ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। কেবল শিক্ষার্থীর এসএসসি বা সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে ভর্তি করা হবে। কলেজ/সমমানের প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট কলেজ/সমমানের প্রতিষ্ঠানের ৯৩ শতাংশ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে, যা মেধার ভিত্তিতে নির্বাচন করা হবে।

    শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ২ শতাংশ কোটা নূন্যতম যোগ্যতা থাকা সাপেক্ষে সংরক্ষিত থাকবে। অন্যদিকে মোট আসনের ৫ শতাংশ মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনিদের জন্য সংরক্ষিত থাকবে।

     

    অনলাইনে আবেদন ও ভর্তি:

    শিক্ষা বোর্ডের অনুমোদিত সব শিক্ষাপ্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। www.xiclassadmission.gov.bd-এ ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে ভর্তির আবেদন করা হবে।

    অনলাইনে আবেদনের ক্ষেত্রে ১৫০ টাকা আবেদন ফি জমা সাপেক্ষে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ/সমমানের প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রমের ভিত্তিতে আবেদন করতে পারবে। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে, তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা, কোটা ও পছন্দক্রমের ভিত্তিতে একটি কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে।

     

    আবেদন শুরু ও ভর্তির তারিখ:

    প্রতি বছর ভর্তির আবেদন শুরু, শেষ, ভর্তির সময়সীমা এবং ক্লাস শুরুর তারিখ নীতিমালার সঙ্গে প্রকাশ করা হয়। এবার তা করা হয়নি। তবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র জানিয়েছে, আগামী ২৬ মে থেকে ভর্তির আবেদন শুরু হতে পারে। এ প্রক্রিয়া চলবে ১১ জুন পর্যন্ত।

    আবেদন ও নিশ্চায়ন প্রক্রিয়া শেষে ভর্তির সুযোগ পাবেন শিক্ষার্থীরা। এরপর ১ জুলাই থেকে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু করার পরিকল্পনা রয়েছে শিক্ষা বোর্ডগুলোর।

  • আটালান্টাকে হারিয়ে কোপা ইতালিয়া চ্যাম্পিয়ন হয়েছে জুভেন্টাস

    আটালান্টাকে হারিয়ে কোপা ইতালিয়া চ্যাম্পিয়ন হয়েছে জুভেন্টাস

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৬ মে, ২০২৪: কোপা ইতিলিয়া শিরোপার লড়াইয়ে আটালান্টার মুখোমুখি হয় জুভেন্টাস। ছয় দশক পর প্রথমবার ট্রফি জেতার সুযোগ থাকলেও জুভেন্টাসের সঙ্গে পেরে উঠলো না দলটি। বুধবার (১৫ মে) রাতে স্টেডিও অলিম্পিকোতে আটালান্টাকে ১-০ ব্যবধানে হারিয়ে কোপা ইতালিয়ার শিরোপা ঘরে তুলেছে মাসিমিলিয়ানো অ্যালেগ্রির শিষ্যরা।

    এ নিয়ে রেকর্ড ১৫তম বারের মতো ইতালিয়ান কাপে চ্যাম্পিয়ন হলো জুভেন্টাস। তারা রেকর্ড ২২ বার এই টুর্নামেন্টে ফাইনালও খেলেছে। ২০২০-২১ মৌসুমের পর আর কোনো ট্রফি জেতেনি জুভরা। অর্থাৎ তিন বছর পর অবশেষে শিরোপার দেখা পেলো দলটি।

    ম্যাচের চতুর্থ মিনিটে দুসান ভ্লাহোভিচের গোলটিই শেষ পর্যন্ত জয় এনে দিয়েছে জুভেন্টাসকে। অ্যালেগ্রি প্রথম কোচ হিসেবে কোপা ইতালিয়া পাঁচবার জেতার রেকর্ড গড়েছেন।

    ম্যাচের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি ছেলেদের নিয়ে খুব খুশি। তারা ক্লাব, সমর্থক এবং আমার জন্য আনন্দ বয়ে নিয়ে এসেছে। জয় কখনই সহজ নয়, তবে এটা আমাদের ডিএনএতে আছে।’

    অ্যালেগ্রি নিজের বিদায়ের ইঙ্গিত দিয়ে বলেন, ‘যদি আমি আগামী মৌসুমে জুভেন্টাসের কোচ না থাকি, তবে শক্ত একটি দল রেখে যাব। ক্লাবটি তার গৌরব ধরে রাখবে।’

  • ফোর্বসের তথ্যে বিশ্বে বিলিয়নিয়ারের সংখ্যা বেড়েছে

    ফোর্বসের তথ্যে বিশ্বে বিলিয়নিয়ারের সংখ্যা বেড়েছে

    www.HelloBangla.News – অর্থনীতি – ১৬ মে, ২০২৪: ২০২৪ সালে বিশ্বের বিলিয়নিয়ারদের সংখ্যা গত বছরের তুলনায় বেড়েছে । এ বছরও বিলিয়নিয়ারদের সম্পত্তি বেড়েছে উল্লেখযোগ্য হারে। উচ্চ মূল্যস্ফীতি, রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধের মধ্যেও ভালো ছিল শেয়ারবাজারের অবস্থা। ফলে অতীতের যে কোনো সময়ের চেয়ে ছাড়িয়ে গেছে বিলিয়নিয়ারের সংখ্যা।

    ফোর্বস এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বে এখন মোট বিলিয়নিয়ারের সংখ্যা দুই হাজার ৭৮১ জন, যা গত বছরের চেয়ে ১৪১ জন বেশি ও ২০২১ সালের রেকর্ড বিলিয়নিয়ারের সংখ্যার চেয়ে ২১ জন বেশি।

    যুক্তরাষ্ট্রে এখন ৮১৩ জন বিলিয়নিয়ার রয়েছে। তাদের মোট সম্পত্তির পরিমাণ ৫ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার।

    বিলিয়নিয়ারের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন। তাদের এখন মোট বিলিয়নিয়ারের সংখ্যা ৪৭৩ জন। মোট সম্পত্তির পরিমাণ ১ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার।

    তাছাড়া ২০০ বিলিয়নিয়ার নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। সম্পত্তি হিসাবের ক্ষেত্রে স্টক মূল্য ও বিনিময় হার বিবেচনায় নেওয়া হয়েছে।

    ২০২৪ সালে বিশ্বে ধনীদের সম্পত্তির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১৪ দশমিক ২ ট্রিলিয়ন ডলারে, যা ২০২৩ সালের চেয়ে অন্তত ২ ট্রিলিয়ন ডলার বেশি।

    সবচেয়ে বেশি সম্পত্তি বেড়েছে শীর্ষ ২০ জনের। ২০২৩ সালের পর তারা সমন্বিতভাবে ৭০০ বিলিয়ন ডলার যোগ করেছেন।

  • সারা দেশে আগামী ৭২ ঘন্টা তাপপ্রবাহ অব্যাহত থাকবে

    সারা দেশে আগামী ৭২ ঘন্টা তাপপ্রবাহ অব্যাহত থাকবে

    www.HelloBangla.News – প্রযুক্তি – ১৬ মে, ২০২৪: গত সোমবার থেকে দেশে শুরু হয়েছে মৃদু ও মাঝারি ধরনের তাপপ্রবাহ।  এটি অব্যাহত থাকতে পারে আরও দুদিন। সেই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে।

    আজ বৃহস্পতিবার (১৬ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

    আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

    এ অবস্থায় সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

    গত সোমবার শুরু হওয়া তাপপ্রবাহ গতকাল বুধবার থেকে তীব্র হয়েছে। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে দিনাজপুরে।

    এদিন সর্বনিম্ন ২৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

    আবহাওয় অফিস জানিয়েছে, এই তাপপ্রবাহ এপ্রিলের মতো তীব্র হবে না। তবে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করবে। এছাড়াও শনিবার থেকে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

    অন্যদিকে তাপপ্রবাহের এমন অবস্থায় গতকাল বুধবার রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে দুদিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

  • দুই দেশের মধ্যে আমরা নতুন একটি অধ্যায় প্রত্যাশা করছি: ডোনাল্ড লু

    দুই দেশের মধ্যে আমরা নতুন একটি অধ্যায় প্রত্যাশা করছি: ডোনাল্ড লু

    www.HelloBangla.News – জাতীয় – ১৫ মে, ২০২৪: দুই দেশের মধ্যে আমরা নতুন একটি অধ্যায় প্রত্যাশা করছি বলে জানিয়েছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।  তিনি বলেন, “গত দুদিন আমি বাংলাদেশ সফর করছি। দুই দেশের নাগরিকদের মধ্যে নতুন করে আস্থার সম্পর্ক গড়ে তুলতেই আমার এ সফর। গত বছর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনেক উত্তেজনা ছিল। এখানে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা কঠোর পরিশ্রম করেছি। এখন আমরা নতুন একটি অধ্যায় প্রত্যাশা করছি।

    আজ বুধবার (১৫ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ডোনাল্ড লু ।

    ডোনাল্ড লু বলেন, “দুই দেশের (যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ) সম্পর্ক জোরদারে আমরা একটি উপায় বের করতে চাচ্ছি। সম্পর্কের অস্বস্তিকর বিষয়গুলো নিয়ে কাজ করতেই আমি আজ মন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। আমাদের মধ্যে অনেকগুলো অস্বস্তিকর বিষয় আছে, র‍্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, শ্রম আইন সংশোধন, মানবাধিকার ও ব্যবসায়িক পরিবেশ সংস্কার ইত্যাদি।”

    তিনি বলেন, “অস্বস্তিকর বিষয়গুলো নিয়ে কাজ করার পাশাপাশি আমরা ইতিবাচক বিষয়গুলো নিয়েও সহযোগিতা বাড়াতে চাই। আমরা নতুন বিনিয়োগ নিয়ে কথা বলেছি। বাংলাদেশের আরও বেশি শিক্ষার্থী যাতে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে পারেন, তা নিয়ে আলোচনা হয়েছে। পরিবেশবান্ধব জ্বালানি নিয়েও কথা বলেছি। কীভাবে এ নিয়ে একসঙ্গে কাজ করা যায়, তা বলেছি।”

    লু বলেন, “এ ছাড়া দুর্নীতির বিরুদ্ধে কীভাবে একসঙ্গে লড়াই করতে পারি, মন্ত্রীর সঙ্গে সে বিষয়ে আমি আলাপ করেছি। সরকারে স্বচ্ছতা ও কর্মকর্তাদের জবাবদিহি বাড়াতে অনেক কাজ করার বাকি আছে।”

    সফরের শুরুতে ঢাকায় গুলশানে পিটার হাসের বাসায় নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন লু। রাতে লু প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের নৈশভোজে যোগ দিয়েছেন।

    সফরের দ্বিতীয় দিন বুধবার লু প্রথমে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে এবং পরে পররাষ্ট্র-সচিব মাসুদ বিন মোমেন সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।