Category: লিড নিউজ

  • প্রশাসনের নবীন কর্মকর্তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    প্রশাসনের নবীন কর্মকর্তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    www.HelloBangla.News – জাতীয় – ০৮ অক্টোবর, ২০২৩: বিসিএস কর্মকর্তাদের ৭৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ-সমাপনী এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন পাঁচটি প্রকল্প/কর্মসূচির আওতায় নির্মিত ভবন ও জিইএমএস সফটওয়্যার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশাসনের নবীন কর্মকর্তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন ।

    আজ রবিবার (৮ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

    শেখ হাসিনা বলেন, আজ যারা প্রশিক্ষণ নিয়েছেন সবচেয়ে বড় কথা দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। দেশের মানুষের প্রতি দায়িত্ববোধ ও কর্তব্যবোধ থাকতে হবে।

    তিনি বলেন, জনগণ রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মাঠে কাজ করে যে অর্থ উপার্জন করে সে উপার্জনের টাকা দিয়ে আমাদের সবার সবকিছু চলে। এ কথা আমাদের ভুললে চলবে না। সব সময় মাথায় রাখতে হবে এ যে খেটে খাওয়া মানুষ তাদের কষ্টের ফসলটাই আমরা ভোগ করি।

    শেখ হাসিনা বলেন, জনগণকে কীভাবে আমরা সহযোগিতা করতে পারি সেটাই আমাদের দেখতে হবে।

    নবীন অফিসারদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আমাদের সরকারের মেয়াদ শেষ। তারপর আবার ইলেকশন হবে, জনগণ যদি আমাদের ভোট দেয় আসব, নইলে ঠিক আছে, তাছাড়া বয়স হয়ে গেছে।

    দেশের ভেতরেও শত্রু আছে জানিয়ে শেখ হাসিনা বলেন, আমাদের শত্রু দেশের বাইরে থেকে আসা লাগে না, দেশের ভেতরেও আছে। মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী বা ৭৫-এর খুনি, তারা ও তাদের বংশধর যারা আছে এরা কখনও বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে দেবে না। বাধা দেবে। সেই শত বাধা অতিক্রম করে আমরা এগিয়ে যাচ্ছি এবং এগিয়ে যাব।

    উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আজ আমাদের অর্থনীতি কিছুটা চাপে আছে, মুদ্রাস্ফীতি; এ ব্যাপারে মাঠে গেলে সবাই দেখতে হবে, ব্যবস্থা নিতে হবে, উৎপাদন বাড়াতে হবে

    শেখ হাসিনা বলেন, ২০০৯ যখন আমরা সরকার গঠন করি, তখন একটা প্রেক্ষিত পরিকল্পনা করি। এর আগে ৯৬ সালে যখন সরকার গঠন করে তখন দেখি আমাদের কোনো দীর্ঘ পরিকল্পনা নাই। দুই বছর মেয়াদি, তিন বছর মেয়াদি দারিদ্র্য বিমোচন, এরকমভাবে করা হয়। জাতির পিতা পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা শুরু করেছিলেন। আমরা সেই পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা নিয়ে তা বাস্তবায়ন করি, দেশের মানুষ তার সুফল পেয়েছিল। দেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলাম, বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছিলাম।

    গবেষণা বাড়ানোর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, গবেষণার ওপর আমাদের সবচেয়ে গুরুত্ব দিতে হবে। গবেষণার মধ্য দিয়ে উৎকৃষ্টতা সাধন করা যায়। যেটা আজকে আমরা প্রমাণ করছি। গবেষণা মধ্য দিয়ে আমরা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, সিনিয়র সচিব মেসবাহ উদ্দিন, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্পষণ কেন্দ্রের পরিচালক আশরাফ উদ্দিন প্রমুখ।

  • জাপান জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন চায়

    জাপান জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন চায়

    www.HelloBangla.News – জাতীয় – ০৮ অক্টোবর, ২০২৩: আজ রবিবার (৮ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করেন জাপানের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় উপমন্ত্রী কোমুরা মাসাহিরো। এসময় তিনি বলেছেন, জাপান জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মিয়ানমারে মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন চায়।

    সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ কথা জানান।

    কোমুরার বক্তব্য উদ্ধৃত করে ইহসানুল করিম বলেন,‘জাপান জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মিয়ানমারে মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন চায়।’

    তিনি বলেন, কক্সবাজারে মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের অনুপ্রবেশের কারণে স্থানীয় বাংলাদেশিরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাদেরও সহায়তা করতে চায় জাপান।

    জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক যারা এখন বাংলাদেশে আশ্রয় নিচ্ছেন তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের টেকসই সমাধানের অব্যাহত প্রচেষ্টার জন্য প্রধানমন্ত্রী জাপানকে ধন্যবাদ জানান।

    শেখ হাসিনা-জাপান-রোহিঙ্গা জাপানের সহায়তায় বাস্তবায়িত মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্ট, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ও  ঢাকা মেট্রো রেল প্রকল্পের মতো বেশ কয়েকটি মেগা প্রকল্পের কথা উল্লেখ করে শেখ হাসিনা বাংলাদেশের বিভিন্ন খাতের উন্নয়নে জাপানের অবদানেরও প্রশংসা করেন।

    জবাবে জাপানের উপমন্ত্রী বলেন, নবনির্মিত তৃতীয় টার্মিনাল বাংলাদেশের উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার ক্ষেত্রে অনেক অবদান রাখবে।

    তিনি বলেন, টোকিও ‘বিগ-বি’ সহযোগিতার আওতায় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা অব্যাহত রাখবে।

    তিনি উল্লেখ করেন, জাপানের সহযোগিতায় নির্মিত মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর বাংলাদেশের পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগের ওপর গুরুত্বারোপ করে জাপানের উপমন্ত্রী বলেন, এ লক্ষ্যে ঢাকা ও নারিতার মধ্যে সরাসরি বিমান যোগাযোগ পুনঃস্থাপন করা হয়েছে।

    বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার চট্টগ্রামের মিরসরাইয়ে জাপানকে একটি অর্থনৈতিক অঞ্চল দিয়েছে, যেখানে জাপানি উদ্যোক্তারা পারস্পরিক সুবিধার জন্য বিনিয়োগ করছেন।

    গত এপ্রিলে জাপানে তাঁর সরকারি সফরের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এই সফর ঢাকা ও টোকিওর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করেছে।

    ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাপান সফরের কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, এটি দুই দেশের মধ্যে বন্ধুত্বের ভিত্তি স্থাপন করেছিল।

    এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, জাতির পিতার স্বপ্ন ছিল কৃষিভিত্তিক বাংলাদেশকে শিল্পভিত্তিক অর্থনীতিতে রূপান্তর করা।

    সময় আরও উপস্থিত ছিলেন, পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন ।

  • চলতি বছর আমন মৌসুমে ৪ লাখ টন সেদ্ধ চাল ক্রয় করবে সরকার

    চলতি বছর আমন মৌসুমে ৪ লাখ টন সেদ্ধ চাল ক্রয় করবে সরকার

    www.HelloBangla.News – অর্থনীতি – ০৮ অক্টোবর, ২০২৩: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানিয়েছেন চলতি বছর আমন মৌসুমে ৪ লাখ টন সেদ্ধ চাল ও ১ লাখ টন আতপ চাল এবং ২ লাখ টন ধান ক্রয় করা হবে ।

    আজ রবিবার (৮ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

    খাদ্যমন্ত্রী বলেন, ৩০ টাকা দরে ধান, ৪৪ টাকা দরে চাল এবং ৪৩ টাকা দরে আতপ চাল কেনা হবে।

    তিনি বলেন, আগামী আমন মৌসুমে সরকার ৪৪ টাকা দরে ৪ লাখ টন সিদ্ধ চাল ও ৪৩ টাকা দরে এক লাখ টন আতপ চাল এবং ৩০ টাকা কেজি গড়ে ২ লাখ টন ধান সংগ্রহ করবে সরকার। আগামী নভেম্বরের মধ্য সপ্তাহ থেকে এই সংগ্রহ শুরু হবে। মোট ৫ লাখ টন চাল ও ২ লাখ টন ধান সংগ্রহ করা হবে।

    তিনি বলেন, ইতোমধ্যে আমাদের সাড়ে ৪ লাখ মেট্রিক টন গম পাইপলাইনে রয়েছে৷ আশা করছি আমাদের মজুদ ও বিতরণ ব্যবস্থা ভালো৷ ব্যবসায়ীদের আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি৷ সবকিছু ভালোভাবেই চলছে।

    সরকার কবে নাগাদ এসব কিনতে চায় এমন প্রশ্নের উত্তরে খাদ্যমন্ত্রী বলেন, আমরা সাধারণত নভেম্বরে চাল কিনে থাকি৷ তবে কবে নাগাদ ক্রয় করা হবে সে বিষয়ে আজকের মিটিং এ সিদ্ধান্ত হয়নি৷ খাদ্য মন্ত্রণালয় থেকেই সে তারিখ নির্ধারণ করা হবে৷ আশা করছি নভেম্বরের শেষ সপ্তাহ থেকে আমরা চাল সংগ্রহ শুরু করতে পারবো।

    এ সময় উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, মন্ত্রিপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন, কৃষি সচিব ওয়াহিদা আক্তার সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

  • সর্বশক্তি দিয়ে গাজার সর্বত্র অভিযান চালাবো: নেতানিয়াহু

    সর্বশক্তি দিয়ে গাজার সর্বত্র অভিযান চালাবো: নেতানিয়াহু

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ০৮ অক্টোবর, ২০২৩: ইসরাইল ও গাজা এই দুই দেশ আবার যুদ্ধে লিপ্ত হয়েছে। বিভিন্ন সংসবাদ মাধ্যম থেকে পাওয়অ খভরে জানা গেছে এ পর্যন্ত গাজায় নিহত মানুষের সংখ্যা ২৩২ এরও বেশি দাঁড়িয়েছে। আহত হয়েছে প্রায় ১৭শ লোক।

    শনিবার ফিলিস্তিনী সংগঠন হামাস ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের ও সর্বাত্মক হামলা চালানো শুরু করে।

    জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ইসরাইলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু হামাসের সকল আস্তানাকে ধ্বংসস্তুপে পরিণত করার অঙ্গীকার করেছেন। এদিকে হামাসের হামলার পর গাজায় একের পর এক বিমান হামলা চালানো শুরু করে ইসরায়েল।ফলে এই হতাহতের ঘটনা ঘটে।

    ইসরায়েলি সেনাবাহিনী অবরুদ্ধ গাজার সাতটি এলাকার বাসিন্দাদের ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলেছে। ইতোমধ্যে অনেক পরিবার গাজায় ঘর ছেড়ে পালানো শুরু করেছে। তারা জাতিসংঘ পরিচালিত স্কুলগুলোয় আশ্রয় নিয়েছে।

    ফিলিস্তিনী গোষ্ঠী হামাস ইসরাইলের বিরুদ্ধে আকাশ, নৌ ও স্থল হামলা চালায়। তাদের সশস্ত্র যোদ্ধারা শনিবার ইসরায়েল নিয়ন্ত্রিত ভূখণ্ডে ঢুকে পড়লে ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। ইসরায়েল বলছে, হামাসের হামলায় ২৫০ ইসরায়েলি নিহত হয়েছে।

    এদিকে নেতানিয়াহু হতবিহ্বল জাতিকে বলেছেন, আমরা যুদ্ধে আছি।  তিনি গাজাবাসীকে বলেন, আমি গাজাবাসীকে বলছি, এ মুহূর্তে গাজা ছাড়ুন। আমরা সর্বশক্তি দিয়ে গাজার সর্বত্র অভিযান চালাবো।

    তিনি সতর্ক করে বলেন, এই নরকের শহরে যেখানেই হামাস রয়েছে সেখানেই আমরা হামলা চালাব। তাদের সকল আস্তানা গুঁড়িয়ে দেবো।

    এদিকে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, গাজায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইসরায়েলি সেনাবাহিনী গাজায় বোমা হামলা অব্যাহত রেখেছে।

    অন্যদিকে ইসরাইলের দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের বন্দুকধারীদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ অব্যাহত থাকার খবর পাওয়া গেছে।

    হামাসের নেতারা বলেছেন, গাজায় শুরু হওয়া হামলা দখলকৃত পশ্চিম তীর ও জেরুজালেমেও ছড়িয়ে পড়তে পারে।

    এদিকে, গাজার প্রায় ২০ লাখ বাসিন্দা গতকাল শনিবার সারা রাত অন্ধকারে কাটিয়েছে। ইসরায়েলি বাহিনী গাজার বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। ঘনবসতি অধ্যুষিত এলাকাগুলোয় নির্বিচারে বোমা বর্ষণ করছে। এসব হামলার পাল্টা জবাবে রকেট ছুড়ছে হামাস। তবে সেগুলোর বেশির ভাগই মাঝ আকাশে প্রতিহত করা হয়েছে।

    গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় ফিলিস্তিনে ২৩২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১ হাজার ৭০০ জন।

    হামাসের রাজনৈতিক শাখার উপপ্রধান সালেহ আল-আরোরি বলেছেন, হামাস ইসরায়েলি সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অনেক ইসরায়েলিকে বন্দী করে রেখেছে। এসব বন্দীর বিনিময়ে ইসরায়েলে কারাগারে থাকা সব ফিলিস্তিনিকে মুক্ত করতে পারবে হামাস। আরোরি দবি করেছেন, হামাস অনেক ইসরায়েলি সেনাকে অপহরণ করেছে ও হত্যা করেছে।

    হামাস ইসরায়েলে এ অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন আল-আকসা ফ্লাড’। দখলদার ইসরায়েলের হাত থেকে ফিলিস্তিনিদের স্বাধীনতাই এ অভিযানের লক্ষ্য বলে জানিয়েছে ফিলিস্তিনের এ সংগঠনটি।

    এদিকে আজ রবিবার ( ৮ অক্টোবর) জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক ডেকেছে।

    মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন এ মিত্রের প্রতি দৃঢ় ও অকুন্ঠ সমর্থন জানিয়ে পরিস্থিতির সুযোগ নিয়ে অন্য কেউ যাতে ইসরাইলের প্রতি শত্রুতা করতে না পারে সে বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

    হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব ইসরাইলের প্রতি জোর সমর্থন ব্যক্ত করে হামাসের হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

    জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক শান্তিদূত টর ওয়েনেসল্যান্ড একটি বিপদজনক পরিস্থিতির বিষয়ে সতর্ক করে সবপক্ষকে পিছু হটার আহ্বান জানিয়েছেন।

    সূত্র: বাসস

  • রেকর্ড গড়ে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার জয়

    রেকর্ড গড়ে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার জয়

    www.HelloBangla.News – খেলাধুলা – ০৮ অক্টোবর, ২০২৩: গতকাল অনুষ্ঠিত হয় বিশ্বকাপের দুটি ম্যাচ। প্রথমটিতে বাংলাদেশ হারায় আফগানিস্তানকে। অপর ম্যাচে  ব্যাটারদের বিশ্বরেকর্ড গড়া ম্যাচে শ্রীলংকাকে ১০২ রানে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে দক্ষিণ আফ্রিকা।ভারতের পিচে সব সময় তাই মনে হয়েছে যে টিম টস জিতেবে তারাই আগে ফিল্ডিং করবে।শ্রীলংকার ক্ষেত্রেও হয়ছে তাই। টাস হেরে ব্যাটিং করতে নেমে তিনটি সেঞ্চুরিসহ রেকর্ড রান করে। দ

    টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে আজ কুইন্টন ডি কক-রাসি ভ্যান ডার ডুসেন ও আইডেন মার্করামের  সেঞ্চুরিতে টস হেরে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৫ উইকেটে ৪২৮ রানের পাহাড় গড়ে প্রোটিয়ারা। এর মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ দলীয় রানের বিশ্বরেকর্ডের জন্ম দেয় দক্ষিণ আফ্রিকা। জবাবে ৩২৬ রানে গুটিয়ে যায় শ্রীলংকা। একই সাথে ম্যাচে  দুই দল মিলিয়ে ওয়ানডে  ক্রিকেটে সর্বোচ্চ ৭৪৮ রানের বিশ্বরেকর্ড গড়ে।

    বিশ্বকাপ ইতিহাসে এক ইনিংসে এই প্রথম তিন ব্যাটার সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েছে। সব মিলিয়ে ওয়ানডে ইতিহাসে চতুর্থবারের মত এক ইনিংসে তিন ব্যাটারের সেঞ্চুরি দেখলো বিশ্ব ক্রিকেট। ৪৯ বলে বিশ্বকাপের ইনিংসে দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েন মার্করাম।

    নয়া দিল্লিতে অধিনায়ক তেম্বা বাভুমার সাথে ইনিংস শুরু করেন ডি কক। বাভুমা ৮ রানে থামলে দ্বিতীয় উইকেটে ডুসেনের সাথে ১৭৪ বলে ২০৪ রান যোগ করেন ডি কক। শ্রীলংকার বিপক্ষে যেকোন উইকেটে এটি দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ রানের জুটি। এই জুটিতেই ৮৩ বলে ওয়াডেতে ১৮তম সেঞ্চুরি করেন ডি কক। সেঞ্চুরি করার পরের বলেই আউট হন ১২টি চার ও ৩টি ছক্কায় ৮৪ বলে ১০০ রান করা ডি কক।

    ডি কক ফেরার পর ১০৩ বলে ওয়ানডেতে পঞ্চম শতক পূর্ণ করেন ডুসেন। শেষ পর্যন্ত ১৩টি চার ও ২টি ছক্কায় ১১০ বলে ১০৮ রান করেন তিনি।

    ডি কক ও ডুসেন ফেরার পর শ্রীলংকার বোলারদের উপর তান্ডব চালিয়েছেন মার্করাম। মাত্র ৪৯ বলে ওয়ানডেতে তৃতীয় সেঞ্চুরি করেন তিনি। যা বিশ^কাপের ইতিহাসে দ্রুততম। আগেরটি ছিলো আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়ানের। ২০১১ সালে ব্যাঙ্গালুরুতে ইংল্যান্ডের বিপক্ষে ৫০ বলে সেঞ্চুরি করেছিলেন ও’ব্রায়ান।

    বিশ^ মঞ্চে বিশ^রেকর্ড গড়া ইনিংসে ১০৬ রান করেন মার্করাম। তার ৫৪ বলের ইনিংসে ১৪টি চার ও ৩টি ছক্কা ছিলো।

    এছাড়া হেনরিচ ক্লাসেনের ২০ বলে ৩২, ডেভিড মিলারের ২১ বলে অপরাজিত ৩৯ রানে ভর করে ৫০ ওভারে ৫ উইকেটে বিশ^কাপ ইতিহাসে দলীয় সর্বোচ্চ ৪২৮ রান সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। বিশ^কাপে সবচেয়ে বেশি তিনবার ও ওয়ানডেতে সর্বোচ্চ আটবার ইনিংসে ৪শ রানের রেকর্ডের মালিক দক্ষিণ আফ্রিকা।

    শ্রীলংকার পক্ষে দিলশান মদুশঙ্কা ৮৬ রানে ২ উইকেট নেন। ব্যয়বহুল ছিলেন কাসুন রাজিথা ও মাথিশা পাথিরানা। রাজিথা ৯০ রানে ও পাথিরানা ৯৫ রানে ১টি করে উইকেট নেন।

    ৪২৯ রানের বড় টার্গেটে প্রথম ওভারেই খালি হাতে বিদায় নেন শ্রীলংকার ওপেনার পাথুম নিশাঙ্কা। এরপর তিন নম্বরে ব্যাট হাতে নামা  কুশল মেন্ডিসের ঝড়ে ৬ ওভারে ৫৪ রান পায় লংকানরা। এই ৫৪ রানের মধ্যে ২৬ বলে ৫১ রান অবদান রাখেন  মেন্ডিস। শেষ পর্যন্ত ৪২ বলে ৪টি চার ও ৮টি ছক্কায় ৭৬ রানে আউট হন মেন্ডিস।

    মিডল অর্ডারে লড়াই করেছেন চারিথা আসালঙ্কা। হাফ-সেঞ্চুরি তুলে ৮টি চার ও ৪টি ছক্কায় ৭৯ রানে বিদায় নেন তিনি।

    মেন্ডিস-আসালঙ্কার পর শ্রীলংকার পক্ষে হাফ-সেঞ্চুরি করেন অধিনায়ক দাসুন শানাকা। ৬টি চার ও ৩টি ছক্কায় ৬২ বলে ৬৮ রানে থামেন। শেষ পর্যন্ত ৪৪ দশমিক ৫ বলে ৩২৬ রানে অলআউট হয় শ্রীলংকা। দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েৎজি ৩টি উইকেট নেন।

    সংক্ষিপ্ত স্কোর :

    দক্ষিণ আফ্রিকা : ৪২৮/৫, ৫০ ওভার (ডুসেন ১০৮, মার্করাম ১০৬ ও ডি কক ১০০, মদুশঙ্কা ২/৮৬)

    শ্রীলংকা : ৩২৬/১০, ৪৪.৫ ওভার (আসালঙ্কা ৭৯, মেন্ডিস ৭৬, শানাকা ৬৮, কোয়েৎজি ৩/৬৮)

    ম্যাচসেরা হয়েছেন মার্করাম।

    আজকে একমাত্র খেলায় টস জিতে ভারতের বিপক্ষে ব্যাটিং নিয়েছে অস্ট্রেলিয়া।

  • বিশ্বকাপে প্রথম ম্যাচে জয়ের জন্য বাংলাদেশকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

    বিশ্বকাপে প্রথম ম্যাচে জয়ের জন্য বাংলাদেশকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

    www.HelloBangla.News – খেলাধুলা – ০৮ অক্টোবর, ২০২৩: বিশ্বকাপে প্রথম ম্যাচে অসাধারণ খেলেছে বাংলাদেশ।প্রথমে দারুণ বোলিং ও ফিল্ডিং করে আফগানিস্তানকে ৩৭.২ ওভারে ১৫৬ রানে অলআউট করে দেয়। জবাবে ব্যাট করতে নেমে মাত্র বাংলাদেশ ৩৪.৪ ওভারে, ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বাংলাদেশ বোলিং, ব্যাটিং, ফিল্ডিং প্রতিটি ক্ষেত্রে দারুণ নৈপুণ্য দেখিয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইসিসি বিশ্বকাপ ২০২৩-এ তাদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছেন।

    ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালায় অনুষ্ঠিত ম্যাচে আফগানিস্তানকে ৯২ বল হাতে রেখে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

    বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১০ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে।এই ম্যাচটিও ধর্মশালায় অনুষ্ঠিত হবে।

  • বিয়ের জন্য নিজের স্যুট কেনার পয়সা ছিল না শাহরুখের

    বিয়ের জন্য নিজের স্যুট কেনার পয়সা ছিল না শাহরুখের

    www.HelloBangla.News – বিনোদন – ০৮ অক্টোবর, ২০২৩: ভারতীয় বক্স অফিসে আস্তে আস্তে করে অনেকটাই কমে গিয়েছে জওয়ানের আয়। তবুও গ্লোবাল বক্স অফিসে কিন্তু আবারও নজির গড়ল শাহরুখ খানের ছবি। টপকে গেল ১১০০ কোটি। আপাতত ছবিটা রেকর্ড গড়ে বিশ্বজুড়ে মোট ১১০৩.২৭ কোটি টাকা আয় করেছে।সম্প্রতি মুক্তি পাওয়া জওয়ান ছবিটি বিজনেস পার্টনার শাহরুখের স্ত্রী গৌরী। অতীতেও শাহরুখের ‘রা-ওয়ান’, ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘ওম শান্তি ওম’ ছবির প্রযোজক ছিলেন অভিনেতার স্ত্রী। জীবনের ওঠাপড়ায় একে অপরকে সঙ্গ দিয়েছেন তাঁরা। যদিও তাঁদের পারিবারিক কর্মকান্ড নিয়ে নানা গুঞ্জন রয়েছে বলিপাড়ায়, তবু তাঁরা বলিউডের ‘হটেস্ট কাপল’। কিন্তু ইদানিং তাঁদের দাম্পত্য জীবন নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে।

    প্রায় ৩০ বছরের দাম্পত্য জীবন তাঁদের। তবে শাহরুখ-গৌরীর প্রেমকাহিনি এখন অনেকেরই জানা। তাঁদের প্রেমকাহিনির তুলনা একমাত্র রূপকথার সঙ্গেই করা যায়। পঞ্জাবি হিন্দু পরিবারের মেয়ে গৌরী ও মুসলিম পরিবারের ছেলে শাহরুখ। তবে ধর্ম কোনও দিনই তাঁদের ভালবাসায় অন্তরায় হতে পারেনি। শাহরুখের বয়স তখন ২৬, গৌরীর সবে ২১-এ পা। ১৯৯১ সালের ২৫ অক্টোবর সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। বিয়ের জন্য নিজের স্যুট কেনার পয়সা ছিল না শাহরুখের। ‘রাজু বন গ্যয়া জেন্টলম্যান’ ছবির কস্টিউম ডিজ়াইনারের কাছ থেকে স্যুট ভাড়া নিয়েছিলেন তিনি। যখন বিয়ে করেন, তখন শাহরুখ তারকা ছিলেন না। মুম্বইতে কাজের চেষ্টা করছেন। তবে ভাগ্যের চাকা ঘোরে, যশ চোপড়ার হাত ধরেই শাহরুখ যে হয়ে উঠলেন বলিউডের পয়লা নম্বর নায়ক। এত বছরের দাম্পত্য শাহরুখ গৌরীর, কিন্তু একটা সময় ছিল গৌরী চেয়েছিলেন, যাতে শাহরুখের সব ছবিই ফ্লপ হয়! কিন্তু স্বামীর ব্যর্থতা চাইতেন কেন? সেই কারণও জানালেন গৌরী।

    কিন্তু গৌরী চাননি, সিনেমা জগতে আসুন শাহরুখ। দিল্লির মেয়ে গৌরী, শাহরুখেরও বড় হয়ে ওঠা সেই শহরেই। তাই দিল্লি ছেড়ে যখন মুম্বই চলে আসেন শাহরুখ, আপত্তি ছিল গৌরীর। এক সাক্ষাৎকারে অভিনেতার স্ত্রী বলেন, ‘‘আমি চাইনি, ও মুম্বই চলে যাক। আমি জানিও না, ও কখন তারকা হয়ে গিয়েছে। আমি চাইতাম, শাহরুখের ছবি ফ্লপ করুক, তা হলে দিল্লি ফিরে যেতে পারব আবার। মাত্র ২১ বছর বয়সে আমার বিয়ে হয়েছিল। তখন সিনেমা বা কী ভাবে কী হয়, এ সব বিষয়ে আমি কিছুই জানতাম না। মনে হত, সব ফ্লপ হয়ে যাক। আমি পালিয়ে যাব।’’ তবে গৌরীর সেই মনের ইচ্ছে পূরণ হয়নি। বরং যে শহরের কাজের খোঁজে এসেছিলেন এক সময়, সেই শহরের বাদশা হয়ে গেলেন শাহরুখ।

    ক্যারিয়ারের শুরুতে শুটিং সেটে স্ত্রী গৌরীকে সঙ্গে রাখার বিষয়ে অনেক সমালোচনা শুনতে হয়েছিল বলিউড কিং খান শাহরুখকে। সেদিন থেকে আজ অবধি স্ত্রী গৌরী তার সাফল্যের চাবিকাঠি বলে আসছেন শাহরুখ।

    ১৯৯১ সালের ২৫ অক্টোবর হিন্দু রীতিতে গৌরীর গলায় মালা পরান কিং খান। ১৯৮৪ সালে একটি অনুষ্ঠানে গৌরীকে প্রথম দেখেই প্রেমে পড়ে যান শাহরুখ। শাহরুখ তখন ১৯ বছর বয়সী তরুণ, আর গৌরীর চলছিল মাত্র ১৪। এরপর অনেক বাধা-বিপত্তি অতিক্রম করে প্রেমকে পরিণতি দেন তারা।

    একটি হীরার জুয়েলারি সংস্থার উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখ ভক্তদের সে বিষয়ে জবাব দেন গৌরী। গৌরী বলেন, শাহরুখ থেকে পাওয়া আমার প্রথম উপহার হলো সোনার আংটি। এ গেল নিজের কথা। একমাত্র কন্যা সুহনার বিয়েতে কী উপহার দিবেন সেটাও জানান গৌরী খান। তিনি বলেন, ‘একটি সোনার গহনার সেট(পোলকি সেট) দেব।’ তবে মূল্যের চেয়ে এর মর্যাদা অনেক বলে জানান তিনি। তিনি বলেন, ‘এই গহনা আমার মা তার বিয়ের উপহারস্বরুপ পেয়েছিলেন, যা তিনি আমার বিয়েতে উপহার হিসেবে আমাকে দেন।’

    সেই পোলকি সেটাই সুহানাকে বিয়েতে উপহার দেবেন বলে জানান গৌরী খান।

    এদিকে ফিল্ম ইন্ড্রাট্রির অনেকের বিবাহ বিচ্ছেদ হলেও এই শাহরুখ-গৌরী সংসার রয়েছে অটুট। ভাড়া করা স্যুট পরে বিযে করেছিলেন শাহরুখ। তারপর গৌরী ছাড়ায় মতো থেকেছেণ শাহরুখের সঙ্গে।জানা গেছে গৌরীর কাছে শাহরুখের অর্থের কোন মুল্য নেই। গৌরী চায় শাহরুখ সব সময় থাকুক তার সঙ্গে।

    সূত্র: আনন্দবাজার পত্রিকা

  • বিমান যোগাযোগের আন্তর্জাতিক হাব হবে হযরত শাহজালাল বিমানবন্দর: প্রধানমন্ত্রী

    বিমান যোগাযোগের আন্তর্জাতিক হাব হবে হযরত শাহজালাল বিমানবন্দর: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ০৭ অক্টোবর, ২০২৩: প্রধানমন্ত্রী শেখ হাসিনা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনালের আংশিক উদ্বোধন কেরন।এই সময় তিনি ঢাকাকেন্দ্রিক বিমান যোগাযোগের নির্ভরশীলতা কমাতে এক জেলা থেকে আরেক জেলায় বিমান যোগাযোগ করার পরিকল্পনার কথা জানান। একই সঙ্গে তিনি বলেন, বিমান যোগাযোগের আন্তর্জাতিক হাব হবে হযরত শাহজালাল বিমানবন্দর ।

    আজ শনিবার (৭ অক্টোবর) সকালে ‘স্বপ্নের সঙ্গে বাস্তবতার সংযোগ’ স্লোগান নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এদিন নতুন টার্মিনালের আংশিক অংশের উদ্বোধন করা হয়। আগামী বছর এর পুরোপরি কার্যক্রম শুরু হবে বলে আশা করা হচ্ছে।

    প্রধানমন্ত্রী বলেন, আমাদের এই দিকটা (অ্যারোস্পেস) যেন আরও উন্নত হয় সেজন্য অ্যারোস্পেস বিষয়ে আমাদের আরও গবেষণা করা দরকার। আমাদের লোকবল দরকার, এক্ষেত্রে আরও গবেষণাও দরকার। সেটিকে মাথায় রেখে আমাদের যারা অত্যন্ত মেধাবী তরুণ-তরুণী আছে, তাদের উপযুক্ত শিক্ষিত করে গড়ে তোলার জন্য ইতোমধ্যে আমরা লালমনিরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছি।

    নতুন এ টার্মিনালে যাত্রীদের ব্যাগের জন্য সিঙ্গাপুরের চাঙ্গি ও ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরের মতো অত্যাধুনিক তিনটি আলাদা স্টোরেজ এরিয়া করা হয়েছে। রেগুলার ব্যাগেজ স্টোরেজ, লস্ট অ্যান্ড ফাউন্ড এবং অড সাইজ (অতিরিক্ত ওজনের) ব্যাগেজ স্টোরেজ। যাত্রীদের স্বাভাবিক ওজনের ব্যাগেজের ১৬টি রেগুলার ব্যাগেজ বেল্ট থাকবে টার্মিনালটিতে। অতিরিক্ত ওজনের (অড সাইজ) ব্যাগেজের জন্য স্থাপন করা হয়েছে আরও চারটি পৃথক বেল্ট।

    তিনি বলেন, রিফুয়েলিংয়ের জন্য এখানে সবাই আসবে। আসলে বাংলাদেশের সৌন্দর্য্য উপভোগ করবে আর কক্সবাজারে নামলে তো আমাদের দীর্ঘ বালুকাময় সী বীচের সৌন্দর্য উপভোগ করতে পারবে। সেভাবেই আমরা বাংলাদেশকে গড়ে তুলতে চাই।প্রযুক্তি সম্পন্ন হিসেবে গড়ে তুলে মানুষের যোগাযোগ সহজ করে ব্যবসা-বাণিজ্য, পর্যটন সবকিছু উন্নত করার ব্যবস্থাই তাঁর সরকার করবে। ঝরঝরে বিমানের যুগ পেরিয়ে এখন বিমানের বহরে ২১টি অত্যাধুনিক বিমান যোগ হয়েছে, যা পৃথিবীর বিভিন্ন দেশে যাতায়াত করছে। তাছাড়া এই তৃতীয় টার্মিনাল পুরোপুরি চালু হলে আমাদের আড়াই হাজার নতুন পথ সৃষ্টি হবে।

    শেখ হাসিনা বলেন, আমাদের এই দিকটা যেন আরও উন্নত হয়। আমরা দেখি আমাদের আশপাশের দেশ চাঁদে চলে যায়, তো আমরা কেন পিছিয়ে থাকব? আমরাও চাঁদে যাব। ভবিষ্যতে সেভাবেই আমরা দক্ষ জনশক্তি, স্মার্ট জনশক্তি গড়ে তুলব। আমরা চাই আমাদের দেশ এগিয়ে যাক আর এভিয়েশন খাতে বাংলাদেশ আরও উন্নত হোক।

    সকাল ১০টা ১০ মিনিটে তিনি শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল এরিয়ায় এসে পৌঁছান। এসময় দেশের গানের সঙ্গে মনোজ্ঞ নৃত্য পরিবেশন করে তাকে স্বাগত জানানো হয়। এরপর অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল-৩ -এর বিভিন্ন অংশ ঘুরে ঘুরে দেখেন।

    এরপর প্রধানমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানের মূল মঞ্চে আসন গ্রহণ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বেসামরিক বিমান কর্তৃপক্ষ চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্সাল এম মফিদুর রহমান।

  • বিশ্বকাপে দারুণ জয়ে দিয়ে শুরু বাংলাদেশের

    বিশ্বকাপে দারুণ জয়ে দিয়ে শুরু বাংলাদেশের

    www.HelloBangla.News – খেলাধুলা – ০৭ অক্টোবর, ২০২৩: দল গঠন নিয়ে নানা নাটকীয়তা। অবশেষে ওয়ার্মআপ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে এবং ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের কাছে প্রতিদন্ডিতাপূর্ণ হারের পর বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখা শুরু। আজ ছিলো বিশ্বকাপ ক্রিকেটে প্রথম খেলা বাংলাদেশের। প্রতিপক্ষ ছিল আফগানিস্তান।টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিং এ পাঠায় বাংলাদেশ।

    তারপর নিখুন বোলিং, ফিল্ডিং ও ব্যাটিং এর পর আফগানিস্তানকে অনায়াসে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে বাংলাদেশ। ১৫৭ রানের লক্ষ্য সাকিব আল হাসানের দল ছুঁয়ে ফেলেছে ৯২ বল বাকি থাকতে।বিশেষ ভাবে বোলিং ক্ষেত্রে বাংলাদেশের উন্নয় সবার নজর কেড়েছে।

    চমৎকার বোলিংয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সাকিব আল হাসান। অপরাজিত ফিফটিতে ম্যাচ শেষ করে এসেছেন নাজমুল হোসেন শান্ত। অলরাউন্ড নৈপুণ্যে সবচেয়ে বড় অবদান রেখেছেন মেহেদী হাসান মিরাজ।

    ৮৩ বলে এক ছক্কা ও তিন চারে শান্ত অপরাজিত ছিলেন ৫৯ রান। অভিজ্ঞ মুশফিকুর রহিম ৩ বলে খেলছিলেন ২ রানে। যদিও লিটনের ব্যর্থতা দলের জন্য চিন্তার বিষয়। অনেক দিন ধরে রান পাচ্ছেনা এই তারকা ব্যাটসম্যান।

    বাংলাদেশের বোলারদের পক্ষে সাকিব-৩, মিরাজ-৩, তাসকিন-১, শরিফুল-২ ও মুস্তাফিজ নিয়েছেন ১ উইকেট।

    সংক্ষিপ্ত স্কোর:

    আফগানিস্তান: ৩৭.২ ওভারে ১৫৬ (গুরবাজ ৪৭, ইব্রাহিম ২২, রেহমাত ১৮, শাহিদি ১৮, নাজিবউল্লাহ ৫, নাবি ৬, ওমারজাই ২২, রাশিদ ৯, মুজিব ১, নাভিন ০, ফারুকি ০*; তাসকিন ৬-০-৩২-১, শরিফুল ৬.২-১-৩৪-২, মুস্তাফিজ ৭-১-২৮-১, সাকিব ৮-০-৩০-৩, মিরাজ ৯-৩-২৫-৩, মাহমুদউল্লাহ ১-০-৭-০)

    বাংলাদেশ: ৩৪.৪ ওভারে ১৫৮/৪ (তানজিদ ৫, লিটন ১৩, মিরাজ ৫৭, শান্ত ৫৯*, সাকিব ১৪, মুশফিক ২*; ফারুকি ৫-০-১৯-১, মুজিব ৭-০-৩০-০, নাভিন ৫.৪-০-৩১-১, রাশিদ ৯-০-৪৮-০, নাবি ৬-১-১৮-০, ওমারজাই ২-০-৯-১)

    ম্যাচসেরা হযেছেন ; মেহেদী হাসান মিরাজ।

    এক দিনে দুটি আন্তর্জাতিক ম্যাচে জিতল বাংলাদেশ। এশিয়ান গেমসের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৬ উইকেটে জেতে সাইফ হাসানের নেতৃত্বাধীন দল।

  • এখন অনেক পত্রিকা ছোটদের পাতা বের করে না: তথ্যমন্ত্রী

    এখন অনেক পত্রিকা ছোটদের পাতা বের করে না: তথ্যমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ০৭ অক্টোবর, ২০২৩: এখন অনেক পত্রিকা ছোটদের পাতা বের করে না, বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। এসময় তিনি আরও এলেন, আগে দৈনিক পত্রিকাসহ প্রায় সকল পত্রিকায় নিয়মিত ছোটদের পাতা প্রকাশ হতো, সেখানে শিশু-কিশোরদের লেখা, তাদের জন্য লেখা বের হতো। এই ধরনের পাতা প্রকাশের মাধ্যমে শিশু বিকাশ ও সমাজ গঠনে সকল পত্রিকার প্রতি আমার আহবান থাকবে।

    আজ শনিবার (৭ অক্টোবর) দুপুরে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় টাইমস মিডিয়া ভবনে দৈনিক সমকাল পত্রিকার ১৯তম বর্ষে পদার্পণ উপলক্ষে পত্রিকার পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী তার শুভেচ্ছা বার্তায় এ কথা বলেন।

    তথ্যমন্ত্রী বলেন, “বাল্যকালে আমি ছোটদের পাতায় লিখতাম। যেদিন আমার কোনো লেখা বা কবিতা ছাপা হতো, সেদিন যে আমার কি আনন্দ হতো! বড়দের কাছে গিয়ে সেটি দেখাতাম। সে সব এখনো আমার স্মৃতিতে জ্বলজ্বল করছে।” সমকালের জন্য শুভ কামনা জানিয়ে তিনি বলেন, দৈনিক সমকাল শুরুতেই পাঠকপ্রিয়তা অর্জন করেছে এবং ১৮ বছর পাঠকপ্রিয়তা ধরে রেখেছে। আমি আশা করবো, সমকাল শতবর্ষী হোক এবং পত্রিকাটি শুধু সমাজের দর্পণ হিসেবেই নয়, সমাজ গঠনেও কাজ করবে, দায়িত্বশীল সমালোচনা করবে, একই সাথে দেশ, সমাজ ও রাষ্ট্রের গৌরবগাথাও তুলে ধরবে।

    সমকাল তার ভবিষ্যতের পথ চলায় মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে, প্রত্যাশা ব্যক্ত করে হাছান মাহমুদ বলেন, ‘আজকে জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ যেভাবে অদম্য গতিতে এগিয়ে চলেছে, আশা করি সেই অগ্রযাত্রায় সমকাল পত্রিকা সারথি হবে।’

    এসময় পত্রিকার সম্পাদক আলমগীর হোসেন, নগর সম্পাদক শাহেদ চৌধুরী, প্রধান প্রতিবেদক লোটন একরাম এবং সংশ্লিষ্ট সকল সদস্য ও অতিথিবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

    সূত্র: বাসস