বিশ্বকাপে প্রথম ম্যাচে জয়ের জন্য বাংলাদেশকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

বাংলাদেশকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা - খেলাধুলা - ০৮ অক্টোবর ২০২৩ (ফাইল ছবি)
বাংলাদেশকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা - খেলাধুলা - ০৮ অক্টোবর ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News – খেলাধুলা – ০৮ অক্টোবর, ২০২৩: বিশ্বকাপে প্রথম ম্যাচে অসাধারণ খেলেছে বাংলাদেশ।প্রথমে দারুণ বোলিং ও ফিল্ডিং করে আফগানিস্তানকে ৩৭.২ ওভারে ১৫৬ রানে অলআউট করে দেয়। জবাবে ব্যাট করতে নেমে মাত্র বাংলাদেশ ৩৪.৪ ওভারে, ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বাংলাদেশ বোলিং, ব্যাটিং, ফিল্ডিং প্রতিটি ক্ষেত্রে দারুণ নৈপুণ্য দেখিয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইসিসি বিশ্বকাপ ২০২৩-এ তাদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছেন।

ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালায় অনুষ্ঠিত ম্যাচে আফগানিস্তানকে ৯২ বল হাতে রেখে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১০ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে।এই ম্যাচটিও ধর্মশালায় অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী বিয়ের জন্য নিজের স্যুট কেনার পয়সা ছিল না শাহরুখের
পরবর্তী রেকর্ড গড়ে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার জয়