Category: লিড নিউজ

  • ৬ জেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি ভাষণ দিলেন শেখ হাসিনা

    ৬ জেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি ভাষণ দিলেন শেখ হাসিনা

    www.HelloBangla.News – জাতীয় – ২৩ ডিসেম্বর, ২০২৩: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারনায় আজও ভার্চুয়ালি অংশ নিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (২৩ ডিসেম্বর) ৬ জেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করে ভাষণ দেন তিনি।

    আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন প্রান্ত থেকে ৬টি জেলার নির্বাচনী ভার্চুয়াল জনসভায় অংশগ্রহণ করেন। তিনি পর্যায়ক্রমে খুলনা বিভাগের কুষ্টিয়া, ঝিনাইদহ ও সাতক্ষীরা, বরিশাল বিভাগের বরগুনা জেলা, ময়মনসিংহ বিভাগের নেত্রকোণা জেলা এবং চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি জেলার নির্বাচনী জনসভায় ভাষণ রাখেন।

    ভার্চুয়ালি ভাষণে শেখ হাসিনা বলেন, ‘আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। এদেশকে ভালোবাসি, এদেশের মানুষকে ভালোবাসি। এদেশের মানুষের জন্যই আমার সংগ্রাম।’

    তিনি বলেন, ‘প্রতিটি জায়গায় আমরা উন্নয়ন করেছি। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে। আজ বিএনপি নির্বাচনে আসেনি। তারা ভোট ঠেকানোর নামে ২০১৩-১৪ সালে যে অগ্নিসন্ত্রাস করেছিল, সেই ভয়ংকর রূপ নিয়ে আবার মাঠে নেমেছে।’

    প্রধানমন্ত্রী বলেন, ‘রেলে আগুন দিয়ে মানুষ হত্যা করা, একটা মা তার শিশুকে কোলে নিয়ে বসে আছে, সেখানে আগুন দিয়ে পুড়িয়ে কঙ্কাল করেছে, কোনো মানুষের ভেতরে মনুষ্যত্ব থাকলে এ ঘটনা ঘটাতে পারে না।’

    তিনি বলেন, ‘বিএনপির নেতা কে? সেটাই প্রশ্ন, দুইটাই তো সাজাপ্রাপ্ত। এতিমের অর্থ আত্মসাৎ এবং বিভিন্ন দুর্নীতির কারণে আজ খালেদা জিয়া সাজাপ্রাপ্ত আসামি। তারপরও শারীরিক অবস্থা বিবেচনা করে, তার বোন-ভাই যখন আমাদের অনুরোধ করেছে, আমরা তার সাজা স্থগিত করে তাকে বাড়িতে থাকতে দিয়েছি। তারেক জিয়া আমাকে গ্রেনেড হামলা করে মারতে চেয়েছিল, বোমা মেরে মারতে চেয়েছিল, গুলি করেছে, তারপরও তার জন্য আমরা এটুকু মানবিকতা দেখিয়েছি।’

    আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘২০০৭ সালে তত্ত্বাবধায়ক এলে মুচলেকা দিয়ে আর কখনো রাজনীতি করবে না বলে নাকে খত দিয়ে বিদেশে পাড়ি দেয়। বিদেশ থেকেও হুকুম করছে পুড়িয়ে পুড়িয়ে মানুষ মারার। বিএনপির যারা নেতাকর্মী, আগুন দিয়ে মানুষ পোড়ায়, পাপের ভাগীদার আপনারাই হবেন, তারেক জিয়া হবে না। ও তো ওখানে জুয়া খেলে ভালো আছে আর হুকুম দিচ্ছে। আপনারা নাচেন, কার জন্য নাচেন? জীবনে কোনোদিন সে তো দেশে আসে নাই, মা মরে মরে, তাও তো দেখতে আসে না। এত সাহস থাকলে একবার দেশে এসে দেখুক, এ দেশের মানুষ এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেবে।’

    কর্মসূচিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা, সংশ্লিষ্ট জেলা আওয়ামী লীগ, উপজেলা/থানা/পৌর আওয়ামী লীগ, ইউনিয়ন/ওয়ার্ড আওয়ামী লীগ নেতারা এবং সংশ্লিষ্ট জেলাগুলোর নির্বাচনী এলাকাসমূহের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন।

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আগামীকালের ভার্চুয়াল জনসভা সফলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

    এর আগে বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ৫ জেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি অংশ গ্রহন করে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

  • বরিশালে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে সিইসির মতবিনিময়

    বরিশালে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে সিইসির মতবিনিময়

    www.HelloBangla.News – জাতীয় – ২৩ ডিসেম্বর, ২০২৩: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মবতবিনয় সবা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, এবার একটি ভোটও কারচুপির চেষ্টা হলে তাৎক্ষণিক ওই কেন্দ্রের ভোট বন্ধ হবে।

    আজ শনিবার (২৩ ডিসেম্বর) বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় নির্বাচন কমিশনে সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বরিশাল রেঞ্জ ডিআইজি জামিল হাসান, পুলিশ কমিশনার জিহাদুল কবিরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রার্থীরা উপস্থিতি ছিলেন।

    সিইসি বলেন, ‘রিটার্নিং কর্মকর্তা ভোট পাল্টাতে পারেন না। কেন্দ্রে কেন্দ্রে ফল ঘোষণা হয়। প্রার্থীরা ঘরে বসেই জানতে পারেন ফলাফল। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ভোট করতে বিদেশিরা তৎপর রয়েছে এজন্য প্রার্থীদের কাছে সহযোগিতা চাচ্ছি। আপনাদের বলবো সিস্টেমের ওপর আস্থা রাখুন। ভোটারদেরই ভোট দিতে হবে, অন্য কেউ দিয়ে দেবে এটা হবে না।’

    সভার শুরুতে সিইসি ভোটের মাঠে অনিয়ম করতেই হবে এই বিশ্বাস থেকে প্রার্থীদের বেরিয়ে আসার আহ্বান জানান।

    সংশ্লিষ্টদের কঠোরভাবে আচরণবিধি নিয়ন্ত্রণেরও নির্দেশ দিয়েছেন সিইসি।

  • শুধু নিজে নয় পরিবারের সবাইকে ভোট কেন্দ্রে আনতে হবে: সেতুমন্ত্রী

    শুধু নিজে নয় পরিবারের সবাইকে ভোট কেন্দ্রে আনতে হবে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৩ ডিসেম্বর, ২০২৩: শুধু নিজে নয় বাড়ির সবাইকে ভোটকেন্দ্রে আনতে হবে, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘শুধু নিজেরা ভোট দিলে হবে না, বাড়িতে থাকা মা-বোনদের দলে দলে কেন্দ্রে নিয়ে আসতে হবে। শুধু এ অনুরোধ করতেই আমি এখানে এসেছি।’

    আজ শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বামনী বাজারে গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

    সেতুমন্ত্রী বলেন, ‘এ দেশের রাজনীতিতে বিষফোড়া বিএনপি। এ বিষফোড়াকে রাজনীতিতে থেকে মুছে ফেলতে হবে।’

    ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি স্বাধীনতার শত্রু, গণতন্ত্রের শত্রু। এদের প্রতিহত করার একটা সুযোগ এসেছে। আগামী ৭ জানুয়ারি দলে দলে ভোট দিয়ে এ সুযোগ কাজে লাগান।’

    এর আগে ওবায়দুল কাদের সকাল থেকে কোম্পানীগঞ্জের বসুরহাট, শান্তিরহাট, রংমালা বাজার, বাংলা বাজার এবং পরে পেশকারহাট, নতুন বাজার ও টেকেরবাজারসহ আশপাশের এলাকায় গণসংযোগ করেন।

    নোয়াখালী-৫ আসনে ওবায়দুল কাদেরের সঙ্গে জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার তানভীর আহমেদ (লাঙ্গল), জাসদের মকছুদের রহমান মানিক (মশাল), ইসলামী ফ্রন্টের মোহাম্মদ শামছুদ্দোহা (চেয়ার) ও সাংস্কৃতিক মুক্তিজোটের শাকিল মাহমুদ চৌধুরী (ছড়ি) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    ওবায়দুল কাদের নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে টানা চতুর্থবারের মতো আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী। তিনি ১৯৯৬ সালে এ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০৮ সাল থেকে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন।

  • শরিফুল ও তানজিমের আগুন ঝরা বোলিং-এ জয় বাংলাদেশের

    শরিফুল ও তানজিমের আগুন ঝরা বোলিং-এ জয় বাংলাদেশের

    www.HelloBangla.News – খেলাধুলা – ২৩ ডিসেম্বর, ২০২৩: নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডেতে প্রথম জয় বাংলাদেশের। আর এই জয়ের পিছনে সবচেয়ে বড় ভুমিকা রাখলো তিন বোলার। এর মধ্যে নতুন বলে শরিফুল ইসলাম-তানজিম সাকিবরা রীতিমতো আগুন ঝরালেন! এর পর আগের মেচের সেঞ্চুরিয়ান ব্যাটসম্যান সৌম্য সরকার নিলেন তিন উইকেট। এতেই গুটিয়ে গেল নিউজিল্যান্ড মাত্র ৯৮ রানে। যা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে তাদের সর্বনিম্ন সংগ্রহ, ঘরের মাঠে কিউইদের ওয়ানডে ইতিহাসেরই চতুর্থ সর্বনিম্ন এবং ২০০৭ সালের পর সর্বনিম্ন সংগ্রহ। বোলারদের এমন বীরত্বের পর নেপিয়ারে বাকি কাজটা সহজেই সেরেছেন ব্যাটাররা। নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে ওয়ানডেতে প্রথম জয়ের দেখা পেলো বাংলাদেশ। সেটাও ৯ উইকেটের বিশাল ব্যবধানে। বিশাল এই জয়ে খুশি দেশের ক্রিকেট প্রেমিরা।

    টস হেরে আগে ব্যাট করতে নেমে ৩১ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ৯৮ রানে থামে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান এসেছে উইল ইয়াংয়ের ব্যাট থেকে। জবাবে খেলতে নেমে এক উইকেট হারিয়ে ১৫ ওভার ১ বলে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ৫১ রান করে অপরাজিত থেকেছেন নাজমুল হোসেন শান্ত। শেষ ওয়ানডে জিতলেও ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে বাংলাদেশ।

    ছোট লক্ষ্য তাড়ায় দেখে-শুনে শুরু করেন দুই ওপেনার এনামুল হক বিজয় ও সৌম্য সরকার। কিউই পেসারদের গতি আর বাউন্স সামলে ভালোভাবেই এগোচ্ছিলেন তারা। তবে ইনিংসের পঞ্চম ওভারে চোখের সমস্যায় মাঠ ছাড়তে হয় সৌম্যকে। তবে তা গুরুতর কিছু নয়। লক্ষ্য ছোট বলেই তাকে নিয়ে ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট।

    তিনে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলেন নাজমুল হোসেন শান্ত। সময়ের সঙ্গে সঙ্গে খোলস ছেড়ে বের হয়ে আসেন বিজয়ও। ৩৭ রান করে বিজয় সাজঘরে ফিরলে ভাঙে ৬৯ রানের জুটি। বিজয় যখন ফেরেন, তখন জয় থেকে কেবল ১৫ রান দূরে ছিল বাংলাদেশ। বাকি কাজটা লিটনকে সঙ্গে নিয়ে দ্রুতই শেষ করেছেন শান্ত। এরই মধ্যে নিজের হাফ সেঞ্চুরিটাও তোলে নেন এই টপ অর্ডার ব্যাটার। শেষ পর্যন্ত অপরাজিত ৫১ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন বাংলাদেশ অধিনায়ক।

    এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে নিউজিল্যান্ড। টাইগার পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ২৭ রানের বেশি তুলতে পারেনি কিউইরা। শুরুর দুই উইকেটই নিয়েছেন তানজিম সাকিব।

    ১৭তম ওভারে সাকিবের সঙ্গে উইকেট পার্টিতে যোগ দেন শরিফুল ইসলাম। টম লাথামকে ২১ রানে ফিরিয়ে দিনের প্রথম শিকার ধরেন এই বাঁহাতি পেসার। নিজের পরের ওভারে বোলিংয়ে ফিরে আবারও উইকেটের দেখা পেয়েছেন তিনি। ১৯ তম ওভারে ২৫ রান করা উইল ইয়ংকে সাজঘরে ফেরান। এর এক ওভার পর ফিরে নিজের টানা তিন ওভারেই উইকেট তুলে নেন শরিফুল। এবার ২ রান করা মার্ক চ্যাপম্যানকে ফিরিয়ে কিউই টপ অর্ডার ভেঙে দেন শরিফুল।

    অপর প্রান্তে সাকিবও আগ্রাসী ছিলেন। ২৩তম ওভারে টম ব্লান্ডেলকে ফিরিয়েছেন তিনি। ৪ রানে ব্লাডেন ফিরলে ২৩ ওভার শেষে মাত্র ৭০ রান তুলতেই ছয় উইকেট হারায় নিউজিল্যান্ড।

    শরিফুল-সাকিবের মতোই এদিন কার্যকরী ছিলেন সৌম্য সরকার। নিউজিল্যান্ডের ৬ উইকেট পরার পর বোলিংয়ে এসে ৩ উইকেট তুলে নেন সৌম্য। মুস্তাফিজুর রহমান পেয়েছেন ১ উইকেট।

    ম্যাচ সেরা হয়েছেন তানজিম সাকিব।

  • শিল্পকলায় চলছে গণজাগরণের সাংস্কৃতিক উৎসব

    শিল্পকলায় চলছে গণজাগরণের সাংস্কৃতিক উৎসব

    www.HelloBangla.News – বিনোদন – ২৩ ডিসেম্বর, ২০২৩: বিজয়ের মাসে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হলো গণজাগরণের ৬ষ্ঠ দিনের উৎসব। গতকাল শুক্রবার ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হয় আধুনিক ও দেশাত্ববোধক গানে সমবেত নৃত্যের পাশাপাশি আবৃত্তির বৈচিত্র্যময় সব পরিবেশনা।

    গতকালের সাংস্কৃতিক অনুষ্ঠানে শুরুতেই সমবেত নৃত্য পরিবেশন করে নৃত্যছন্দ দল। নৃত্য পরিচালনায় ছিলেন বেনজির সালাম। দেশের গান ‘মধুরো ধ্বনি বাজে’ নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে শুরু হলো গণজাগরণের সাংস্কৃতিক উৎসবের ৬ষ্ঠ দিনের আয়োজন। এরপর পরিবেশিত হয় আবৃত্তি, পরিবেশনায় ছিলেন সিদ্দিকুর রহমান পারভেজ। ‘আমার মাঝে নেই এখন আমি’ একক সংগীত পরিবেশন করেন মোহনা দাস। আবার সমবেত নৃত্য পরিবেশন করে নন্দনকলা কেন্দ্র।  নৃত্য পরিচালনা করেন এম আর ওয়াসেক। পরিবেশিত হয় ‘৫২তে বলেছি’ ।  এরপর ‘গণজাগরণের গান’ একক সংগীত পরিবেশন করেন রিতা ভাদুরী। আবার সমবেত নৃত্য পরিবেশন করে কাথ্যাকিয়া নৃত্যদল। নৃত্য পরিচালনা করেন এস এম হাসান ইশতিয়াক ইমরান। পরিবেশন করে ‘প্রচন্ড গর্জনে’ করে। ‘আজ গুন গুন কুঞ্জে’ একক সংগীত পরিবেশন করেন শারমিন আক্তার।

    গণজাগরণের সাংস্কৃতিক উৎসব  - বিনোদন - ২৩ ডিসেম্বর ২০২৩ (২)_1
    গণজাগরণের সাংস্কৃতিক উৎসব – বিনোদন – ২৩ ডিসেম্বর ২০২৩ (২)_1

    ধারাবাহিক এ আয়োজনে পরবর্তী পরিবেশনায় ছিলেন তারকা শিল্পী শামীমা তুষ্টি এবং তানভীন সুইটি। এরপর সমবেত নৃত্য পরিবেশন করে নৃত্যছন্দ দল। নৃত্য পরিচালনায় ছিলেন বেনজির সালাম ‘মাগো আর তোমাকে’। এরপর আবৃত্তি করেন লায়লা আফরোজ। আবারো একক সংগীত পরিবেশন করেন কামাল আহমেদ ‘বাংলার মাটি বাংলার জল এবং একক সংগীত পরিবেশন করেন ফাতেমা তুজ জোহরা। আবারো সমবেত নৃত্য পরিবেশন করে নন্দকলা কেন্দ্র। নৃত্য পরিচালনা করে এম আর ওয়াসেক ‘চাঁদ উঠেছে ঐ’।

    আবারো দলীয় নৃত্য পরিবেশন করে কাথ্যাকিয়া নৃত্যদল। নৃত্য পরিচালনা করেন এস এম হাসান ইশতিয়াক ইমরান ‘কারার ঐ লৌহকপাট’। এরপর দলীয় সংগীত পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির বাউল দল। সবশেষে সমবেত নৃত্য পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিশ্রুতিশীল নৃত্যদল।

    অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন-ওয়ালীদ হাসান।

  • জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় সহায়তা পাঠানোর প্রস্তাব পাস

    জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় সহায়তা পাঠানোর প্রস্তাব পাস

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৩ ডিসেম্বর, ২০২৩: আড়াই মাসেরও বেশি সময় ধরে গাজায় চলছে ইসরায়েলি হামলা। এতে প্রাণহানির পাশাপাশি গাজায় দেখা  দিয়েছে খাদ্য, চিকিৎসা, বিদ্যুৎ ও আবাসন সমস্যা। অবেশেষে কয়েক দফা বিলম্বের পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অবশেষে গাজা প্রস্তাব পাস হলো। প্রস্তাবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় পর্যাপ্ত মানবিক সহায়তা পাঠানোর দাবি  জানানো হয়েছে।

    গতকাল শুক্রবার (২২ ডিসেম্বর) প্রস্তাবটি ১৩-০ ভোটে পাস হয় প্রস্তাবটি।

    নিরাপত্তা পরিষদের মোট ১৫ দেশের মধ্যে ১৩টি প্রস্তাবটির পক্ষে ভোট দিলেও; ভোটদানে বিরত ছিল যুক্তরাষ্ট্র ও রাশিয়া।

    গত শুক্রবার মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত প্রথম প্রস্তাবটি উত্থাপন করে। প্রস্তাবটির খসড়ায় গাজায় অনতিবিলম্বে যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তা পাঠানোর কথা বলা হয়। তবে যুক্তরাষ্ট্রের বিরোধিতার কারণে যুদ্ধবিরতি কথাটি পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। এর বদলে শুধু মানবিক সহায়তার কথা উল্লেখ করা হয়েছে।

    এক সপ্তাহ ধরে ঝুলে থাকার পর প্রস্তাবটি পাস হলেও; এতে যুদ্ধ থামানোর কথা না বলায়, এর মাধ্যমে গাজায় ইসরায়েলের হামলা বন্ধ হওয়ার সম্ভাবনা নেই।

    নিরাপত্তা পরিষদের অন্যতম স্থায়ী সদস্য রাশিয়া বলেছে, এই প্রস্তাব একটি ‘দন্তহীন’ ও ‘অক্ষম’ প্রস্তাব।

    জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত ভাসিলি নিবানজিয়া বলেছেন, এই প্রস্তাবে যুদ্ধবিরতির ব্যাপারে বলা হয়নি। এর বদলে এটির মাধ্যমে ‘মুক্ত হস্তে’ ইসরায়েলকে তাদের সামরিক অভিযান অব্যাহত রাখার সুযোগ দেওয়া হয়েছে।

     

    যা রয়েছে পাসকৃত প্রস্তাবটিতে:

    সাধারণ ফিলিস্তিনিদের কাছে বাধাহীনভাবে মানবিক সহায়তা পৌঁছে দিতে হবে।

    একটি স্থায়ী যুদ্ধবিরতির অবস্থা তৈরি করতে হবে।

    ত্রাণ সরবরাহের জন্য যত পথ আছে তার সবগুলো ব্যবহার উপযোগী করে দিতে হবে।

    জাতিসংঘের প্রধানের প্রতি একজন কর্মকর্তাকে নিযুক্ত করার আহ্বান জানানো হয়েছে। যিনি ত্রাণ বিতরণের বিষয়টি দেখবেন।

    এছাড়াও জিম্মিদের মুক্তি দেওয়া ও মানবিক সহায়তা পূরণে গাজায় পর্যাপ্ত জ্বালানি প্রবেশ করতে দেওয়ার দাবি জানানো হয়।

    গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত অন্তত ২০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।

    এদিকে অপর এক খবরে জানানো হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গত আড়াই মাসের অভিযানের শুরু থেকে এ পর্যন্ত নিহত হয়েছেন ৯৯ জন সাংবাদিক।

  • হিউম্যানয়েড রোবটের ব্যবহার বাড়বে ২০২৪ সালে

    হিউম্যানয়েড রোবটের ব্যবহার বাড়বে ২০২৪ সালে

    www.HelloBangla.News – প্রযুক্তি – ২৩ ডিসেম্বর, ২০২৩: বিজ্ঞানের এক চমৎকার আবিষ্কার হচ্ছে রোবটের মানুষের মত বুদ্ধি, বিবেক, প্রেম ও হিংসা প্রয়োগ করার করার ক্ষমতা। আর এর মাধ্যমে রোটস সমাজে সেবা করবে বলেই আশা সৃষ্টি করেছে বিজ্ঞানিরা। আর এই রোকটকে বলা হচ্ছে হিউম্যানয়েড রোবট।

    হিউম্যানয়েড রোবট, যা মানুষের মতো কাজ করতে সক্ষম, এগুলো ২০২৪ সলে আরও কার্যকরী হয়ে উঠতে পারে। টেসলা যেমন অপটিমাস নামের একটি হিউম্যানয়েড রোবট নিয়ে কাজ করছে, তাদের আশা এটি খুব দ্রুতই ফ্যাক্টরির সাধারণ কাজ করতে শুরু করবে।

    এ মাসের শুরুর দিকে এক ভিডিওতে দেখা যায় অপটিমাসের নতুন যে ভার্সন তা আগের যন্ত্রটির চেয়ে আরও হালকা। নতুন হাত এবং মটরও এতে যুক্ত হয়েছে।

    গত জুলাইয়ে ইলন মাস্ক ঘোষণা দেন অপটিমাস ২০২৪ সাল থেকে টেসলা ফ্যাক্টরিতে কাজের জন্য উপযোগী হয়ে উঠবে।

    “এটি কবে থেকে কাজের উপযোগী হয়ে উঠবে তা জানার জন্য আমরা একে প্রথমে আমাদের নিজেদের ফ্যাক্টরিতে কাজে লাগিয়ে দেখবো। আমি মনে করি আগামী বছরের কোনও একটা সময় আমরা সেটি করতে সমর্থ হবো। এ ব্যাপারে আমি আত্মবিশ্বাসী।”

    হিউম্যানয়েড রোবটে টেসলার প্রতিদ্বন্দ্বী আছে আরও অনেকে। অন্য অনেক কোম্পানির রোবট এরইমধ্যে অফিসে নানা কাজ করতে শিখছে।

    অ্যামাজন তাদের ওয়্যারহাউসে একটি হিউম্যানয়েড রোবট পরীক্ষা করে দেখছে। ডিজিট নামের এই রোবটটি নড়াচড়া করতে পারে, হাত মুঠো করে অনেকটা মানুষের মতোই এটি জিনিসপত্র ধরতে পারে।

    এই রোবটটি তৈরি করেছে অ্যাজিলিটি রোবোটিক্স, আর তারা আশা করছে নতুন বছরে অন্যান্য কাস্টমারদের কাছেও তারা এই রোবটটি তুলে দিতে পারবে।

    অন্যদিকে কানাডায় স্যানচুয়ারি এআই, ফিনিক্স নামের একটা রোবটকে প্রশিক্ষণ দিচ্ছে, এটি ব্যাগ ভরার মতো নির্দিষ্ট কাজও করতে সক্ষম। ২০২৪ সালে তাদের লক্ষ্য ফিনিক্সের কাজের পরিধি আরও বাড়ানো।

    কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পকে বলা হয়েছে, এই প্রযুক্তি আসলে কোন দিকে যাবে, তা নির্ভর করবে কোম্পানিগুলো এই প্রযুক্তি তৈরিতে কতটা দায়িত্বশীলতার পরিচয় দেয়, তার ওপর। তারা কি এটি স্বচ্ছতার সঙ্গে করছে? যে তথ্যভাণ্ডার থেকে চ্যাটবটগুলো তথ্য সংগ্রহ করছে, সেগুলোর সূত্র কী তারা প্রকাশ করছে? এগুলো কি তারা ঠিকমত তদারকি করছে?

    তাই হিউম্যানয়েড রোবট তৈরির ক্ষেত্রেও বিষয়টি খেয়াল রাখা খুব জরুরি বলে মনে করছে বিজ্ঞানিরা।

    সূত্র: বিবিসি বাংলা।

  • সিইসির সঙ্গে খুলনা বিভাগীয় প্রশাসনের বৈঠক

    সিইসির সঙ্গে খুলনা বিভাগীয় প্রশাসনের বৈঠক

    www.HelloBangla.News – জাতীয় – ২২ ডিসেম্বর, ২০২৩: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে খুলনা বিভাগীয় প্রশাসনের বৈঠক হয়েছে। আজ শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

    সিইসি বলেন, ‘যে কোনো মূল্যে নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করা হবে। নির্বাচনের মাঠে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রিটার্নিং অফিসারদেরকে মূল দায়িত্ব পালন করতে হবে।’

    সিইসি আরও বলেন, ‘ভোটকেন্দ্রের ভেতরে শুধু নির্বাচনী কর্মকর্তরাই থাকবেন। সেখানে কোনো অনিয়ম কারচুপি দখলদারিত্ব যেন না হয় তা নিশ্চিত করতে রিটার্নিং কর্মকর্তাদের বলা হয়েছে। ভোটাররা স্বাধীনভাবে তাদের ভোট প্রয়োগ করতে পারবেন সেটা নিশ্চিত করতে প্রশাসনকেও নির্দেশ দেওয়া হয়েছে।’

    তিনি বলেন, ‘বিভিন্ন জায়গায় যে হামলার ঘটনা ঘটছে সেগুলো তদন্ত করা হচ্ছে। তদন্ত প্রতিবেদন পেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’

    খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় ও যশোর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ। বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম।

    বৈঠকে খুলনা বিভাগের ১০ জেলা ও ঢাকা বিভাগের ফরিদপুর, গোপালগঞ্জ এবং রাজবাড়ী জেলার ডিসি-এসপি, ইউএনও-ওসিদের সঙ্গে বৈঠক করেন সিইসি। যশোর শেখ হাসিনা আইসিটি পার্ক অডিটোরায়ামে অনুষ্ঠিত বৈঠকে ডিসি-এসপি, ইউএনও-ওসি, বিজিবি ও আনসার বাহিনীর ২৯০জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

    পরে বিকেল ৩টায় একই স্থানে যশোরের ৬টি সংসদীয় আসনের ৩২জন প্রার্থীর সঙ্গে মতবিনিময় শুরু করেন প্রধান নির্বাচন কমিশনার।

  • রেলের নিরাপত্তায় দুই হাজার ৭০০ আনসার নিয়োগ

    রেলের নিরাপত্তায় দুই হাজার ৭০০ আনসার নিয়োগ

    www.HelloBangla.News – জাতীয় – ২২ ডিসেম্বর, ২০২৩: হরতাল-অবরোধে রাজধানীর তেজগাঁয়ে একটি ট্রেনে আগুন দিয়ে চার ব্যক্তির মৃত্যু ও দেশের বেশ কয়েকটি স্থানে লাইন কেটে দিয়ে নাশকতা করার ফলে ট্রেন ব্যবস্থাপনায় অস্থিরতা দেখো দেয়। তাই সরকার হরতাল-অবরোধে নাশকতা এড়ানোর লক্ষ্যে রাতে চলাচলরত অ-গুরুত্বপূর্ণ চারটি ট্রেন চলাচল বন্ধ এবং আন্তঃনগর যমুনা এক্সপ্রেসের যাত্রা সংক্ষিপ্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। একইসঙ্গে নাশকতা এড়াতে টহল ইঞ্জিন চালু এবং রেলের নিরাপত্তায় দুই হাজার ৭০০ আনসার নিয়োগ করা হয়েছে।

    আজ শুক্রবার(২১ ডিসেম্বর) কমলাপুর রেলস্টেশনে ঢাকা বিভাগীয় রেলওয়ে ম্যানেজার শফিকুর রহমান সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

    তিনি বলেন, নাশকতা এড়াতে ঢাকা থেকে প্রতিটি ট্রেন চালুর আগে একটি টহল ইঞ্জিন চালু করা হবে। রেলের নিরাপত্তায় দুই হাজার ৭০০ আনসার নিয়োগ করা হয়েছে। এরইমধ্যে তারা কাজ শুরু করেছেন। দুই হাজার আনসার রেলওয়ে পুলিশ ও ৭০০  আনসার সদস্য রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) অধীনে নিয়োগ করা হয়েছে।

    রেলওয়ে সূত্র জানায়, রাতে যে ট্রেনগুলো চলাচল করে এবং যেসব রুটে ঝুঁকিপূর্ণ স্পট বেশি, সেসব রুটের ট্রেনগুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হবে। এরইমধ্যে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ রাজশাহী থেকে পার্বতীপুর পর্যন্ত উত্তরা এক্সপ্রেস এবং ঈশ্বরদী থেকে রহনপুর পর্যন্ত কমিউটার ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে ।

    নাশকতা এড়াতে রাতের পশ্চিমাঞ্চলের তিন-চারটি ট্রেন বন্ধ হবে বলে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার এর আগে বাংলানিউজকে জানিয়েছিলেন।

  • লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা

    লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা

    www.HelloBangla.News – জাতীয় – ২২ ডিসেম্বর, ২০২৩: ব্যক্তি পর্যায়ের লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

    সম্প্রতি নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া নির্দেশনা আলোকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখার উপ-সচিব ইসরাত জাহানের বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ঘোষিত তফসিল অনুসরণে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।