বরিশালে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে সিইসির মতবিনিময়

বরিশালে সিইসির মতবিনিময় - জাতীয় - ২৩ ডিসেম্বর ২০২৩ (ফাইল ছবি)
বরিশালে সিইসির মতবিনিময় - জাতীয় - ২৩ ডিসেম্বর ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ২৩ ডিসেম্বর, ২০২৩: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মবতবিনয় সবা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, এবার একটি ভোটও কারচুপির চেষ্টা হলে তাৎক্ষণিক ওই কেন্দ্রের ভোট বন্ধ হবে।

আজ শনিবার (২৩ ডিসেম্বর) বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় নির্বাচন কমিশনে সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বরিশাল রেঞ্জ ডিআইজি জামিল হাসান, পুলিশ কমিশনার জিহাদুল কবিরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রার্থীরা উপস্থিতি ছিলেন।

সিইসি বলেন, ‘রিটার্নিং কর্মকর্তা ভোট পাল্টাতে পারেন না। কেন্দ্রে কেন্দ্রে ফল ঘোষণা হয়। প্রার্থীরা ঘরে বসেই জানতে পারেন ফলাফল। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ভোট করতে বিদেশিরা তৎপর রয়েছে এজন্য প্রার্থীদের কাছে সহযোগিতা চাচ্ছি। আপনাদের বলবো সিস্টেমের ওপর আস্থা রাখুন। ভোটারদেরই ভোট দিতে হবে, অন্য কেউ দিয়ে দেবে এটা হবে না।’

সভার শুরুতে সিইসি ভোটের মাঠে অনিয়ম করতেই হবে এই বিশ্বাস থেকে প্রার্থীদের বেরিয়ে আসার আহ্বান জানান।

সংশ্লিষ্টদের কঠোরভাবে আচরণবিধি নিয়ন্ত্রণেরও নির্দেশ দিয়েছেন সিইসি।

পূর্ববর্তী শুধু নিজে নয় পরিবারের সবাইকে ভোট কেন্দ্রে আনতে হবে: সেতুমন্ত্রী
পরবর্তী ৬ জেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি ভাষণ দিলেন শেখ হাসিনা