রেলের নিরাপত্তায় দুই হাজার ৭০০ আনসার নিয়োগ

রেলের নিরাপত্তায় আনসার নিয়োগ - জাতীয় - ২২ ডিসেম্বর ২০২৩
রেলের নিরাপত্তায় আনসার নিয়োগ - জাতীয় - ২২ ডিসেম্বর ২০২৩

www.HelloBangla.News – জাতীয় – ২২ ডিসেম্বর, ২০২৩: হরতাল-অবরোধে রাজধানীর তেজগাঁয়ে একটি ট্রেনে আগুন দিয়ে চার ব্যক্তির মৃত্যু ও দেশের বেশ কয়েকটি স্থানে লাইন কেটে দিয়ে নাশকতা করার ফলে ট্রেন ব্যবস্থাপনায় অস্থিরতা দেখো দেয়। তাই সরকার হরতাল-অবরোধে নাশকতা এড়ানোর লক্ষ্যে রাতে চলাচলরত অ-গুরুত্বপূর্ণ চারটি ট্রেন চলাচল বন্ধ এবং আন্তঃনগর যমুনা এক্সপ্রেসের যাত্রা সংক্ষিপ্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। একইসঙ্গে নাশকতা এড়াতে টহল ইঞ্জিন চালু এবং রেলের নিরাপত্তায় দুই হাজার ৭০০ আনসার নিয়োগ করা হয়েছে।

আজ শুক্রবার(২১ ডিসেম্বর) কমলাপুর রেলস্টেশনে ঢাকা বিভাগীয় রেলওয়ে ম্যানেজার শফিকুর রহমান সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি বলেন, নাশকতা এড়াতে ঢাকা থেকে প্রতিটি ট্রেন চালুর আগে একটি টহল ইঞ্জিন চালু করা হবে। রেলের নিরাপত্তায় দুই হাজার ৭০০ আনসার নিয়োগ করা হয়েছে। এরইমধ্যে তারা কাজ শুরু করেছেন। দুই হাজার আনসার রেলওয়ে পুলিশ ও ৭০০  আনসার সদস্য রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) অধীনে নিয়োগ করা হয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, রাতে যে ট্রেনগুলো চলাচল করে এবং যেসব রুটে ঝুঁকিপূর্ণ স্পট বেশি, সেসব রুটের ট্রেনগুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হবে। এরইমধ্যে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ রাজশাহী থেকে পার্বতীপুর পর্যন্ত উত্তরা এক্সপ্রেস এবং ঈশ্বরদী থেকে রহনপুর পর্যন্ত কমিউটার ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে ।

নাশকতা এড়াতে রাতের পশ্চিমাঞ্চলের তিন-চারটি ট্রেন বন্ধ হবে বলে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার এর আগে বাংলানিউজকে জানিয়েছিলেন।

পূর্ববর্তী লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা
পরবর্তী সিইসির সঙ্গে খুলনা বিভাগীয় প্রশাসনের বৈঠক