লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা

আগ্নেয়াস্ত্র বহনে নিষেধাজ্ঞা - জাতীয় - ২২ ডিসেম্বর ২০২৩ (ফাইল ছ্যবি)
আগ্নেয়াস্ত্র বহনে নিষেধাজ্ঞা - জাতীয় - ২২ ডিসেম্বর ২০২৩ (ফাইল ছ্যবি)

www.HelloBangla.News – জাতীয় – ২২ ডিসেম্বর, ২০২৩: ব্যক্তি পর্যায়ের লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সম্প্রতি নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া নির্দেশনা আলোকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখার উপ-সচিব ইসরাত জাহানের বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ঘোষিত তফসিল অনুসরণে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।

পূর্ববর্তী গাজায় চরম খাদ্য সংকট দেখা দিয়েছে
পরবর্তী রেলের নিরাপত্তায় দুই হাজার ৭০০ আনসার নিয়োগ