Category: লিড নিউজ

  • সুন্দরবনের আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি

    সুন্দরবনের আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি

    www.HelloBangla.News – জাতীয় – ৬ মে, ২০২৪: সুন্দরবনে আগুন লাগে আজ থেকে তিন দিন আগে। তবে আগুন এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। তবে ধারণা করা হচ্ছে আগুন খুব শীঘ্রই নিয়ন্ত্রণে চলে আসবে। আজ সোমবার (৬ মে) ভোর হতেই আগুন নেভানোর কাজ শুরু হয়েছে।

    ভোর থেকে অগ্নিকাণ্ডের এলাকা সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা স্টেশনের আমোরবুনিয়া টহল ফাঁড়ির লতিফের ছিলায় পানি ছেটানো শুরু করেছে ফায়ার সার্ভিস ও বন বিভাগ।

    স্থানীয় স্বেচ্ছাসেবীদের পাশাপাশি তাদের সহযোগিতা করছে নৌ বাহিনী ও কোস্টগার্ড।

    বনের লতিফের ছিলা ও ড্রেনের ছিলার মাঝামাঝি এলাকায় আগুন লাগার বিষয়টি গত শনিবার নজরের আসার পর থেকেই নিয়ন্ত্রণে কাজ শুরু করে বন বিভাগ, কমিউনিটি প্যাট্রলিং গ্রুপ (সিপিজি), ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি), টাইগার টিমসহ স্থানীয় সেচ্ছাসেবী ও বনজীবীরা।

    তবে ঘটনাস্থল থেকে পানির উৎস দূরে হওয়াতে এবং দুর্গম পথের কারণে প্রথম দিনে সেখানে পানি ছেটানো সম্ভব হয়নি।

    গতকাল রোববার ভোর থেকে সমন্বিতভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু হয়। সন্ধ্যা নামায় এবং নদীতে ভাটার কারণে গতকাল বিকেলে পানি দেওয়া বন্ধ করে বন থেকে বেরিয়ে আসেন সবাই। অন্ধকার এবং বনের মধ্যে ঝুঁকি বিবেচনায় রাতে কাজ বন্ধ থাকার পর ভোর থেকেই আবার সবাই মিলে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেছেন।

    অগ্নিকাণ্ডে  সুন্দরবনের ৫ একর বনভূমি ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে বলে জানিয়েছেন প্রধান বন সংরক্ষক (সিসিএফ) ।

  • আর্জেন্টিনাকে প্রথম ফুটবল বিশ্বকাপ জেতানো কোচ মেনত্তি মারা গেছেন

    আর্জেন্টিনাকে প্রথম ফুটবল বিশ্বকাপ জেতানো কোচ মেনত্তি মারা গেছেন

    www.HelloBangla.News – খেলাধুলা – ৬ মে, ২০২৪: আর্জেন্টিনাকে প্রথম ফুটবল বিশ্বকাপ জেতানো কোচ সিজার লুইস মেনত্তি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। ১৯৭৮ সালে ঘরের মাঠে তার অধীনেই প্রথমবারের মতো বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা, সেটিই ছিল তাদের প্রথম বিশ্বকাপ। ওই টুর্নামেন্টের ফাইনালে নেদারল্যান্ডসকে ৩-১ গোলে হারিয়েছিল মেনত্তির শিষ্যরা। এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন।’

    খেলোয়াড়ী জীবনে কিংবদন্তি পেলের সঙ্গে সান্তোসে খেলেছেন মেনোত্তি। আর্জেন্টিনার হয়ে জাতীয় দলে প্রতিনিধিত্ব করেছেন ১১টি ম্যাচে। খেলোয়াড় হিসেবে অবসর নেওয়ার পর প্রায় ৩৭ বছরের কোচিং জীবন তার জন্য ছিল বেশ বর্ণিল।

    ১৯৭৪ সালে আর্জেন্টিনার হেড কোচ হিসেবে দায়িত্ব নেন মেনোত্তি। এরপর ১৯৭৮ বিশ্বকাপে ১৭ বছর বয়সী ম্যারাডোনাকে না রাখায় সমালোচনার মুখে পড়তে হয় তাকে। এক বছর আগে তার অধীনেই আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়ে গিয়েছিল ম্যারাডোনার। ১৯৭৯ সালে অবশ্য ম্যারাডোনাকে নিয়েই অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে জেতান দলকে।

    ১৯৮২ বিশ্বকাপে ম্যারাডোনা লাল কার্ড দেখে মাঠে ছাড়েন। এরপর ব্রাজিলের কাছে ৩-১ গোলে হেরে বিদায় নেয় আর্জেন্টিনা। দেশটির হয়ে কোচের চাকরি হারাতে হয় মেনোত্তিকে। পরে অবশ্য আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সঙ্গে নানাভাবে জড়িত ছিলেন তিনি। ২০২২ বিশ্বকাপ জয়ের সময়েও ছিলেন ফুটবল পরিচালক।

    আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন থাকা অবস্থায় মারা গেলেন দেশটিকে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতানো কোচ সেজার লুইস মেনোত্তি। তার মৃত্যুর সংবাদে এবারের চ্যাম্পিয়ন দলের অধিনায়ক লিওনেল মেসি ইনস্টাগ্রামে তার পরিবার ও তার জন্য সমবেদনা জানান।

  • বাইডেন প্রশাসন ইসরায়েলে গোলাবারুদের একটি চালান থামিয়ে দিয়েছে

    বাইডেন প্রশাসন ইসরায়েলে গোলাবারুদের একটি চালান থামিয়ে দিয়েছে

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৬ মে, ২০২৪: হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির বিষয়টি নিয়ে যখন মিশর আলোচনা করছে তখন আবার সংঘাতের খবর পাওয়া গেছে। হামাসের রকেট হামলায় তিনজন ইসরায়েলি সেনা নিহত ও বেশকয়েকজন আহত হয়েছেন। জবাবে পাল্টা রাফাহ শহরে ইসরায়েল হামলা চালালে ১৯ জন নিহত হয়েছেন।

    এমন পরিস্থিতিতে বাইডেন প্রশাসন যুক্তরাষ্ট্রের তৈরি ইসরায়েলে গোলাবারুদের একটি চালান থামিয়ে দিয়েছে ।

    একটি সূত্রের বরাতে এ তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন। যদিও গোলাবারুদের চালান থামিয়ে দেওয়ার কারণ খবরে প্রকাশ করা হয়নি।

    খবরটি প্রথম প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দাবি করছেন, এই সিদ্ধান্তের সঙ্গে ইসরায়েলের প্রতি মার্কিন নীতিতে কোনো সম্পর্ক নেই, তথা নীতিতে কোনো পরিবর্তন আসেনি।

    এ বিষয়ে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের এক মুখপাত্র বলেন, গত ৭ অক্টোবরের হামলার পর থেকে ইসরায়েলের জন্য নিরাপত্তা সহায়তা বিলিয়ন বিলিয়ন ডলার বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলকে জরুরি সহায়তা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র সর্ববৃহৎ সম্পূরক বরাদ্দ পাস করেছে। ইরানের হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করার জন্য যুক্তরাষ্ট্র একটি অভূতপূর্ব জোটের নেতৃত্ব দিয়েছে। ইসরায়েল যেসব হুমকির মুখোমুখি হচ্ছে, তা থেকে তারা যাতে নিজেদের রক্ষা করতে পারে, সেটি নিশ্চিতের জন্য যা যা করা দরকার, তা করতে থাকবে যুক্তরাষ্ট্র।

    গত মাসে বাইডেন একটি বৈদেশিক সহায়তা বিলে স্বাক্ষর করেন যেখানে ইসরায়েল-হামাস সংঘাতের জন্য ২৬ বিলিয়ন বরাদ্দ রাখা হয়েছে। যার মধ্যে ১৫ বিলিয়ন ইসরায়েলি সামরিক সহায়তা, ৯ বিলিয়ন গাজার জন্য মানবিক সহায়তা এবং ২ দশমিক ৪ বিলিয়ন ডলার আঞ্চলিক মার্কিন সামরিক অভিযানের জন্য রয়েছে।

    যদিও মার্কিন কর্মকর্তারা রাফাহতে ইসরায়েলের একটি একটি সম্ভাব্য অভিযান নিয়ে উদ্বিগ্ন। কারণ ওই অঞ্চলে ১০ লাখের বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন। তাছাড়া যুক্তরাষ্ট্র বর্তমানে ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি এবং জিম্মি চুক্তি নিয়ে নিবিড় আলোচনায় এগিয়ে যেতে যাচ্ছে।

    এদিকে রবিবার হামাসের রকেট হামলার পর কেরাম শালোম ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ইসরায়েল ও গাজার মধ্যবর্তী কেরেম শালোম সীমান্ত ক্রসিং দিয়ে ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করতো।

    গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপের পর ইসরায়েলি কর্তৃপক্ষ ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ক্রসিং খুলে দেয়।

    তবে বাইডেন প্রশাসনের গোলাবারুদের চালান বন্ধ করে দেওয়া বিষয়টি ইতিবাচক। এর ফলে হামাস ও ইসরায়েলের ‍যুদ্ধ বিরতির খুব দ্রুত হতে পারে বলে আন্তর্জাতিক মহলের ধারণা ।

     

    সাত মাস ধরে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এই হামলার মুখে গাজার বেশির ভাগ মানুষ উপত্যকাটির রাফায় আশ্রয় নিয়েছে। সেখানে ১০ লাখের বেশি ফিলিস্তিনি আছে।

    এদিকে হামাসের হামলার পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, গতকাল রোববার ইসরায়েলি সেনাদের হামলায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন।

    ইসরায়েল-হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির লক্ষ্যে বর্তমানে আলোচনায় যুক্ত আছে যুক্তরাষ্ট্র। তবে এই আলোচনায় কোনো অগ্রগতি নেই। ইসরায়েল ও হামাসের অনড় অবস্থানের কারণে গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

  • রান্না: রুই মাছের ভাজা চর্চরি

    রান্না: রুই মাছের ভাজা চর্চরি

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ৬ মে, ২০২৪: আজ দেওয়া হলো রুই মাছের ভাজা চর্চরি। বাসায় এই রান্নাটি আপনি যেন সহজে করতে পারেন তাই এর উপকরণ ও রন্ধন প্রণালী দেওয়া হলো।

    Recipe given by Tabassum Tinni
    Recipe given by Tabassum Tinni

    উপকরণ:

    একটা রুই মাছ মাথা আর লেজ ছাড়া ৭-৮ টুকরা করে নিতে হবে, তেল পরিমাণ মতো, পেঁয়াজ ৬-৮ টা, লবণ-পরিমাণ মতো, হলুদ গুড়া-১ চা চামচ, মরিচ গুড়া-১ চা চামচ, ধনিয়া গুড়া ১ চা চামচ, জিরা গুড়া ১ চা চামচ, চাট মসলা-১ চামচ সাদ বাড়ানোর জন্য, সস ৬-৮ চা চামচ, আদা /রসুন বাটা-১ চা চামচ।

     

    প্রণালী:

    প্রথম মাছ গুলো  ভালো করে ধুয়ে জালি পাএ দিয়ে পানি ঝরিয়ে নিতে হবে। তার পর হলুদ গুড়া, মরিচ গুড়া, জিরা গুড়া, আদা /রসুন বাটা, চাট মসলা দিয়ে মাখিয়ে রাখতে হবে ৫ মিনিট। এর পর একটি কড়াই বা প্যান এ তেল ঢেলে দিতে হবে। তেল গরম হওয়ার পর মাখানো মাছ গুলো হালকা বাদামি রং হওয়া পযন্ত ভাজতে হবে। বাদামি রং হয়ে গেলে পিয়াজ কুঁচি গুলো দিয়ে নাড়া চাড়া করতে হবে ১০ মিনিট এর মতো। ১০ মিনিট পর ঠিক ভাজা ভাজা হয়ে আসলে সস দিয়ে আরো পাঁচ মিনিট ভাজতে হবে  খেয়াল রাখতে হবে যাতে পুড়া না লাগে। তার পর একটি সুন্দর বাটিতে তুলে ফেলতে হবে। তৈরি হয়ে যাবে রুই মাছের ভাজা চর্চরি । এর উপর দিয়ে কিছু পেয়াজ এর বেরেস্তা ছিটিয়ে  পরিবেশন করুন। এটা গরম গরম ভাত ও পোলাও এর সাথে খেতে খুব মজা।

    রেসিপি দিয়েছেন : তাবাসসুম তিন্নি

  • সারা দেশে গাছ কাটা বন্ধে আদালতে রিট আবেদন

    সারা দেশে গাছ কাটা বন্ধে আদালতে রিট আবেদন

    www.HelloBangla.News – জাতীয় – ৫ মে, ২০২৪: ঢাকাসহ সারা দেশে গাছ কাটা বন্ধে হাইকোর্টে রিট  আদেন দাখিন করেছেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ।

    বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের আদালতে রিট আবেদন দাখিল করেন তিনি।

    সম্প্রতিকালে তাপমাত্রা অত্যধিক বৃদ্ধি ও জনজীবন অতিষ্ঠ হওয়ার মধ্যেও বিভিন্ন এলাকায় হাজার হাজার গাছ কেটে ফেলা হচ্ছে মর্মে মিডিয়ায় সংবাদ প্রকাশিত হলে জনস্বার্থে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে এ রিট করা হয়।

    আগামী সোমবার (৬ মে) রিট পিটিশনটি শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী মনজিল মোরসেদ।

    রিট আবেদনে বলা হয়েছে, সুস্থভাবে বেঁচে থাকার জন্য ঢাকা শহরে যে পরিমাণ গাছপালা থাকা দরকার তা দিন দিন কমছে এবং সম্প্রতিকালে তাপমাত্রা বাড়ার কারণে মানুষের জীবনযাত্রা আরও দুর্বিষহ হয়ে উঠছে, যার কারণে সুষ্ঠুভাবে বেঁচে থাকার অধিকার লঙ্ঘিত হচ্ছে। অন্যদিকে সামাজিক বনায়ন চুক্তিতে সারা দেশে লাগানো গাছগুলো কেটে ফেলার কারণে পরিবেশের ওপর বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে, যা বন্ধ না হলে বাংলাদেশের পরিবেশ বিপর্যয় ঘটবে ও মানুষের বেঁচে থাকার অধিকার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

    এইচআরপিবির পক্ষে রিট পিটিশনার হলেন- আইনজীবী মো. ছারওয়ার আহাদ চৌধুরী, মো. এখলাছ উদ্দিন ভূঁইয়া ও রিপন বাড়ৈই।

    বিবাদীরা হলেন- কেবিনেট বিভাগের সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকার দুই সিটি মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তা প্রমুখ।

  • অর্থনীতিতে তিন সমস্যা যুক্ত হয়েছে: দেবপ্রিয় ভট্টাচার্য

    অর্থনীতিতে তিন সমস্যা যুক্ত হয়েছে: দেবপ্রিয় ভট্টাচার্য

    www.HelloBangla.News – অর্থনীতি – ৫ মে, ২০২৪: অর্থনীতিতে তিন সমস্যা যুক্ত হয়েছে, বলে জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, “অর্থনীতিতে তিন সমস্যা যুক্ত হয়েছে। সেগুলো হলো প্রথমত, উচ্চ মূল্যস্ফীতি। উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের জীবন যাত্রার ব্যয় বেড়েছে। সরকারের নানা চেষ্টার পরও কোনো ফল আসেনি, মূল্যস্ফীতি কমানো যায়নি।  দ্বিতীয়ত, দেশে অভ্যন্তরীণ ঋণের ঝুঁকি তৈরি হয়েছে। বৈদেশিক যে ঋণ রয়েছে, অভ্যন্তরীণ ঋণ তার দ্বিগুন। এটা আরও বড় সমস্যা ডেকে নিয়ে আসবে। এবং তৃতীয়ত, প্রবৃদ্ধির গতি কমেছে, আগামীতে এ ধারা অব্যাহত থাকবে।”

    আজ রবিবার (৫মে) হোটেল লেকশরে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম সিটিজেন প্লাটফর্ম ফর এসডিজিএস আয়োজিত ‘নতুন সরকার, জাতীয় বাজেট ও জনমানুষের প্রত্যাশা’ শীর্ষক সংলাপে মূল প্রবন্ধে তিনি একথা বলেন।

    দেবপ্রিয় ভট্টাচার্য  বলেন, “এই তিন সমস্যা আগামীত বাজেট বাস্তবায়ন চ্যালেঞ্জের মধ্যে ফেলে  দেবে।”

    তিনি আরও বলেন, “মূল্যস্ফীতি পিছিয়ে পড়া মানুষের শিক্ষা ও স্বাস্থ্যে বিরূপ প্রভাব ফেলে। ফলে বাল্য বিয়েও বাড়ছে। বিশ্বে মূল্যস্ফীতির পতন ঘটেছে, কিন্তু দেশে ধারাবাহিকভাবে বাড়ছে।”

    জিডিপিতে ঋণের বোঝা আরও বাড়ছে জানিয়ে তিনি বলেন, “আমাদের যে সুনাম ছিল আমরা কখনো খেলাপি হই না, সে সুনাম আর থাকছে না। ইতোমধ্যে আমরা ৫ বিলিয়ন ডলারের দেনা এখনও আমরা দিতে পারছি না। আমাদের গর্বের জায়গায় চিড় ধরেছে। জিডিপিতে সরকারি ঋণ ৩৭ শতাংশ, ব্যক্তিখাতের ঋণ ৫ শতাংশ- সব মিলিয়ে ৪২ শতাংশ ঋণের বোঝা আছে সরকারের।”

    জিডিপির লক্ষ্যমাত্রা পূরণ করা কঠিন হবে জানিয়ে দেবপ্রিয় বলেন, “সরকার ত্রৈমাসিক জিডিপির তথ্য দিচ্ছে। তাতে যা দেখা যাচ্ছে, গড় প্রবৃদ্ধি ৪ শতাংশ, লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে বাকি সময়ে ১০ শতাংশের বেশি প্রবৃদ্ধি করতে হবে- যা প্রায় অসম্ভব।”

    বিশেষ সম্মানিত অথিতির  বক্তব্যে একে আাজাদ বলেন, “সামাজিক নিরাপত্তা কর্মসূচি সরকারের একটও যুগান্তকারী পদক্ষেপ। কিন্তু জবাবদিহিতা ও সঠিক ব্যবস্থা না থাকলে ও দুর্নীতি রোধ না করা গেলে এই ভাল উদ্যোগ ব্যহত হবে।”

    কেভিড-১৯ এর আগে অর্থনীতি ইতিবাচক ধারাতে ছিল, অর্থনীতির প্রবৃদ্ধি আট শতাংশে উঠেছিল। করোনা মহামারী, যুদ্ধ পরিস্থিতিসহ বিভিন্ন বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে অর্থনীতিতে দূর্বলতা সৃষ্টি হয়েছে। অর্থনীতির এ সব দুর্বলতা স্বীকার করে উত্তরণে উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন সেন্টার ফট পলিসি ডায়ালগের (সিপিবি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।

    অনুষ্ঠান বক্তব্য রাখেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান, সিপিডির বিশেষ ফেলো ড. মোস্তাফিজুর রহমান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ এমপি, সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, সিনিয়র রিসার্চ  ফেলো তৌফিকুল ইসলাম খান প্রমুখ।

  • সুন্দরবনের আগুনে হেলিকপ্টার দিয়ে পানি ছিটানো হচ্ছে

    সুন্দরবনের আগুনে হেলিকপ্টার দিয়ে পানি ছিটানো হচ্ছে

    www.HelloBangla.News – জাতীয় – ৫ মে, ২০২৪: সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে আনতে এখন হেলিকপ্টার দিয়ে পানি ছিটানো হচ্ছে। পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা স্টেশনের আমুরবুনিয়া টহল ফাঁড়ির এলাকায় লাগা আগুন দ্বিতীয় দিনের মতো জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বাংলাদেশ বিমানবাহিনীর একটি দল।

    আজ রবিবার (৫ মে) দুপুর থেকে আগুন লাগা স্থানে পানি দেওয়া শুরু করে বিমানবাহিনীর হেলিকপ্টারটি।

    এছাড়া সকাল থেকে আগুন নির্বাপণের জন্য ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট, কোস্টগার্ড ও নৌবাহিনীর একটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। বনবিভাগ ও প্রশিক্ষিত ফায়ার ফাইটারদের পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও বন সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবকরাও অংশ নিয়েছেন।

    বাগেরহাটের জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন, পুলিশ সুপার আবুল হাসনাথ খান, মোরেলগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম তারেক সুলতানসহ ফায়ার সার্ভিস ও বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

    বাগেরহাট ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোলা নদী থেকে অন্তত দুই কিলোমিটার দূরে আগুনের উৎসে সকাল থেকে পানি ছিটানো হচ্ছে। ফায়ার লাইন (অগভীর নালা) কাটা হয়েছে যাতে আগুন নতুন এলাকায় ছড়িয়ে পড়তে না পারে।

    ধারণা করা হচ্ছে এখন বনের মধ্যে বড় ধরনের আগুন নেই।

  • সোনাক্ষীর রাজনীতির প্রতি আগ্রহ নেই

    সোনাক্ষীর রাজনীতির প্রতি আগ্রহ নেই

    www.HelloBangla.News – বিনোদন – ৫ মে, ২০২৪: সোনাক্ষী সিনহা বলিউডের জনপ্রিয় অভিনেতা। ইতিমধ্যে মুম্বাই ফিল্ম জগতের নিজের যোগ্যতা প্রমান করে নিদের অভিনয় দক্ষতার প্রমান রেখেছেন। বাবা শত্রুঘ্ন সিনহা অভিনয়ের পাশাপাশি রাজনীতি শুরু করেন। তিনি বর্তমানে লোকসভার সংসদ সদস্য। শত্রুঘ্ন সিনহার পরিবারে শুধু তিনি একাই নন, তার দুই যমজ ছেলের মধ্যে এক ছেলে রাজনীতিতে পা রেখেছেন। স্ত্রী পুনমও রাজনীতির সঙ্গে যুক্ত। এমনকী লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণার আগে সোনাক্ষীরও রাজনীতিতে আসার খবর রটেছিল। যদিও তেমন কিছুই হয়নি। তবে ভবিষ্যতে অভিনেত্রীর রাজনীতিতে আসার সম্ভাবনা নিয়ে সোনাক্ষী সাফ জানিয়েছেন, তিনি বাবার মতো নন। রাজনীতির প্রতি আগ্রহ নেই তার।

    সোনাক্ষী ২০১০ সালে সালমান খানের বিপরীতে দাবাং ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে আত্মপ্রকাশ করেন, যেটি ২০১০ সালের বলিউডের সর্বোচ্চ ব্যবসা সফল ছবির মর্যাদা লাভ করে। সোনাক্ষী তার অভিনয়ের জন্য ইতিবাচক মন্তব্য লাভ করেন; এছাড়াও শ্রেষ্ঠ নারী চরিত্রে অভিষেকের জন্য ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। সিনহার বেশকিছু ব্যবসা সফল ছবির মধ্যে রাউডি রাঠোর (২০১২) এবং দাবাং ২ (২০১২) অন্যতম। সিনহা এরপর লুটেরা (২০১৩) সিনেমায় অভিনয়ের দক্ষতার জন্য সমালোচকদের প্রশংসা পেয়েছিলেন। তাই অভিনয় জগতে নিজের স্থান পাকা করে নিয়েছেন। তাই তিনি বাবারে মতো রাজনীতিতে যেতে চননা।

    এমনিতেই তারকার সন্তানেরা বেশিরভাগ ক্ষেত্রেই অভিনয়কে পেশা হিসাবে বেছে নেন। তাতে অবশ্য প্রতিনিয়ত তাদের বাবা বা মা’কে স্বজনপোষণের বিতর্ক তাড়া করে। অভিনয় জগতে এসে সোনাক্ষীকে বিভিন্ন সময় এমন নানা কটাক্ষের মুখে পড়তে হয়েছে।

    তবে সোনাক্ষী জানান, তার বাবা সাধারণ মানুষের সঙ্গে সময় কাটাতে ভালবাসেন। আর সোনাক্ষী সব কিছু ব্যক্তিগত রাখতে পছন্দ করেন। অভিনেত্রীর কথায়, ‘‘রাজনীতিতে এলে গোটা দেশের জনগণের জন্য ভাবতে হয়। সেই ক্ষমতা আমার মধ্যে নেই।’’

    অভিনেত্রীর ধারণা, রাজনীতির জন্য যে ধরনের জীবনবোধের প্রয়োজন, সেটা একেবারে ভিন্ন তার ভাবনাচিন্তার থেকে। পরিশেষে সোনাক্ষী বলেন, ‘‘ কোনও কিছু করতে গেলে ‘বুড়ি ছোঁয়ার’ মতো করে লাভ নেই।’

    তাই ধরেই নেওয়া যায় রাজনীতিতে সোনাক্ষীর খুব একটা আগ্রহ নেই।

    সূত্র: আনন্দবাজার পত্রিকা

  • আমাদের সেনাবাহিনী জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে: প্রধানমন্ত্রী

    আমাদের সেনাবাহিনী জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৫ মে, ২০২৪: আমাদের সেনাবাহিনী জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন বলেন, আমাদের সেনাবাহিনী আজকে জনগণের পাশে দাঁড়ায়, জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পরে সেনাবাহিনীর ওপর যে আস্থা ও বিশ্বাস সাধারণ মানুষ কিন্তু হারিয়ে ফেলেছিল।

    আজ রবিবার (০৫ মে) ঢাকা সেনানিবাসে নবনির্মিত আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি (এএফআইপি) ভবন এবং আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনাপ্রাঙ্গণের উদ্বোধন শেষে সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে দরবারে তিনি এ কথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, যে সেনাবাহিনীর ওপর জনগণের আস্থা-বিশ্বাস থাকে না তারা কখনো কোনো রণাঙ্গণে বিজয় অর্জন করতে পারে না।

    শেখ হাসিনা বলেন, “যেকোন দুঃসময় দেখা দিলে আমাদের সশস্ত্র বাহিনী জনগণের পাশে আছে এবং জনগণের একটা ভরসাস্থল হিসেবে সেই আস্থা আজকে আমাদের সশস্ত্র বাহিনী অর্জন করতে সক্ষম হয়েছে।”

    শান্তিরক্ষা মিশনে সশস্ত্র বাহিনীর সদস্যদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, “শান্তিরক্ষা মিশনে আমাদের সশস্ত্র বাহিনী যে অবদান রাখে প্রতিটি দেশ, প্রত্যেকেই ভূয়সী প্রশংসা করে। সেটাকে আরও উন্নত করাই আমাদের লক্ষ্য।”

    সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “সশস্ত্র বাহিনীর জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ১৯৭৪ সালে যে প্রতিরক্ষা নীতিমালা প্রণয়ন করেছেন তারই ভিত্তিতে ফোর্সেস গোল ২০৩০ প্রণয়ন করে আমরা তা বাস্তবায়ন করে যাচ্ছি।”

    তিনি বলেন, “ফোর্সেস গোল বাস্তবায়নের মাধ্যমে আমরা চাচ্ছি আমাদের সশস্ত্র বাহিনী আধুনিক জ্ঞানসম্পন্নভাবে প্রতিষ্ঠিত হবে, সেই সাথে যেহেতু ২০০৮ এর নির্বাচনে আমাদের লক্ষ্য ছিল ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা, কাজেই আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আমাদের সশস্ত্র বাহিনী গড়ে উঠবে, সেটাই আমাদের লক্ষ্য, সেভাবেই আমরা কাজ করে যাচ্ছি।”

    রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র ঢাকা সেনানিবাস এলাকায় সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারবর্গসহ জনসাধারণের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি (এএফআইপি) বিভাগের জন্য নতুন  ভবন নির্মাণ করা হয়েছে।

     

    এ ছাড়াও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সভা, সেমিনার, সামাজিক অনুষ্ঠান ইত্যাদি আয়োজনের লক্ষ্যে আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনাপ্রাঙ্গণের নির্মাণ করা হয়েছে।

    অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বাহিনী প্রধানগণ, ঢাকা সেনানিবাসের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • প্রতীক ছাড়া নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে: সেতুমন্ত্রী

    প্রতীক ছাড়া নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – রাজনীতি – ৫ মে, ২০২৪: প্রতীক ছাড়া নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “প্রতীক ছাড়া নির্বাচন করলে নির্বাচনটি আরও বেশি অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে— এ ভাবনা থেকে আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক বরাদ্দ স্থগিত করেছে। এর মানে এই নয় যে অন্যান্য দলগুলো নির্বাচনে প্রতীক বরাদ্দ করতে পারবে না।”

    আজ রবিবার (৫ মে) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

    সেতুমন্ত্রী বলেন, “স্থানীয় সরকার নির্বাচনে মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা আওয়ামী লীগের নীতিগত সিদ্ধান্ত, এখানে আইনগত কোনো বিষয় নেই।”

    ওবায়দুল কাদের বলেন, “বিভিন্ন দেশের কর্তাব্যক্তিরা আমাদের দেশে মানবাধিকার যে চোখে দেখে, নিজের দেশে সেই দৃষ্টিতে দেখবে না কেন?”

    তিনি বলেন, “আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সংঘাতে নেই। তবে সত্য বললে তাদের স্বার্থে আঘাত লাগলে তো কিছু করার নেই। ভিয়েতনাম যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ দমনে যে আচরণ করা হয়েছিল, একই রকম নির্মম আচরণ এখন করা হচ্ছে।”

    সেতুমন্ত্রী বলেন, “আমাদের দেশের মানবাধিকার নিয়ে তারা কথা বলে। আমরা কি এসব নিয়ে কথা বলতে পারবো না? আমাদের দেশে তারা যে দৃষ্টিতে মানবাধিকার দেখে সে দৃষ্টিতে নিজের দেশে দেখবে না কেন? তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব নেই এমন কথাতো আমরা বলিনি।”

    ওবায়দুল কাদের বলেন, “যুদ্ধের কারণে বিশ্বে যে অর্থনৈতিক সংকট চলছে তা বাংলাদেশেও আছে। বাংলাদেশ এ প্রভাব থেকে মুক্ত নয়। যেমন, দ্রব্যমূল্যের যে চাপ তা তো অস্বীকার করার উপায় নেই।”

    এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মির্জা আজম, এসএম কামাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, উপ দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।