সোনাক্ষীর রাজনীতির প্রতি আগ্রহ নেই

Sonakshi has no interest in politics - Entertainment - 5 May 2024
Sonakshi has no interest in politics - Entertainment - 5 May 2024

www.HelloBangla.News – বিনোদন – ৫ মে, ২০২৪: সোনাক্ষী সিনহা বলিউডের জনপ্রিয় অভিনেতা। ইতিমধ্যে মুম্বাই ফিল্ম জগতের নিজের যোগ্যতা প্রমান করে নিদের অভিনয় দক্ষতার প্রমান রেখেছেন। বাবা শত্রুঘ্ন সিনহা অভিনয়ের পাশাপাশি রাজনীতি শুরু করেন। তিনি বর্তমানে লোকসভার সংসদ সদস্য। শত্রুঘ্ন সিনহার পরিবারে শুধু তিনি একাই নন, তার দুই যমজ ছেলের মধ্যে এক ছেলে রাজনীতিতে পা রেখেছেন। স্ত্রী পুনমও রাজনীতির সঙ্গে যুক্ত। এমনকী লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণার আগে সোনাক্ষীরও রাজনীতিতে আসার খবর রটেছিল। যদিও তেমন কিছুই হয়নি। তবে ভবিষ্যতে অভিনেত্রীর রাজনীতিতে আসার সম্ভাবনা নিয়ে সোনাক্ষী সাফ জানিয়েছেন, তিনি বাবার মতো নন। রাজনীতির প্রতি আগ্রহ নেই তার।

সোনাক্ষী ২০১০ সালে সালমান খানের বিপরীতে দাবাং ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে আত্মপ্রকাশ করেন, যেটি ২০১০ সালের বলিউডের সর্বোচ্চ ব্যবসা সফল ছবির মর্যাদা লাভ করে। সোনাক্ষী তার অভিনয়ের জন্য ইতিবাচক মন্তব্য লাভ করেন; এছাড়াও শ্রেষ্ঠ নারী চরিত্রে অভিষেকের জন্য ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। সিনহার বেশকিছু ব্যবসা সফল ছবির মধ্যে রাউডি রাঠোর (২০১২) এবং দাবাং ২ (২০১২) অন্যতম। সিনহা এরপর লুটেরা (২০১৩) সিনেমায় অভিনয়ের দক্ষতার জন্য সমালোচকদের প্রশংসা পেয়েছিলেন। তাই অভিনয় জগতে নিজের স্থান পাকা করে নিয়েছেন। তাই তিনি বাবারে মতো রাজনীতিতে যেতে চননা।

এমনিতেই তারকার সন্তানেরা বেশিরভাগ ক্ষেত্রেই অভিনয়কে পেশা হিসাবে বেছে নেন। তাতে অবশ্য প্রতিনিয়ত তাদের বাবা বা মা’কে স্বজনপোষণের বিতর্ক তাড়া করে। অভিনয় জগতে এসে সোনাক্ষীকে বিভিন্ন সময় এমন নানা কটাক্ষের মুখে পড়তে হয়েছে।

তবে সোনাক্ষী জানান, তার বাবা সাধারণ মানুষের সঙ্গে সময় কাটাতে ভালবাসেন। আর সোনাক্ষী সব কিছু ব্যক্তিগত রাখতে পছন্দ করেন। অভিনেত্রীর কথায়, ‘‘রাজনীতিতে এলে গোটা দেশের জনগণের জন্য ভাবতে হয়। সেই ক্ষমতা আমার মধ্যে নেই।’’

অভিনেত্রীর ধারণা, রাজনীতির জন্য যে ধরনের জীবনবোধের প্রয়োজন, সেটা একেবারে ভিন্ন তার ভাবনাচিন্তার থেকে। পরিশেষে সোনাক্ষী বলেন, ‘‘ কোনও কিছু করতে গেলে ‘বুড়ি ছোঁয়ার’ মতো করে লাভ নেই।’

তাই ধরেই নেওয়া যায় রাজনীতিতে সোনাক্ষীর খুব একটা আগ্রহ নেই।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

পূর্ববর্তী আমাদের সেনাবাহিনী জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে: প্রধানমন্ত্রী
পরবর্তী সুন্দরবনের আগুনে হেলিকপ্টার দিয়ে পানি ছিটানো হচ্ছে