www.HelloBangla.News – আন্তর্জাতিক – ০২ সেপ্টেম্বর, ২০২৩ : সামরিক মহড়ার অংশ হিসেবে উত্তর কোরিয়া শনিবার তাদের পশ্চিম উপকূলে একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। পিয়ংইয়ংয়ের সাম্প্রতিক সামরিক পদক্ষেপের মধ্যে এটি বিরাট উদ্বেগ বলে জানিয়েছে সিউলের সামরিক বাহিনী।
বার্ষিক যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ান উলচি ফ্রিডম শিল্ড সামরিক মহড়ায় প্ররোচিত হয়ে উত্তর কোরিয়া ‘কৌশলগত পারমাণবিক স্ট্রাইক ড্রিল’ এর অংশ হিসেবে এক জোড়া স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণের তিন দিন পর উত্তর কোরিয়া পুনরায় এসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে।
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র দু’টি মিত্র দেশ বলে যে, তারা প্রতিরক্ষামূলক মহড়া চালিয়েছে, কিন্তু পিয়ংইয়ং এই ধরনের মহড়াকে আক্রমণের মহড়া হিসেবে দেখছে।
জয়েন্ট চিফ অফ স্টাফ আজ শনিবার (২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বলেছেন, একটি অনির্দিষ্ট সংখ্যক ক্রুজ ক্ষেপণাস্ত্র ভোর ৪টায় (১৯০০ গ্রীনিচ মান) পীত সাগরের দিকে উৎক্ষেপণ করা হয়েছিল। ক্ষেপণাস্ত্র গুলোর বৈশিষ্ট্য মূল্যায়ন করা হচ্ছে।
জেসিএস বলেছে, ‘আমরা নজরদারি এবং পর্যবেক্ষণ বাড়িয়েছি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠ সমন্বয়ে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখছি।’
মঙ্গলবার, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একটি প্রশিক্ষণ কমান্ড পোস্ট পরিদর্শন করেন। যেখানে তিনি দক্ষিণে মূল সামরিক পোস্টে ‘একযোগে অতি-তীব্র হামলা’ সহ ভবিষ্যতের যুদ্ধ পরিকল্পনার বিস্তারিত বিবরণ দেন।
উত্তর কোরিয়া এই বছর রেকর্ড সংখ্যক অস্ত্র পরীক্ষা করেছে এবং গত সপ্তাহে একটি গুপ্তচর উপগ্রহ কক্ষপথে স্থাপনের দ্বিতীয়বার ব্যর্থ প্রচেষ্টা চালিয়েছে।
সিউল এবং ওয়াশিংটন প্রতিক্রিয়া হিসাবে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি করেছে। উন্নত স্টিলথ জেট এবং মার্কিন কৌশলগত সম্পদের সাথে যৌথ সামরিক মহড়া চালিয়েছে।
দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক বছরের পর বছর তাদের সয়ঢর্বনিম্ন পর্যায়ে রয়েছে এবং পিয়ংইয়ংয়ের পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনার ব্যর্থ প্রচেষ্টার পরে কূটনৈতিক আলোচনাও স্থবির হয়ে পড়েছে।
কিম উত্তর কোরিয়াকে একটি ‘অপরিবর্তনীয়’ পারমাণবিক শক্তি ঘোষণা করেছেন এবং কৌশলগত পারমাণবিক অস্ত্রসহ অস্ত্র উৎপাদন বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।
সূত্র: বাসস
Category: আন্তর্জাতিক

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টিতে সিউলের উদ্বেগ

ঝুঁকির আশঙ্কায় যুক্তরাজ্যে অনেক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে
www.HelloBangla.News – আন্তর্জাতিক – ০১ সেপ্টেম্বর, ২০২৩ : ধসে পড়ার সম্ভাবনার কারণে ইংল্যান্ডে কয়েকটি স্কুলের ভবন বন্ধ করে দিতে হবে। কেননা এই স্কুলগুলি এক ধরনের বায়ুযুক্ত কংক্রিট দিয়ে তৈরি। যুক্তরাজ্য সরকার বৃহস্পতিবার নতুন মেয়াদ শুরু হওয়ার কয়েকদিন আগে এ ঘোষণা দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ১৯৫০ এর দশক থেকে ১৯৯০ এর দশকের মাঝামাঝি পর্যন্ত, ব্যাপকভাবে স্কুল ও কলেজ নির্মাণের জন্য রিইনফোর্সড অটোক্লেভড এরেটেড কংক্রিট (আরএএসি) ব্যবহৃত হয়েছিল।
কর্মকর্তারা সময়ের সাথে সাথে উপাদানটির ঝুঁকির আশঙ্কা নির্ধারণ করার পর মন্ত্রণালয় ২০১৮ সালে স্কুলগুলোকে এ ব্যপারে সতর্ক করা শুরু করে।
প্রায় ১০৪টি স্কুল ও কলেজ নির্মানে আর আরএএসি ব্যবহৃত হয়েছে। ইংল্যান্ডের লক্ষাধিক শিক্ষার্থী গ্রীষ্মের দীর্ঘ ছুটির পরে স্কুলে ফিরে আসার সময় এ নির্দেশ দেয়া হয়।
স্কুল ও কলেজে শিশু এবং কর্মীরা নিরাপদ কি-না তা নিশ্চিত করার চেয়ে গুরুত্বপূর্ণ কিছুই নেই। বলে জানিয়েছেন, দেশটির শিক্ষা সচিব গিলিয়ান কিগান।
সূত্র: বাসস
দক্ষিণ আফ্রিকায় পাঁচতলা ভবনে আগুনে ৬৪ জনের মৃত্যু
www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৩১ আগস্ট, ২০২৩ : দক্ষিণ আফ্রিকায় পাঁচতলা একটি ভবনে ভয়াবহ আগুনে ৬৪ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।
দেশটি জোহানেসবার্গ শহর এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটি। নগরীর জরুরি পরিষেবা কেন্দ্র এই কথা জানিয়েছে।
জরুরি ব্যবস্থাপনা পরিষেবার মুখপাত্র রবার্ট মুলাউদজি বলেন, এই ঘটনায় আরো কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। আবার ওই ভবনে থাকা কেউ কেউ ধোঁয়ায় শ্বাস-প্রশ্বাসে ভুগছেন এবং তাদেরকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ভবনটি থেকে ৫২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সামান্য আঘাত পাওয়া আরো ৪৩ জনকেও উদ্ধার করা হয়ছে বলে জানিয়েছে, মুলাউদজি স্থানীয় সম্প্রচার কেন্দ্র ইএনসিএ।
ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে এবং সেখানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
মুলাউদজি বলেন, ‘মৃতদেহগুলোর উদ্ধারের জন্য আমরা প্রতিটি ফ্লোরে তল্লাশি অভিযান চালাচ্ছি। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
সূত্র: বাসস
রাশিয়ায় বিমানবন্দরে ড্রোন হামলা চালানো হয়েছে
www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৩০ আগস্ট, ২০২৩ : রাশিয়ায় বিমানবন্দরে ড্রোন হামলা চালানো হয়েছে। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের পসকভ শহরের অবস্থিত উক্তি বিমানবন্দরটি। এ হামলা প্রতিহত করেছে বলে জানিয়েছে মস্কো।
আজ বুধবার দেশটির আঞ্চলিক গভর্নর এ কথা জানান। তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তাৎক্ষণিক কোন মন্তব্য পাওয়া যায়নি। এ হামলায় চারটি ভারি পরিবহণ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।
আঞ্চলিক গভর্নর মিখাইল ভেদেরনিকভ টেলিগ্রাম পোস্টে জানান, তাদের শহরের বিমানবন্দরে ড্রোন হামলা প্রতিহত করার কথা জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
তবে রুশ সংবাদ মাধ্যম তাস’র খবরে বলা হয়েছে, হামলার সময় ওই বিমানবন্দরে থাকা চারটি আইআই-৭৬ পরিবহন বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে ওই বিমানবন্দর থেকে কালো ধোঁয়া উড়তে দেখা যায়। এ সময় বিস্ফোরণ ও গুলির শব্দও শোনা গেছে।
লাটভিয়া ও এস্তোনিয়ার সীমান্তবর্তী পসকভ শহরটি ইউক্রেন সীমান্ত থেকে আটশ’ কিলোমিটার দূরে অবস্থিত। শহরটিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।
চলতি বছরের মে মাসে পসকভ শহরটিতে ড্রোন হামলা চালানো হয়।
সূত্র: বাসস
ইন্দোনেশিয়ায় ৭.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে
www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৯ আগস্ট, ২০২৩ : ইন্দোনেশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার সকালে প্রথম দফার ভূমিকম্পে দেশটির বালি ও অন্যান্য দ্বীপপুঞ্জ কয়েকবার কেঁপে উঠে। এতে স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে এবং দ্রুত রাস্তায় বেরিয়ে আসে। তবে এ ভূমিকম্পের ঘটনায় তেমন কোন ক্ষতি হয়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, স্থানীয় সময় রাত ৩টা ৫৫ মিনিটের দিকে বালির উত্তর-পূর্ব উপকূল থেকে প্রায় ৫১৫ কিলোমিটার দূরে সমুদ্র তলদেশে ভূমিকম্পটি আঘাত হানে।
এতে বালি দ্বীপজুড়ে এবং লম্বক ও সুম্বাওয়া দ্বীপেও ভূকম্পন অনুভূত হয়। বালির বাসিন্দারা জানান, দ্বিতীয় আফটারশক প্রথমটির চেয়ে ‘দীর্ঘ এবং শক্তিশালী’ ছিল। , ‘প্রথম দফার ভূমিকম্পের সময় আমি আমার স্বামীকে ঘুম থেকে ডেকে তুলি। এর কিছুক্ষণ পর দ্বিতীয় দফার ভূমিকম্প আঘাত হানলে আমরা আর দেরি না করে আমাদের বাচ্চাদের বাইরে নিয়ে যাই।’
এক ব্যক্তি বলেন, ‘প্রথম দফার ভূমিকম্পে আমি নৌকার মতো দুলতে থাকি এবং দ্বিতীয় দফার ভূমিকম্পে আমার ঘর কাঁপতে থাকে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, প্রথম দফার ভূমিকম্পের কয়েক মিনিটের মধ্যেই রিখটার স্কেলে ৫.৪ মাত্রার একটি এবং ৫.৬ মাত্রার আরেকটি আফটারশক হয়। এদিকে সম্ভাব্য সুনামির আশংকায় বিভিন্ন হোটেল তাদের অতিথিদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ সুনামির সম্ভাবনা নাকচ করে দিয়েছে। এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।
২০০৪ সালের ২৬ ডিসেম্বর ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে সৃষ্টি হয় সুনামির আঘাতে। ফলে ২৩০,০০০ মানুষ প্রাণ হারায়।
সূত্র: বাসস
বিমান বিধ্বস্ত হয়ে তিন মার্কিন সেনা নিহত
www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৭ আগস্ট, ২০২৩ : অস্ট্রেলিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি উড়োজাহা বিধ্বস্ত হয়ে তিন সেনা নিহত হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় উপকূলে এই দুর্ঘনটা ঘটে।
আজ রবিবার অস্ট্রেলিয়ার তিউই দ্বীপপুঞ্জে উড়োজাহাজ বিধ্বস্তের এই ঘটনায় আহত হয়েছেন আরও ২০ মার্কিন মেরিন সেনা। তাদের মধ্যে অন্তত পাঁচ সৈন্যের অবস্থা আশঙ্কাজনক বলে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ মার্কিন মেরিন সেনাদের বহনকারী উড়োজাহাজ বিধ্বস্তের এই ঘটনাকে ‘মর্মান্তিক’ বলে উল্লেখ করেছেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেরিন রোটেশন ফোর্স-ডারউইন বলেছে, অন্য পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় রয়্যাল ডারউইন হাসপাতালে নেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, ২৩ মার্কিন মেরিন সেনাকে বহনকারী এমভি-২২বি অসপ্রে উড়োজাহাজটি নিয়মিত অনুশীলনের সময় দুর্ঘটনার কবলে পড়েছে। এই দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।
অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরি পুলিশ কমিশনার মাইকেল মারফি বলেছেন, ডারউইন থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরের তিউই দ্বীপপুঞ্জের কাছে রোববার স্থানীয় সময় সকাল ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটেছে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, পূর্ব তিমুর, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনের সামরিক বাহিনীর সমন্বয়ে বার্ষিক প্রিডেটর রান মহড়া-২০২৩ চলাকালীন এমভি-২২বি অসপ্রে উড়োজাহাজটি দুর্ঘটনায় পড়েছে। দুর্ঘটনাকবলিত অসপ্রেতে কোনও অস্ট্রেলীয় সেনা সদস্য ছিলেন না বলে প্রধানমন্ত্রী আলবানিজ জানিয়েছেন।
এর আগে, এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, সরকার এবং প্রতিরক্ষা হিসেবে আমাদের প্রধান ফোকাস হচ্ছে দ্রুতগতিতে উদ্ধার তৎপরতা পরিচালনা এবং এই কঠিন সময়ে সব ধরনের সমর্থন ও সহায়তা নিশ্চিতে করা।
স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং পূর্ব তিমুরের প্রায় আড়াই হাজার সৈন্য ওই মহড়ায় অংশ নিয়েছেন।
দুই মিত্র দেশ মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া গত কয়েক বছরে চীনের ক্রমবর্ধমান শক্তিবৃদ্ধির মুখে নিজেদের মাঝে সামরিক সহযোগিতা জোরদার করেছে।
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ অস্ট্রেলিয়ায় গত মাসে কুইন্সল্যান্ড উপকূলে সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ সমুদ্রে বিধ্বস্ত হয়। দ্বিপাক্ষিক মহড়ার সময় উড়োজাহাজ বিধ্বস্তের এই ঘটনায় চার অস্ট্রেলীয় সেনা নিহত হন।
ভারতে ট্রেনে বিস্ফোরণে ১০ জনের মৃত্যু
www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৬ আগস্ট, ২০২৩ : ভারতে চলন্ত ট্রেনের একটি বগিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ১০ জনের মৃত্যু হয়। এই ঘটনায় আহত হয়েছে প্রায় ৫০ জন। আজ শনিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে এই বিস্ফোরণের এই ঘটনা ঘটে।
মাদুরাই রেলওয়ে স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই তীর্থযাত্রী এবং উত্তর প্রদেশ রাজ্য থেকে এসেছিলেন।
ট্রেনের প্রাইভেট কোচটি শনিবার উত্তর প্রদেশ থেকে এসেছিল এবং রেলস্টেশনের কাছে পার্ক করা হয়েছিল। দক্ষিণ রেলওয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘অবৈধভাবে কোচের ভেতরে এলপিজি গ্যাসের একটি সিলিন্ডার নিয়ে যাওয়ার সময় এটি বিস্ফোরিত হয়েছে।’
দক্ষিণ রেলওয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রাইভেট কোচের যাত্রীরা অবৈধভাবে গ্যাস সিলিন্ডার পাচার করেছিলেন এবং এর ফলে আগুন লেগেছে। আগুন দেখে অনেক যাত্রী কোচ থেকে বেরিয়ে যায়।’
যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং কতৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিচ্ছে বলে রেলওয়ের সূত্রে জানা গেছে।
সূত্র : বাসস
বিশ্বে গত ২৬ দিনে করোনার সংক্রমণ বেড়েছে ৬৩ শতাংশ
www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৬ আগস্ট, ২০২৩ : বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে গত ২৪ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত অর্থাৎ ২৬ দিনে বিশ্বে ১৪ লাখ ৭০ হাজার লোক করোনায় আক্রান্ত হয়েছে। সংক্রমণ বেড়েছে ৬৩ শতাংশ। এতই সময়ের মধ্যে করোনায় মারা গেছে দু’হাজারেরও বেশি লোক। সুস্থ্ হয়েছে ৪৮ শতাংশ।
সূত্র মতে, গত চার সপ্তাহে ১৪ লাখ ৭০ হাজার ২০১ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে দুই হাজার ৫৯ জন।
বিশ্বের ১০৩টি দেশে কভিড-১৯ এর সংক্রমণ ঘটছে। ভাইরাসটি এখনও বড়ো ধরনের হুমকি বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সংস্থাটি কভিড-১৯ সংক্রান্ত বিধি নিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছে। এছাড়া টিকার বুস্টার ডোজ দেয়ার কথাও বলেছে।
উল্লেখ্য, গত চার সপ্তাহে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায় (১২ লাখ ৮৬ হাজার ২৮ জন), এরপরই অষ্ট্রেলিয়ায় (২২ হাজার ৮৩৬ জন), যুক্তরাজ্যে (২১ হাজার ৮৬৬), ইতালি (১৯ হাজার ৭৭৭) এবং সিঙ্গাপুরে (১৮ হাজার ১২৫)জন।
গত ২৪ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি লোক মারা গেছে দক্ষিণ কোরিয়ায় (৩২৮ জন), রাশিয়ায় (১৬৬), ইতালি (১৬৫), অষ্ট্রেলিয়ায় (১৪৮) এবং ফিলিপাইনে (১৩৬)জন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২০ সালের জানুয়ারির শেষ দিক থেকে ২০২৩ সালের ৫মে পর্যন্ত বিশ্বে স্বাস্থ্য সতর্কতা জারি রেখেছিল।
সংস্থাটি ২০২০ সালের ১১ মার্চ কভিড-১৯ কে মহামারি হিসেবে ঘোষণা করে।
সূত্র : বাসস
নতুন ছয়টি দেশ ব্রিকসের সদস্য হচ্ছে
www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৪ আগস্ট, ২০২৩ : নতুন ছয়টি দেশ ব্রিকসের সদস্য পদ পাচ্ছে। এই দেশগুলো হচ্ছে সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, আর্জেন্টিনা, মিশর ও ইথিওপিয়া।
বাকি দেশগুলো হলো ইরান, সংযুক্ত আরব আমিরাত, আর্জেন্টিনা, মিশর ও ইথিওপিয়া। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বৃহস্পতিবার এ কথা জানান।আমন্ত্রি দেশগুলি ইতোমধ্যে ব্রিকসে যোগদানের আগ্রহ দেখিয়েছে।
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
রামাফোসা বলেন, ২০২৪ সালের জানুয়ারি থেকে এসব দেশের সদস্যপদ কার্যকর হবে।
ব্রিকস শীর্ষ সম্মেলনের শেষ দিন এই খবর এলো। এই জোটে বর্তমানে রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা।
এক ভিডিওবার্তায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্রিকসের নতুন সদস্যদের অভিনন্দন জানান।
সূত্র: বাসস
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত
www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৩ আগস্ট, ২০২৩ : মেক্সিকোতে মর্মান্তিক এক বাস দুর্ঘটনায় ১৬ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছে।স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে মঙ্গলবার দেশটির মধ্যাঞ্চলীয় পুইব্লাতে এই দুর্ঘটনাটি ঘটে।
ওয়াক্সাকার প্রসিকিউটর অফিসের এক বিবৃতিতে বলা হয়, ওক্সাকা ও পুয়েবলা রাজ্যের সীমান্তবর্তী মহাসড়কে একটি ট্রেলার ট্রাকের সঙ্গে স্থানীয় বাসিন্দা ও অভিবাসী বহনকারী বাসটির সংঘর্ষ ঘটে।
দুর্ঘটনায় আটজন পুরুষ ও আটজন নারী নিহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য পুয়েবলার হাসপাতালে পাঠানো হয়েছে।
পুইব্লার আন্ত:বিভাগে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, মঙ্গলবার ভোরে কুয়াকনোপালান-ওক্সাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুয়েবলার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ক্ষতিগ্রস্তদের সর্বোত্তম সহায়তা দিতে তারা কেন্দ্রীয় সরকারি সংস্থা এবং রাজ্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে।।
সূত্র : বাসস









