Category: আন্তর্জাতিক

  • ফোর্বসের তথ্যে বিশ্বে বিলিয়নিয়ারের সংখ্যা বেড়েছে

    ফোর্বসের তথ্যে বিশ্বে বিলিয়নিয়ারের সংখ্যা বেড়েছে

    www.HelloBangla.News – অর্থনীতি – ১৬ মে, ২০২৪: ২০২৪ সালে বিশ্বের বিলিয়নিয়ারদের সংখ্যা গত বছরের তুলনায় বেড়েছে । এ বছরও বিলিয়নিয়ারদের সম্পত্তি বেড়েছে উল্লেখযোগ্য হারে। উচ্চ মূল্যস্ফীতি, রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধের মধ্যেও ভালো ছিল শেয়ারবাজারের অবস্থা। ফলে অতীতের যে কোনো সময়ের চেয়ে ছাড়িয়ে গেছে বিলিয়নিয়ারের সংখ্যা।

    ফোর্বস এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বে এখন মোট বিলিয়নিয়ারের সংখ্যা দুই হাজার ৭৮১ জন, যা গত বছরের চেয়ে ১৪১ জন বেশি ও ২০২১ সালের রেকর্ড বিলিয়নিয়ারের সংখ্যার চেয়ে ২১ জন বেশি।

    যুক্তরাষ্ট্রে এখন ৮১৩ জন বিলিয়নিয়ার রয়েছে। তাদের মোট সম্পত্তির পরিমাণ ৫ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার।

    বিলিয়নিয়ারের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন। তাদের এখন মোট বিলিয়নিয়ারের সংখ্যা ৪৭৩ জন। মোট সম্পত্তির পরিমাণ ১ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার।

    তাছাড়া ২০০ বিলিয়নিয়ার নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। সম্পত্তি হিসাবের ক্ষেত্রে স্টক মূল্য ও বিনিময় হার বিবেচনায় নেওয়া হয়েছে।

    ২০২৪ সালে বিশ্বে ধনীদের সম্পত্তির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১৪ দশমিক ২ ট্রিলিয়ন ডলারে, যা ২০২৩ সালের চেয়ে অন্তত ২ ট্রিলিয়ন ডলার বেশি।

    সবচেয়ে বেশি সম্পত্তি বেড়েছে শীর্ষ ২০ জনের। ২০২৩ সালের পর তারা সমন্বিতভাবে ৭০০ বিলিয়ন ডলার যোগ করেছেন।

  • যুক্তরাষ্ট্র আবার ইসরায়েলকে অস্ত্র দেয়ার কথা জানিয়েছে

    যুক্তরাষ্ট্র আবার ইসরায়েলকে অস্ত্র দেয়ার কথা জানিয়েছে

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৫ মে, ২০২৪: গাজায় হামলা চালিয়ে ইসরায়েল বিগত সাত মাসে ৩৫ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। তাই বিশ্বের বিভিন্ন দেশ যখন হামাস ও ইসরায়েলের মধ্যে যখন যুদ্ধ বন্দের  প্রস্তাব দিচ্ছে তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইসরায়েলকে নতুন করে একশ’ কোটি ডলারের অস্ত্র দেয়ার পরিকল্পনার কথা কংগ্রেসকে জানিয়েছে। বিষয়টি বিশ্ব শান্তির জন্য উদ্বেগের।

    গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় হামলা চালালে কিছু অস্ত্রের চালান বন্ধ করে দেয়া হবে বলে বাইডেনের হুমকির এক সপ্তাহের মধ্যে এ পরিকল্পনার কথা জানাল তার প্রশাসন। একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, প্রশাসন মঙ্গলবার কংগ্রেসকে অনানুষ্ঠানিকভাবে এ পরিকল্পনার কথা জানিয়েছে। পরিকল্পনা বাস্তবায়নে কংগ্রেসের অনুমোদন লাগবে।

    এরআগে মার্কিন কংগ্রেস ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ানের জন্যে নয় হাজার পাঁচশো’ কোটি ডলারের একটি প্যাকেজ অনুমোদন করে।

    এদিকে নতুন করে অস্ত্র দেয়ার পরিকল্পনার কথা এমন এক সময়ে আসলো যখন কেবল সপ্তাহ খানেক আগে বাইডেন ইসরায়েলকে হুঁশিয়ার করে বলেছিল, রাফায় স্থল হামলা চালানো হলে যুক্তরাষ্ট্র বোমা ও কামানের গোলা সরবরাহ বন্ধ করে দেবে।

    যদিও বাইডেনের এ হুঁশিয়ারি অগ্রাহ্য করেই ইসরায়েল রাফায় বোমা হামলা অব্যাহত রেখেছে এবং রাফা ক্রসিংয়ে সৈন্য ও ট্যাংক জড়ো করেছে।

    ইসরায়েলের কাছে নতুন করে অস্ত্র বিক্রির খবরটি প্রথম প্রকাশ করে ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’। জার্নালের খবরে বলা হয়েছে, এতে সম্ভবত ৭০ কোটি ডলারের ট্যাংক গোলাবারুদ এবং ৫০ কোটি ডলারের কৌশগলগত যানবাহন রয়েছে।

    উল্লেখ্য, ফিলিস্তিনী সংগঠন হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এ সময়ে তারা প্রায় এক হাজার ১৭০ ইসরায়েলীকে হত্যা এবং ২৫০ জিম্মিকে আটক করে। এখনও তাদের কাছে ১২৮ জিম্মি আটক রয়েছে।

    এদিকে ৭ অক্টোবর ইসরায়েল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে যা এখনও চলছে।

  • ইসরায়েলি হামলায় গাজায় ৩৫১৭৩ ফিলিস্তিনি নিহত

    ইসরায়েলি হামলায় গাজায় ৩৫১৭৩ ফিলিস্তিনি নিহত

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৪ মে, ২০২৪: সাত মাসেরও বেশি সময় ধরে গাজায় চলছে ইসরায়েলি বাহিনীর হামলা। এই হামলায় এখন পর্যন্ত ৩৫ হাজার ১৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৭৯ হাজার ৬১ জন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

    গত ২৪ ঘণ্টায় ৮২ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। অপরদিকে আহত হয়েছে আরও ২৩৪ ফিলিস্তিনি। এদিকে গাজার মধ্যাঞ্চলে অবস্থিত নুসেইরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে শিশুসহ কমপক্ষে ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার বেশ কিছু মেডিকেল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

    গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েলি বাহিনী।

    গাজায় বেসামরিকদের, বিশেষ করে শিশুদের নির্বিচারে হত্যা বন্ধ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের এক কর্মকর্তা।

    এদিকে রাফায় জাতিসংঘের একটি গাড়িতে ইসরায়েলি বাহিনী গুলি চালালে জাতিসংঘের এক কর্মী নিহত হয়েছেন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের প্রধান অ্যান্তনিও গুতেরেস। একই সঙ্গে তিনি এই ঘটনার পূর্ণ তদন্তের দাবি জানিয়েছেন।

    অ্যান্তনিও গুতেরেস এক বিবৃতিতে বলেছেন, গাজায় সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ১৯০ জনের বেশি কর্মী প্রাণ হারিয়েছেন।

    ইসরায়েলের সামরিক বাহিনী রাফার কুয়েতি হাসপাতালের কর্মীদের হাসপাতাল ছাড়ার নির্দেশ দিয়েছে। এর আগে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করেছে যে, সেখানকার স্বাস্থ্য ব্যবস্থা আর কয়েক ঘণ্টার মধ্যেই স্থবির হয়ে পড়বে। কারণ বেশিরভাগ হাসপাতালই জ্বালানির অভাবে তাদের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হচ্ছে।

  • ইসরায়েলি হামলায় গাজার ৫ শতাধিক চিকিৎসা কর্মী নিহত

    ইসরায়েলি হামলায় গাজার ৫ শতাধিক চিকিৎসা কর্মী নিহত

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৩ মে, ২০২৪: দিন গত ৭ মাস ধরে গাজায় চলছে ইরায়েলি হামলা। এতে ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।  গাজার স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে সাধারণ মানুষের পাশাপাশি ৫ শতাধিক চিকিৎসা কর্মী হত্যা করেছে ইসরায়েল । এটাকে বলা হচ্ছে গণহত্যা।

    আন্তর্জাতিক নার্স দিবস পালন উপলক্ষে এক অবস্থান সমাবেশ পালন করা হয়। এর পাশে এক সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রণালয়ের মুখপাত্র খলিল আল-দাকরান এই বিশেষ দিনটি উপলক্ষে বলেন, গাজায় ইসরায়েলি হামলা ১৩৮ জন নার্স নিহত হয়েছেন। দেইর আল-বালাহ’র আল-আকসা মার্টিয়ার্স হসপিটাল এই সমাবেশের আয়োজন করে।

    তিনি বলেন, “পেশাগত দাযিত্ব পালনকালে পাঁচ শতাধিক শহীদ হওয়া ছাড়া আহত হয়েছে আরও দেড় হাজার চিকিৎসা কর্মী। আর ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছেন আরও ৩১২ জন।”

    রয়টার্স জানিয়েছে, গত ৭ অক্টোবর গাজায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে উপনিবেশিক দখলদার শক্তি ইসরায়েলি সেনারা। ২২০ তিরের  এ হামলায় ৩৫ হাজার ৩৪ জন নিহত এবং আহত হয়েছেন ৭৮ হাজার ৭৫৫ জন। এ হতাহতদের ৭০ শতাংশেরও বেশি নারী ও শিশু। এছাড়া ধ্বংস হয়েছে অনেক স্থপান।

    ইসরায়েলি বাহিনী দ্বিতীয় দফা স্থলহামলার পর গাজার আলশিফা ও নাসেরিয়াত হাসপাতাল থেকে চলে যাওয়ার পর সেখানে অনেক গণকবর দেখা যায়। এসব গণকবরে প্রায় ৬ মরদেহ পাওয়া গেছে।

  • জাতিসংঘ সনদের একটি অনুলিপি কাটলেন ইসরায়েলি রাষ্ট্রদূত

    জাতিসংঘ সনদের একটি অনুলিপি কাটলেন ইসরায়েলি রাষ্ট্রদূত

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১২ মে, ২০২৪: সাধারণ পরিষদে জাতিসংঘ সনদের একটি অনুলিপি কেটে ফালি ফালি করেছেন জাতিসংঘের ইসরায়েলি রাষ্ট্রদূত গিলাদ এরদান। যে অনুলিপিতে ফিলিস্তিনের অধিকার বাড়ানো এবং সদস্য হিসেবে গ্রহণের আহ্বানের বিষয়টি উল্লেখ ছিলো। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে কাগজ কাটার একটি আধুনিক যন্ত্র দিয়ে তিনি সনদের অনুলিপি কেটে ফেলেন।

    এ সময় তিনি অন্যান্য সদস্য রাষ্ট্রগুলোর উদ্দেশে বলেন, এটি আপনাদের জন্য লজ্জার।

    জাতিসংঘের ফিলিস্তিনকে অতিরিক্ত অধিকার দেওয়ার ভোটের আগে তিনি এ প্রতিবাদ করেন।

    জাতিসংঘের সাধারণ পরিষদ ফিলিস্তিনের সদস্যপদ পুনর্বিবেচনা করার জন্য গত ১৮ এপ্রিল ভোটের আয়োজন করে।

    একটি আবেগঘন বক্তৃতায়, জাতিসংঘে ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর ভোটকে ‘ঐতিহাসিক’ এবং ‘গুরুত্বপূর্ণ’ বলে অভিহিত করেছেন।

    তবে ফিলিস্তিনের বিষয়ে পুনর্বিবেচনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইসরায়েল।

    রাষ্ট্রদূত এরদান ভোটের আগে মঞ্চ থেকে বক্তব্য রেখে জাতিসংঘের সনদকে টুকরো টুকরো করে অন্য

    তিনি পরে বলেন, ফিলিস্তিনকে জাতিসংঘে নেওয়া হলে এমন একটি সত্তাকে রাষ্ট্রের অধিকার দেওয়া হবে যা সন্ত্রাসীদের দ্বারা নিয়ন্ত্রিত। শিশু-হত্যাকারী হামাস ধর্ষকদের বাহিনীকে প্রতিষ্ঠিত করা হবে।

  • আকস্মিক বন্যায় আফগানিস্তানে ২০০ জনের মৃত্যু

    আকস্মিক বন্যায় আফগানিস্তানে ২০০ জনের মৃত্যু

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১১ মে, ২০২৪: আকস্মিক বন্যায় আফগানিস্তানে এক দিনে ২০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দেশটির বাঘলান প্রদেশে এই আকস্মিক বন্যা দেখা দেয়। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছে, গতকাল শুক্রবার বাঘলানে অস্বাভাবিক ভারী বৃষ্টিপাত হয়। এতে সেখানে আকস্মিক বন্যার (ফ্ল্যাশ ফ্লাড) সৃষ্টি হয়। এই বন্যায় কয়েক হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে এবং ইতোমধ্যে ২০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

    বন্যায় শুধুমাত্র বাগলানি জাদিদ বিভাগে ১ হাজার ৫০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে এবং ১০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছ বলে জানিয়েছে আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। তবে তালেবান সরকারের পক্ষ থেকে ৬২ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে।

    আফগানিস্তানের আরও কয়েকটি প্রদেশে ভারী বৃষ্টিপাতের কারণে এভাবে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। দেশটির সরকার জানিয়েছে আজ শনিবার উত্তরাঞ্চলের তাকহার প্রদেশে বন্যায় ২০ জন প্রাণ হারিয়েছেন।

    শুক্রবারের বৃষ্টিতে বাদাকশান প্রদেশ, মধ্যাঞ্চলের ঘোর প্রদেশ এবং পশ্চিমাঞ্চলের হেরাতেও বিভিন্ন অবকাঠামো ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।

    আফগানিস্তানে জলবায়ু পরিবর্তনের ব্যাপক হুমকিতে ছিল। যার ফলাফল এখন বাস্তবে দেখা যাচ্ছে।

    আফগানিস্তান পৃথিবীর অন্যতম একটি গরিব দেশ। বিজ্ঞানীদের মতে, এমন বড় প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার জন্য দেশটি প্রস্তুত নয়।

  • ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদের জন্য সমর্থন দিচ্ছে সাধারণ পরিষদ

    ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদের জন্য সমর্থন দিচ্ছে সাধারণ পরিষদ

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১০ মে, ২০২৪: জাতিসংঘের সাধারণ পরিষদ ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদের জন্য যোগ্য বলে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে । আজ শুক্রবার (১০ মে) ফিলিস্তিনের পূর্ণ সদস্য হওয়া নিয়ে আবারও ভোট হতে চলেছে। এসময় ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পাওয়ার যোগ্য বলে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঠানো হবে বলে জানানো হয়েছে।

    গত মাসে ১৫ সদস্যের জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের সদস্যপদ দেওয়ার প্রস্তাবে ভেটো দিয়েছিল যুক্তরাষ্ট্র। এরপরই সেই আবেদন নবায়ন করে পুনরায় জমা দেয় ফিলিস্তিনি কর্তৃপক্ষ। সেই প্রস্তাবেই ভোট হতে চলেছে আজ। এই ভোটাভুটি সফল হলে কার্যকরভাবে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে ফিলিস্তিন। কূটনীতিকরা বলেছেন, খসড়া প্রস্তাবটি এবার পাস হওয়ার জন্য প্রয়োজনীয় সমর্থন পেতে পারে।

    ১৯৩ সদস্যের সাধারণ পরিষদে অনুষ্ঠিতব্য এই ভোট ফিলিস্তিনিদের সমর্থনের বৈশ্বিক সমীক্ষা হিসেবে কাজ করবে। জাতিসংঘের পূর্ণ সদস্য হওয়ার জন্য একটি আবেদন প্রথমে নিরাপত্তা পরিষদ ও পরে সাধারণ পরিষদে অনুমোদিত হতে হয়।

    সাধারণ পরিষদ একা জাতিসংঘের পূর্ণ সদস্যপদের অনুমোদন দিতে পারে না। তবে খসড়া প্রস্তাবটিতে শুক্রবার ভোট হওয়ার পর, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে কিছু অতিরিক্ত অধিকার ও সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে ফিলিস্তিন। যেমন, সাধারণ পরিষদের অ্যাসেম্বলি হলে জাতিসংঘের অন্য সদস্যদের মতো একটি আসন পাবে তারা। তবে ভোট প্রয়োগের কোনো ক্ষমতা তাদের হাতে থাকবে না।

    ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল-হামাস যুদ্ধের সাত মাস পেরিয়ে গেছে। এরই মধ্যে অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপন বিস্তৃত করে চলেছে ইসরায়েল। বিষয়টিকে বেআইনি বলে মনে করে জাতিসংঘ। তাই জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পেতে বারবার চাপ দিচ্ছে ফিলিস্তিন।

    বর্তমানে জাতিসংঘের সদস্য নয় এমন একটি পর্যবেক্ষক রাষ্ট্র ফিলিস্তিন। ২০১২ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের পাস হওয়া দ্বি-রাষ্ট্র সমাধান চুক্তির আওতায় এই স্বীকৃতি পায় দেশটি। আর পূর্ণ সদস্যপদের জন্য নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্য রাষ্ট্রের অনুমোদন প্রয়োজন।

    ধারণা করা হচ্ছে পূর্ণ সমস্যপদ লাভ করেল ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাতের অবসান ঘটবে।

  • ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত ৩৪ হাজার ৮৪৪ ফিলিস্তিনি নিহত

    ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত ৩৪ হাজার ৮৪৪ ফিলিস্তিনি নিহত

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৯ মে, ২০২৪: সাত মাস ধরে গজায় চলছে ইসরায়েলি হামলা। এর ফলে দেশটিতে এখন পর্যন্ত ৩৪ হাজার ৮৪৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। সেখানে দেখা দিয়েছে দুর্ভিক্ষ।

    যুদ্ধবন্ধের প্রস্তাবে সাড়া না দিয়ে প্রতিদিনই নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েলি বাহিনী। অবরুদ্ধ এই উপত্যকার এমন কোনো স্থান বাকি নেই যেখানে ইসরায়েল হামলা চালায়নি। এবার রাফা শহরের দিকে অগ্রসর হচ্ছে ইসরায়েলি সৈন্যরা। ইতোমধ্যেই রাফা ক্রসিং নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েল। আতঙ্কিত, ক্লান্ত এবং একই সঙ্গে বাস্তুচ্যুত লাখ লাখ ফিলিস্তিনি তাদের জিনিসপত্র গুছিয়ে রাফা থেকে পালাতে শুরু করেছে। ইসরায়েল সেখানে হামলার ঘোষণা দেওয়ার পর থেকেই এসব নিরীহ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

    মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি ইসরায়েলকে আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ করবেন না। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বলেছেন, হামাস এবং ইসরায়েল যুদ্ধবিরতির থেকে খুব বেশি দূরে নয় এবং একটি চুক্তিতে পৌঁছানোর জন্য যা করতে হবে তাদের তাই করা উচিত।

    রাফায় যেন পূর্ণ মাত্রায় আক্রমণ না চালানো হয় সেজন্য ইসরায়েলকে শাসিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, ইসরায়েল যদি দক্ষিণ গাজার রাফা শহরে আক্রমণ চালায় তবে তিনি তাদের অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবেন। হামাসের সঙ্গে সংঘাত চলাকালীন প্রথমবারের মতো এটাই ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা।

    সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিলিস্তিনি ভূখণ্ডে মার্কিন বোমা নিক্ষেপের ফলে বেসামরিক মানুষ নিহত হওয়ার ঘটনারও নিন্দা জানিয়েছেন বাইডেন।

    রাফা শহরে ইসরায়েল বড় ধরনের হামলা চালাতে প্রস্তুত এমন উদ্বেগ থেকে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ইসরায়েলে বোমার একটি চালান বন্ধ করার পরেই নতুন করে সতর্কবার্তা দেওয়া হলো।

    ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বাইডেন বলেন, যদি তারা রাফায় হামলা চালায় তবে আমি তাদের অস্ত্র সরবরাহ করবো না। রাফায় হামলা চালানোর জন্য যেসব অস্ত্র এবং কামানের গোলা ব্যবহার করা হয়েছে তা সরবরাহ করব না।

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সম্প্রতি স্পষ্ট করে দিয়েছেন যে, তিনি রাফায় আক্রমণ করবেন। ব্যক্তিগতভাবে বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট বাইডেন এ বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে একমত নন। তিনি রাফায় হামলা চালানোর পক্ষপাতি নন।

    গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েল। হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩৪ হাজার ৮৪৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৭৮ হাজার ৪০৪ জন।

  • অস্ট্রেলিয়া অভিবাসী কমাতে শিক্ষার্থী ভিসায় আবার পরিবর্তন আনছে

    অস্ট্রেলিয়া অভিবাসী কমাতে শিক্ষার্থী ভিসায় আবার পরিবর্তন আনছে

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৮ মে, ২০২৪: অস্ট্রেলিয়া নিজ দেশে অভিবাসী কমাতে শিক্ষার্থীদের ভিসার সর্বনিম্ন সঞ্চয়ের পরিমাণ আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে। তাছাড়া অবৈধ পন্থায় শিক্ষার্থী ভর্তির বিষয়ে দেশটির বেশ কিছু কলেজকে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

    শুক্রবার থেকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের অন্তত ১৯ হাজার ৫৭৬ মার্কিন ডলার বা ২৯ হাজার ৭১০ অস্ট্রেলিয়ান ডলার সঞ্চয়ের প্রমাণ দেখাতে হবে, এটি গত সাত মাসের মধ্যে দ্বিতীয় বৃদ্ধি। অক্টোবরে এই সঞ্চয়ের পরিমাণ ২১ হাজার ৪১ অস্ট্রেলিয়ান ডলার থেকে বাড়িয়ে ২৪ হাজার ৫০৫ ডলার করা হয়েছিল।

    করোনা মহামারির বিধিনিষেধ তুলে নেওয়ার পর বহু শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় চলে যায়। এতে দেশটিতে চাপ তৈরি হয়েছে। তাই সম্প্রতি অভিবাসী নীতি কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে সেখানের কর্তৃপক্ষ।

    গত মার্চে ইংরেজি ভাষার দক্ষতার ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। তাছাড়া শিক্ষার্থীরা যাতে দীর্ঘদিন না থাকতে পারে সে ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে অস্ট্রেলিয়া।

    ৩৪টি প্রতিষ্ঠানকে সতর্ক করে চিঠি দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্লেয়ার ও’নিল । অবৈধ পন্থায় শিক্ষার্থী ভর্তি করলে জেল ও নিষিদ্ধের তালিকায় রাখা হতে পারে তাদের।

    যদিও অস্ট্রেলিয়ার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে শিক্ষাখাত। তবে অধিক অভিবাসীর কারণে দেশটির সরকারের ওপর চাপ বাড়ছে। কারণ এরই মধ্যে বাসা ভাড়া বেড়ে গেছে।

    তাই অভিবাসীদের চাপ কমাতে সরকার শিক্ষার্থীদের সর্বনিম্ন সঞ্চয়ের পরিমাণ বাড়িয়েছে। ফলে অস্ট্রেলিয়ায় এতদিন বাংলাদেশের শিক্ষার্থীরা সেই দেশে যে হারে গেছে এখন তা অনেকটাই কমে যাবে বলে ধারাণা করা হচ্ছে।

  • সাংবাদিকতার ‘নোবেল’ হিসেবে খ্যাত পুলিৎজার পুরস্কার পেয়েছে ‘রয়টার্স’

    সাংবাদিকতার ‘নোবেল’ হিসেবে খ্যাত পুলিৎজার পুরস্কার পেয়েছে ‘রয়টার্স’

    www.HelloBangla.News – আন্তর্জাতিক  – ৭ মে, ২০২৪: এ বছর সাংবাদিকতার ‘নোবেল’ হিসেবে খ্যাত পুলিৎজার পুরস্কার পেয়েছে ‘রয়টার্স’। ফিলিস্তিনের গাজায় চলমান সংঘাতের ভয়াবহ চিত্র ছবির মাধ্যমে তুলে ধরে এই পুরস্কার লাভ করে বার্তা সংস্থাটি। এছাড়া এই সংবাদ মাধ্যটি যুক্তরাষ্ট্রের ধনকুবের ও প্রযুক্তিবিষয়ক উদ্যোক্তা ইলন মাস্কের বিভিন্ন প্রতিষ্ঠানে অনিয়মের বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্যও পুরস্কৃত পেয়েছে। এ ছাড়া তিনটি করে পুরস্কার পেয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট ও  দ্য নিউইয়র্ক টাইমস।

    যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ে অন্যতম গুরুত্বপূর্ণ পুলিৎজার পুরস্কার ১৯১৭ সাল থেকে দেওয়া হচ্ছে। সাংবাদিকতা ছাড়াও সাহিত্য, সংগীত ও নাটকে বিশেষ অবদানের জন্য এ পুরস্কার দেওয়া হয়। কলাম্বিয়া ইউনিভার্সিটির একটি বোর্ড প্রতিবছর পুরস্কার ঘোষণা করে। এবারের পুলিৎজার পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়েছে গতকাল সোমবার (৬ মে)।

    এবার পুলিৎজারের ‘ব্রেকিং নিউজ ফটোগ্রাফি’ বিভাগে পুরস্কার পেয়েছে গাজা সংঘাত নিয়ে রয়টার্সের বেশ কয়েকটি ছবি। এর মধ্যে একটি তোলা আলোকচিত্রী মোহাম্মদ সালেমের। তাতে দেখা যায়, গাজায় নিহত পাঁচ বছরের এক শিশুর মরদেহ জড়িয়ে ধরে আছেন এক ফিলিস্তিনি নারী। শিশুটি তার পরিবারের সদস্য। ছবিটি এ বছর সম্মানজনক ‘ওয়ার্ল্ড প্রেস ফটো অব দ্য ইয়ার’ পুরস্কারও পেয়েছে।

    এ ছাড়া ইলন মাস্কের বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় ‘ন্যাশনাল রিপোর্টিং’ বা ‘জাতীয় বিষয়াদি নিয়ে প্রতিবেদন’ বিভাগে পুরস্কার পেয়েছে রয়টার্স। ‘দ্য মাস্ক ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স’ শিরোনামে ধারাবাহিক ওই প্রতিবেদনে ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্স, নিউরালিংক ও টেসলায় ঘটে যাওয়া বিভিন্ন অনিয়ম তুলে ধরা হয়েছে।

    রয়টার্সের পাশাপাশি ন্যাশনাল রিপোর্টিং বিভাগে পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে ওয়াশিংটন পোস্টও। যুক্তরাষ্ট্রের এআর-১৫ রাইফেল এবং দেশটিতে বিভিন্ন বন্দুক হামলায় এই অস্ত্রের ভূমিকা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল সংবাদমাধ্যমটি। এ ছাড়া ‘এডিটোরিয়াল রাইটিং’ (সম্পাদকীয়) ও ‘কমেন্টারি’ (মতামত) বিভাগেও পুরস্কার জিতেছে ওয়াশিংটন পোস্ট।

    নিউইয়র্ক টাইমস যে তিনটি বিভাগে পুরস্কার পেয়েছে, সেগুলো হলো ‘ইনভেস্টিগেটিভ রিপোর্টিং’ (অনুসন্ধানী প্রতিবেদন), ‘ইন্টারন্যাশনাল রিপোর্টিং’ (আন্তর্জাতিক বিষয়ে প্রতিবেদন) ও ‘ফিচার রাইটিং’। ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা, ইসরায়েলের গোয়েন্দা ব্যর্থতা ও ইসরায়েলের পাল্টা হামলা নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় ইন্টারন্যাশনাল রিপোর্টিং বিভাগে সেরা হয়েছে তারা।

    পুলিৎজারে সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে ধরা হয় পাবলিক সার্ভিস (জনসেবা) অ্যাওয়ার্ডকে। এ বছর এই অ্যাওয়ার্ড নিজেদের দখলে রেখেছে অনুসন্ধানী সাংবাদিকতা নিয়ে কাজ করা নিউইয়র্কভিত্তিক অলাভজনক সংস্থা প্রোপাবলিকা।

    যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ইউনিভার্সিটির একটি বোর্ড প্রতি বছর এ পুরস্কার ঘোষণা করে।