www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৩ মে, ২০২৪: দিন গত ৭ মাস ধরে গাজায় চলছে ইরায়েলি হামলা। এতে ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। গাজার স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে সাধারণ মানুষের পাশাপাশি ৫ শতাধিক চিকিৎসা কর্মী হত্যা করেছে ইসরায়েল । এটাকে বলা হচ্ছে গণহত্যা।
আন্তর্জাতিক নার্স দিবস পালন উপলক্ষে এক অবস্থান সমাবেশ পালন করা হয়। এর পাশে এক সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রণালয়ের মুখপাত্র খলিল আল-দাকরান এই বিশেষ দিনটি উপলক্ষে বলেন, গাজায় ইসরায়েলি হামলা ১৩৮ জন নার্স নিহত হয়েছেন। দেইর আল-বালাহ’র আল-আকসা মার্টিয়ার্স হসপিটাল এই সমাবেশের আয়োজন করে।
তিনি বলেন, “পেশাগত দাযিত্ব পালনকালে পাঁচ শতাধিক শহীদ হওয়া ছাড়া আহত হয়েছে আরও দেড় হাজার চিকিৎসা কর্মী। আর ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছেন আরও ৩১২ জন।”
রয়টার্স জানিয়েছে, গত ৭ অক্টোবর গাজায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে উপনিবেশিক দখলদার শক্তি ইসরায়েলি সেনারা। ২২০ তিরের এ হামলায় ৩৫ হাজার ৩৪ জন নিহত এবং আহত হয়েছেন ৭৮ হাজার ৭৫৫ জন। এ হতাহতদের ৭০ শতাংশেরও বেশি নারী ও শিশু। এছাড়া ধ্বংস হয়েছে অনেক স্থপান।
ইসরায়েলি বাহিনী দ্বিতীয় দফা স্থলহামলার পর গাজার আলশিফা ও নাসেরিয়াত হাসপাতাল থেকে চলে যাওয়ার পর সেখানে অনেক গণকবর দেখা যায়। এসব গণকবরে প্রায় ৬ মরদেহ পাওয়া গেছে।










