www.HelloBangla.News – বিনোদন – ২১ জানুয়ারি, ২০২৪: মাইকেল জ্যাকসনের মৃত্যু হয়েছে ২০০৯ সালের ২৫ জুন। দেখতে দেখতে পার হয়ে গেছে প্রায় ১৪ বছর । পপ সম্রাট মাইকেল জ্যাকসনের মৃত্যু নিয়ে যেমন ধোঁয়াশা রয়েছে ঠিক তেমন তাঁর জীবনটাও অজানা আমাদের কাছে। জীবনে জড়িয়ে আছে অনেক রহস্য। এই রহস্যময় পপ সম্রাটকে নিয়ে এবার তৈরি হচ্ছে বায়োপি। জানুয়ারি মাসের ২২ ( ২০২৪) তারিখ থেকে শুরু হচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিকের কাজ। পরিচালনা করবেন অ্যান্তোনি ফুকওয়া। প্রযোজনায় লায়নসগেট। মাইকেলের ভূমিকায় অভিনয় করছেন তারই ভাইর ছেলে জাফর জ্যাকসন। জাফর নিজেও একজন পপ শিল্পী। আন্তর্জাতিক বাজারে এই ছবির স্বত্বও কেনা হয়ে গেছে।
প্রয়াত আমেরিকান পপ তারকা তথা বিশ্ব মাইকেল জ্যাকসনের বায়োপিক নিয়ে দীর্ঘ দিন ধরেই অনুরাগীদের মধ্যে কৌতূহল ছিল। ‘মাইকেল’ শিরোনামের এই ছবিতে প্রয়াত আমেরিকান পপ তারকার ফার্স্টলুক এ বার প্রকাশ্যে এসেছে। জাফর জ্যাকসন দেখতে হুবহু মাইকেলে মতো।
সমাজমাধ্যমে একটি ছবি প্রকাশ করেছেন জাফর। সাদাকালো সেই ছবিতে দূর থেকে মাইকেলকে দেখা যাচ্ছে। শিল্পীর নাচের মুদ্রা সেখানে অনুরাগীদের দৃষ্টি আকর্ষণ করেছে। মাইকেলের জনপ্রিয় নাচের মুদ্রার মধ্যে ‘মুন ওয়াক’ এবং ‘টো স্ট্যান্ডিং’ রয়েছে। ছবিতে জাফরকে দ্বিতীয় নাচটি পরিবেশন করতে দেখা যাচ্ছে। ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করে জাফর লিখেছেন, ‘‘আগামী সোমবার থেকে সফর শুরু হবে।’’
মাইকেলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও এই একই ছবি পোস্ট করে লেখা হয়েছে, ‘‘ছবির জন্য ও প্রস্তুত।’’
মাইকেলের বায়োপিকে শিল্পীর জীবনের কোন কোন অংশ দেখানো হবে, তা আপাতত নির্মাতারা আড়ালেই রেখেছেন। জাফর নিজে এক জন গায়ক এবং নৃত্যশিল্পী। জাফরকে এই চরিত্রে নির্বাচন প্রসঙ্গে মাইকেলের মা ক্যাথরিন জ্যাকসন বলেন, ‘‘জাফরকে আমার ছেলের মতোই দেখতে। জ্যাকসনের জনপ্রিয়তাকে ও যে এগিয়ে নিয়ে চলেছে সেটা দেখে আমি গর্বিত।’’ ছবিটি পরিচালনা করবেন ‘দ্য ইকুয়ালাইজ়ার’ ফ্র্যাঞ্চাইজ়ি খ্যাত পরিচালক আঁতোয়া ফুকুয়া। ছবির চিত্রনাট্য লিখেছেন ‘গ্ল্যাডিয়েটর’ ছবির অন্যতম চিত্রনাট্যকার জন লোগান।
ইতিমধ্যে নানা অঙ্গনের মানুষের বায়োপিক হয়েছে। দেরিতে হলেও এবার সে তালিকায় যুক্ত হলেন ‘পপ সম্রাট’ মাইকেল জ্যাকসন।
মাইকেল্ জ্যাকসনকে নিয়ে কৌতুহলের শেষ নেই। মৃত্যুর ১৪ বছর পরেও মাইকেল-ম্যাজিক ফিকে হয়নি। এখনও তাঁকে নিয়ে চর্চা। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল মৃত্যুর পরেও নাকি কোটি কোটি টাকা আয় করছেন তিনি।
ধনকুবের পপ সম্রাট দিকশূন্যপুরে গিয়েও ধনী। তাঁর আয়ের রেকর্ড আজও চমকে দেওয়ার মতো। ফোর্বস সম্প্রতি মৃত ব্যক্তিদের আয়ের বহর জানিয়ে একটি তালিকা প্রকাশ করেছে। তাতে শীর্ষেই আছেন মাইকেল জ্যাকসন। এই কিছুদিন আগেই নয় নয় করেও ৯০০ কোটি টাকা রোজগার করেছেন তিনি।
তোই পট সম্রাটের কোন দিকটি বায়োপিকে তুলে ধরা হবে সেটাই দেখার বিষয়। তবে মনে করা হচ্ছে জ্যাকসনের বায়োপিক সফল হবে সিনেমা জগতে।










