বিশ্বকাপ জয়ী অধিনায়ক কামিন্স আইপিএলে সবচেয়ে দামি খেলোয়াড়

কামিন্স আইপিএলে সবচেয়ে দামি খেলোয়াড় - খেলাধুলা - ১৯ ডিসেম্বর ২০২৩ (ফাইল ছবি)
কামিন্স আইপিএলে সবচেয়ে দামি খেলোয়াড় - খেলাধুলা - ১৯ ডিসেম্বর ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News – খেলাধুলা – ১৯ ডিসেম্বর, ২০২৩: এবার আইপিএলের সবেচেয়ে দামি বিদেশী খেলোয়াড় অস্ট্রেরিয়ার ক্রিকেট বিশ্বকাপ জয়ী অধিনায়ক প্যাট কামিন্স।  সামনে থেকে নেতৃত্ব দিয়ে অস্ট্রেলিয়ার হয়ে জিতেছেন আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ, অ্যাশেজ ও ওয়ানডে বিশ্বকাপ। অথচ এর আগের মৌসুমে আইপিএলে ডাকা হয়নি ডানহাতি এই পেসারকে। আর এবার ডাকা হলো রেকর্ড দামে। আইপিএলের ইতিহাসে বিদেশী কোন খেলোযাড় মূল্য পায়নি। তবে বিশ্বকাপ জেতার পর ডানহাতি অস্ট্রেলিয়ার অধিনায়কের তারকাখ্যাতি আরও উপরে ওঠে। সেজন্যই আইপিএলের আগামী মৌসুমের জন্য তাকে রেকর্ড সাড়ে ২০ কোটি রুপিতে কিনে নিল সানরাইজার্স হায়দরাবাদ।

আইপিএলের নিলামের ইতিহাসে কামিন্সই এখন সবচেয়ে দামি খেলোয়াড়। আগের রেকর্ডটি ছিল স্যাম কারানের। গত আসরের নিলামে তাকে সাড়ে ১৮ কোটি রুপি দিয়ে কিনে নেয় পাঞ্জাব কিংস। কারানের চেয়ে দুই কোটি রুপি বেশি দাম কামিন্সের। আইপিএলে এর আগে দিল্লি ডেয়ারডেভিলস ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন অজি অধিনায়ক।

কামিন্সের আগেও হায়দরাবাদ দলে ভিড়িয়েছে আরও এক বিশ্বকাপজয়ীকে। ফাইনাল ও সেমিফাইনালে ম্যাচসেরা হওয়া ট্রাভিস হেডকে ৬ কোটি ৮০ লাখ রুপি দিয়ে কিনেছে তারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭.৪ কোটিতে রভম্যান পাওয়েলকে রাজস্থান রয়্যালস, ৪ কোটিতে হ্যারি ব্রুককে দিল্লি ক্যাপিটালস, ৫ কোটিতে জেরাল্ড কোতজিয়াকে মুম্বাই ইন্ডিয়ান্স, দেড় কোটিতে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে হায়দরাবাদ, ১.৮ কোটিতে রাচিন রবীন্দ্রকে চেন্নাই সুপার কিংস ও ১১.৭৫ কোটিতে হার্শাল প্যাটেলকে দলে ভিড়িয়েছে পাঞ্জাব কিংস।

পূর্ববর্তী পদ্মা সেতুর ঋণের পঞ্চম ও ষষ্ঠ কিস্তির টাকা পরিশোধ
পরবর্তী তেজগাঁও স্টেশনে পুড়ে যাওয়া ট্রেন থেকে ৪ মরদেহ উদ্ধার