হোয়াইট পাস্তা

হোয়াইট পাস্তা

উপকরণ :

পাস্তা ২০০ গ্রাম, মুরগির মাংস-১ কাপ কুচি করা, বাটার ৩ টেবিল চামচ, রশুন কুচি ১ টেবিল চামচ, দুধ ২ কাপ, ময়দা ৩ টেবিল চামচ, লবন পরিমান মত, গোল মরিচ গুড়া ১ চা চামচ, পাস্তা প্যাকেট মসলা ১ প্যাকেট।

প্রস্তুত প্রণালী: ফুটন্ত গরম পানিতে অল্প লবন দিয়ে পাস্তা ৪/৫ মিনিট সিদ্ধ করুন। সিদ্ধ পাস্তা ছাকনিতে রেছে ঠান্ডা খাবার পানি ঢেলে শীতল ও ঝর ঝরে করুন।

একটি পাত্রে বাটার দিন বাটার গরম হলে তাতে রশুন কুচি দিয়ে ভাজুন। এবার কুচি করা মুরগির মাংস দিয়ে ভাজুন, মুরগির মাংস ভাজা হলে ময়দা দিয়ে ভাজুন, ময়দা ভাজা হলে তাতে দুধ ঢেলে দিন। ভালভাবে নাড়–ন দুধ ফুটে ঘন হয়ে এলে সিদ্ধ করা পাস্তাগুলো ছেড়ে দিন। এবার পাস্তার প্যাকেটের মসলা ও গোলমরিচের গুড়ো + লবন ছিটিয়ে দিন। সব একসাথে মিশে গেলে উপরে আর ১ চামুচ বাটার ছিটিয়ে দিন। হয়ে গেল মজাদার হোয়াইট পাস্তা।

রেসিপি দিয়েছেন : পপি খান

পূর্ববর্তী আইপিএল ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে চেন্নাই ও গুজরাট
পরবর্তী পুলিশ সদস্যদের আরো জনবান্ধব হওয়ার  নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি