হোয়াটস অ্যাপের নতুন ফিচার ভয়েস স্ট্যাটাস

হোয়াটস অ্যাপের নতুন ফিচার ভয়েস স্ট্যাটাস
Woman showing a WhatsApp Messenger icon

বিশ্বব্যাপী দুই বিলিয়নের বেশি মানুষ হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ব্যবহার করেন। বহুল জনপ্রিয় হোয়াটস অ্যাপে নতুন আপডেটে অ্যানড্রয়েড ও আইফোন ব্যবহারকারীদের জন্য ভয়েস স্ট্যাটাস দেওয়ার সুবিধা চালু করেছে। তাই লেখা কিংবা ইমোজির মতো ভয়েসের মাধ্যমেও হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেওয়া যাবে।

সর্বোচ্চ ৩০ সেকেন্ডের ভয়েস ক্লিপ স্ট্যাটাস হিসেবে দিতে পারবেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। চলুন তাহলে জেনে নেই কীভাবে অ্যানড্রয়েডে হোয়াটসঅ্যাপের ভয়েস স্ট্যাটাস দেওয়া যায়।

প্রথমে হোয়াটসঅ্যাপে ঢুকে স্ট্যাটাস ট্যাবে যেতে হবে। এরপর ডান দিকে নিচে থাকা পেনসিল আইকনে ক্লিক করতে হবে। মাইক্রোফোন আইকন ট্যাপ করে ধরে রেখে ভয়েস রেকর্ডিং শুরু করতে হবে। ভয়েস দেওয়া শেষ হলে প্রিভিউ শুনে নিতে পারেন । এরপর নিচে সেন্ড বাটনে ট্যাপ করে ভয়েস স্ট্যাটাস আপলোড করতে হবে।

পূর্ববর্তী মিয়ানমার ব্যর্থ রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে: ডেরেক কোলেট
পরবর্তী বিএনপির মধ্যেই সংকট, দেশে কোনো রাজনৈতিক সংকট নেই: তথ্যমন্ত্রী