জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশকে সাহায্য করবে যুক্তরাষ্ট্র

জলবায়ু পরিবর্তনে বাংলাদেশকে সাহায্য করবে যুক্তরাষ্ট্র - জাতীয় - ২৬ অক্টোবর ২০২৩
জলবায়ু পরিবর্তনে বাংলাদেশকে সাহায্য করবে যুক্তরাষ্ট্র - জাতীয় - ২৬ অক্টোবর ২০২৩

www.HelloBangla.News – জাতীয় – ২৬ অক্টোবর, ২০২৩: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ দূত ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী এবং যুক্তরাষ্ট্রের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরির মধ্যে এক বৈঠকে জানানো হয় জলবায়ু পরিবর্তনের লক্ষ্য অর্জনে বাংলাদেশকে সাহায্য করবে যুক্তরাষ্ট্র । ২৪ অক্টোবর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়ে বিকালের দিকে ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত জন কেরি বলেন, বৈশ্বিক কার্বন নিঃসরণ কমাতে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের সঙ্গে একযোগে কাজ করছে এবং অর্থায়ন ইস্যুতে বিশ্বব্যাংকের সঙ্গে জড়িত। কেরি জলবায়ু বিষয়ক চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের অংশীদার হবার আগ্রহ প্রকাশ করেন।

দুই বিশেষ দূত জাতিসংঘর জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ-সহ দ্বিপাক্ষিক এবং বৈশ্বিক জলবায়ু প্ল্যাটফর্মে বৃহত্তর বিষয় নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশের বিশেষ দূত সাবের চৌধুরী জলবায়ু ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি ও নের্তৃত্ব পুনর্ব্যক্ত করে বলেন বৈশ্বিক জলবায়ু প্রতিশ্রুতিসমূহের বাস্তবায়নে ঘাটতি পূরণে বাংলাদেশ জলবায়ু ঝুঁকিপূর্ণ এবং স্বল্পোন্নত দেশগুলোর পক্ষে সোচ্চার ভূমিকা অব্যাহত রাখবে।

তিনি ‘মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা’-সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের জলবায়ুর বিষয়ে বিভিন্ন উদ্যোগ সম্পর্কে কেরিকে অবহিত করেন।

মার্কিন  বিশেষ দূত জন কেরি বলেন, যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের সাথে বিশ্বব্যাপী কার্বন নিঃসরণ হ্রাসে এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অর্থায়নের বিষয়ে বিশ্ব ব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করছে।

বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের বিষয়ে কেরি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে তার জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করার বিষয়ে অংশীদার হতে ইচ্ছুক।

চৌধুরী এবং কেরি উভয়ই আসন্ন জলবায়ু বিষয়ক সম্মেলন কপ-২৮ সফল করার লক্ষে সম্মিলিত প্রচেষ্টাকে জোরদারের মাধ্যমে ঐকমত্য গড়ে তোলা এবং বৈশ্বিক সংহতির গুরুত্ব ও প্রয়োজনীতার উপর জোর দেন। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বৈঠকে উপস্থিত ছিলেন।

এর আগে সাবের হোসেন চৌধুরী ওয়াশিংটন, ডিসি’র সিনেট হার্ট বিল্ডিংয়ে জীবাশ্ম জ্বালানির ক্রম হ্রাসকরণে অর্থায়ন এবং অগ্রগতি সম্পর্কিত বিভিন্ন দেশের সংসদ সদস্যদের নিয়ে গঠিত এই সংক্রান্ত কমিটি সভায় সভাপতিত্ব করেন।

মার্কিন সিনেটর এড মার্কি ও কানাডিয়ান সিনেটর মিজ রোজা গালভেজসহ উরুগুয়ে, বলিভিয়া, কলম্বিয়া, জাম্বিয়া এবং উগান্ডার নেতৃস্থানীয় সংসদ সদস্যবৃন্দ উক্ত সভায় অংশ নেন।

সূত্র: বাসস

পূর্ববর্তী বিএনপি প্রতিরোধের নামে সহিংসতা করতে চায়: সেতুমন্ত্রী
পরবর্তী তফসিল ঘোষণার পর এই সরকার নির্বাচনকালীন সরকার: আইনমন্ত্রী