ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে সেরা সিনেমা ‘টুয়েলভথ ফেল’

ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড প্রদান - বিনোদন - ২৯ জানুয়ারি ২০২৪ (ফাইল ছবি)
ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড প্রদান - বিনোদন - ২৯ জানুয়ারি ২০২৪ (ফাইল ছবি)

www.HelloBangla.News – বিনোদন – ২৯ জানুয়ারি, ২০২৪: বলিউডের সবথেকে বড় অ্যাওয়ার্ড হচ্ছে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড। এবার ৬৯তম ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে ‘টুয়েলভথ ফেল’। বিধু বিনোদ চোপড়া পরিচালিত এ সিনেমাটি ইউপিএসসি শিক্ষার্থীদের সংগ্রামের ওপর তৈরি। বাস্তবের আইপিএস অফিসার মনোজ কুমারের কঠোর অধ্যবসায়ের মাধ্যমে আইপিএস হয়ে ওঠার সত্যি ঘটনা তুলে ধরা হয়েছে এই সিনেমায়। গতকাল

 

চলুন এক নজরে দেখে নেওয়া যাক কারা পেলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড-২০২৪ :

 

সেরা চলচ্চিত্র (জনপ্রিয়): টুয়েলভথ ফেল

মনোনয়ন পেয়েছিলো : জওয়ান, ওএমজি ২, পাঠান, রকি অউর রানি

 

সেরা চলচ্চিত্র (সমালোচক): জোরাম

মনোনয়ন পেয়েছিলো: টুয়েলভথ ফেল, সাম বাহাদুর, জিগাটো, থ্রি অফ আস, ভিড়, ফরাজ

 

সেরা পরিচালক: বিধু বিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল)

মনোনয়ন পেয়েছিলো: অমিত রাই (ওএমজি ২), অ্যাটলি (জওয়ান), করণ জোহর (রকি অউর রানি), সন্দীপ রেড্ডি ভাঙ্গা (অ্যানিম্যাল), সিদ্ধার্থ আনন্দ (পাঠান)

 

সেরা অভিনেতা: রণবীর কাপুর (অ্যানিমেল)

মনোনয়ন পেয়েছিলেন: রণবীর সিং (রকি অউর রানি), শাহরুখ খান (ডাঙ্কি), শাহরুখ খান (জওয়ান), সানি দেওল (গদর ২), ভিকি কৌশল (সাম বাহাদুর)

 

সেরা অভিনেতা (সমালোচক): বিক্রান্ত মাসে (টুয়েলভথ ফেল)

মনোনয়ন পেয়েছিলেন: অভিষেক বচ্চন (ঘুমর), জয়দীপ অহলাট ( থ্রি অফ আস), মনোজ বাজপেয়ী (জোরাম), পঙ্কজ ত্রিপাঠী (ওএমজি ২), রাজকুমার রাও (ভিড়), ভিকি কৌশল (সাম বাহাদুর)

 

সেরা অভিনেত্রী: আলিয়া ভাট (রকি অউর রানি কি প্রেম কাহানি)

মনোনয়ন পেয়েছিলেন: ভূমি পেড়নেকর (থ্যাংক ইউ ফর কামিং), দীপিকা পাড়ুকোন (পাঠান), কিয়ারা আডবানি (সত্যপ্রেম কি কথা), রানি মুখোপাধ্যায় (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে), তাপসী পান্নু (ডাঙ্কি)

 

সেরা অভিনেত্রী (সমালোচক): রানি মুখার্জি (মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে) এবং শেফালি শাহ (থ্রি অফ আস)

মনোনয়ন পেয়েছিলেন: দীপ্তি নাভাল (গোল্ড ফিশ), ফতিমা সানা শেখ (ধক ধক),  শায়ামি খের (ঘুমর), শাহানা গোস্বামী (জিগাটো)

 

সেরা সহ-অভিনেতা: ভিকি কৌশল (ডানকি)

সেরা সহ-অভিনেত্রী: শাবানা আজমি (রকি অউর রানি কি প্রেম কাহানি)

সেরা গীতিকার: অমিতাভ ভট্টাচার্য (তুম কেয়া মিলে- রকি অউর রানি কি প্রেম কাহানি)

সেরা মিউজিক অ্যালবাম: অ্যানিমেল (প্রীতম, বিশাল মিশ্র, মনন ভরদ্বাজ, শ্রেয়াস পুরানিক, জানি, ভূপিন্দর বাব্বল, অসীম কেমসন, হর্ষবর্ধন রামেশ্বর, গুরিন্দর সিগাল)

সেরা প্লেব্যাক গায়ক (পুরুষ): ভূপিন্দর বাব্বল (আরজন ভ্যালি-অ্যানিমেল)

সেরা প্লেব্যাক গায়িকা: শিল্পা রাও (বেশরম রং-পাঠান)

উদীয়মান সংগীত প্রতিভা (আরডি বর্মন অ্যাওয়ার্ড)- শ্রেয়াস পুরানিক (সাতরঙ্গা, অ্যানিমেল)

সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর- সঞ্চিত বালহারা এবং অঙ্কিত বালহারা (গাঙ্গুবাই কাঠিওয়াড়ি)

সেরা গল্প : অমিত রাই (ওএমজি ২)/ দেবাশীষ মাখিজা (জোরাম)

সেরা চিত্রনাট্য: বিধু বিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল)

সেরা সংলাপ: ঈশিতা মৈত্র (রকি অউর রানি কি প্রেম কাহানি)

সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর: হর্ষবর্ধন রামেশ্বর (অ্যানিমেল)

সেরা সিনেমাটোগ্রাফি: অবিনাশ অরুণ ধাওয়ারে (থ্রি অফ আস)

সেরা কস্টিউম ডিজাইন: শচীন লাভলেকার, দিব্য গম্ভীর, নিধি গম্ভীর (শ্যাম বাহাদুর)

সেরা সম্পাদনা: জাসকুনওয়ার সিং কোহলি- বিধু বিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল)

সেরা ভিএফএক্স: রেড চিলিস ভিএফএক্স (জওয়ান)

সেরা কোরিওগ্রাফি: গণেশ আচার্য্য (ঝুমকা- রকি অউর রানি কি প্রেম কাহানি)

সেরা অভিষেক (পরিচালক): তরুন দুদেজা

সেরা অভিষেক (পুরুষ): আদিত্য রাওয়াল (ফরজ)

সেরা অভিষেক (নারী): অলিজে অগ্নিহোত্রী (ফ্যারে)

আজীবন সম্মাননা: ডেভিড ধাওয়ান

পূর্ববর্তী টাইব্রেকারে কঙ্গোর কাছে হেরে বিদায় মিশরের
পরবর্তী নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরায়েলে বিক্ষোভ চরমে