বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান দ্বিতীয়

বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা দ্বিতীয় - প্রযুক্তি - ২৫ নভেম্বর ২০২৩
বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা দ্বিতীয় - প্রযুক্তি - ২৫ নভেম্বর ২০২৩

www.HelloBangla.News – প্রযুক্তি – ২৫ নভেম্বর, ২০২৩: বিশ্বের ১০৯ টি শহরের মধ্যে দূষিত শহরের তালিকায় আজ শনিবার (২৫ নভেম্বর) সকালে ঢাকার অবস্থান দ্বিতীয়। সকাল ৮টা ৫০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ২৫১ নিয়ে রাজধানীর বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর।’

১০১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। আর ৩০১ থেকে ৪০০ এর এর মধ্যে থাকা একিউআইকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

ভারতের দিল্লি ও কলকাতা যথাক্রমে ৩০৩ ও ২৩৮ একিউআই স্কোর নিয়ে প্রথম ও তৃতীয় স্থানে আছে।

সাধারণত শীতকালে শুষ্ক মৌসুমে ঢাকায় বিভিন্ন ধরণের উন্নয়ন মূলক ও আবাসিক স্থাপনা নির্মাণের কাজ হয়। তাই বাসাতের সঙ্গে মিশে যায় ধুলা, বালি, সিমেন্ট, ইট ও পাথরের ক্ষুদ্র অংশ, লোহার অংশ ও শিশা। এছাড়াও থাকে গাড়ির কালো ধোঁয়া।  যা শিশু ও বয়স্কদের জন্য খুবই বিপদজনক। এই সময় চিকিসকরা সবাইকে মাস্ক পরার নির্দেশনা দিয়েছেন।

দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

একই সময়ে সবচেয়ে নির্মল বায়ুর শহরের তালিকায় শীর্ষ তিনে রয়েছে ইতালির মিলানো, জাপানের নাগোয়া ও অস্ট্রেলিয়ার সিডনি। এর মধ্যে সকালে মিলানো ও নাগোয়ার স্কোর ছিল ৪। আর সিডনির স্কোর ছিল ১০।

পূর্ববর্তী এএফসির সেরা ৯ জনের তালিকায় মোরসালিন
পরবর্তী হামাস চুক্তির প্রথম দিন ২৪ জন জিম্মিকে ছেড়ে দিয়েছে