হাজারো মানুষের ইফতার ঐতিহাসিক মোস্তার সেতুর নিচে

হাজারো মানুষের ইফতার ঐতিহাসিক মোস্তার সেতুর নিচে

এক হাজার ৩০০ জন মানুষের জন্য মঙ্গলবার ইফতারের আয়োজন করা হয়েছে বসনিয়া ও হার্জেগোভিনার ঐতিহাসিক মোস্তার সেতুতে।

আয়োজনের সমন্বয়কারী নেদিম হোন্ডো বলেছেন, এই আয়োজনটি ইতিমধ্যেই হার্জেগোভিনার বৃহত্তম শহরে একটি ঐতিহ্য হয়ে উঠেছে, যা প্রতি বছর জড়ো হওয়া লোকের সংখ্যা বৃদ্ধির মাধ্যমেও প্রমাণিত হয়।

ইসলামিক ইউনিয়ন আয়োজিত ইফতারে সার্বিয়া, মন্টিনিগ্রো এবং ক্রোয়েশিয়ার মানুষ অংশ নেন। আযানের পর তারা সবাই একসঙ্গে তাদের রোজা ভাঙে। এরপর সবাই জামাতে নামাজ আদায় করে।

হানা ওমেরিকা নামে

হাজারো মানুষের ইফতার ঐতিহাসিক মোস্তার সেতুর নিচে

আয়োজকদের একজন বলেন,

‘আমরা ৯ বছর ধরে মোস্তার সেতুর নিচে ইফতারের আয়োজন করে আসছি। বসনিয়া ও হার্জেগোভিনা এবং এই অঞ্চলের রোজাদারদের আপ্যায়ন করতে পেরে আমরা খুশি।’

নেদিম আরো বলেন, ‘আমরা খুশি এবং আনন্দিত যে এই বছর আমরা ২০০ জন তরুণ-তরুণীর সংখ্যা বাড়াতে পেরেছি। তাই এই বছর এক হাজার ৩০০ জন ওল্ড ব্রিজের নিচে জড়ো হয়েছে।’

সূত্র : সারাজেভো টাইমস

পূর্ববর্তী মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি
পরবর্তী জাপানের বিনিয়োগের স্বর্গভূমি হতে পারে চট্টগ্রাম: মেয়রকে রাষ্ট্রদূত