ইইউ-এর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছেন তিন সচিব

ইইউ-এর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিন সচিব - জাতীয় - ১৫ - নভেম্বর ২০২৩( ফাইল ছবি)
ইইউ-এর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিন সচিব - জাতীয় - ১৫ - নভেম্বর ২০২৩( ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ১৫ নভেম্বর, ২০২৩: ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের শ্রম অধিকার বিষয়ক প্রতিনিধি দল তিন সচিবের সঙ্গে বৈঠকে বসেছেন।বাংলাদেশের শ্রম খাতের অগ্রগতি ও অন্যান্য বিষয় নিয়ে কথা হবে উক্ত বৈঠকে।

আজ বুধবার (১৫ নভেম্বর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রতিনিধি দল তাদের সঙ্গে বৈঠকে বসেন।

বৈঠকে অংশ নেওয়া তিন সচিবের মধ্যে রয়েছেন- পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ এবং শ্রম ও কর্মসংস্থান সচিব এহসান ই ইলাহী। ইইউ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সংস্থাটির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপব্যবস্থাপনা পরিচালক পাওলা প্যাম্পালোনি।

উল্লেখ্য, গত ১২ নভেম্বর বাংলাদেশের শ্রম খাতের অগ্রগতি দেখতে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দল পাঁচ দিনের সফরে ঢাকায় আসেন। তারা ঢাকা সফরকালে শ্রম আইন সংশোধন পরবর্তী পরিস্থিতি, শিশুশ্রম বিলোপ ও শ্রমিকবিরোধী সব ধরনের সহিংসতা নিরসনসহ নানা বিষয়ে আলোচনা করছেন।

পূর্ববর্তী আমদানির পর ডিমের দাম কমেছে
পরবর্তী গাজার আল-শিফা হাসপাতালে ইসরায়েলি বাহিনীর অভিযান