দেশে সোনার দাম আবার বাড়লো

দেশে সোনার দাম আবার বাড়লো - অর্থনীতি - ১৯ - নভেম্বর ২০২৩ (ফাইল ছবি)
দেশে সোনার দাম আবার বাড়লো - অর্থনীতি - ১৯ - নভেম্বর ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News – অর্থনীতি – ১৯ নভেম্বর, ২০২৩: দেশের বাজারে আবার বেড়েছে সোনার দাম। দেশের ইতিহাসে সোনার দামের এটিই সর্বোচ্চ রেকর্ড। ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের এক ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ৬ হাজার ৩৭৬ টাকা। আজ রবিবার (১৯ নভেম্বর) থেকে থেকে এটি কার্যকর করা হবে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এনামুল হক ভুইয়া লিটন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সোনার নতুন দাম নির্ধারণ করেছে।

নতুন মূল্য অনুযায়ী সবচেয়ে ভালোমানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম হবে ১ লাখ ৬ হাজার ৩৭৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১ হাজার ৫৩৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ৮৭ হাজার ১৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৭২ হাজার ৫৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

সূত্র: বাসস

পূর্ববর্তী দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
পরবর্তী ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত