ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত

ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত - জাতীয় - ১৯ - নভেম্বর ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত - জাতীয় - ১৯ - নভেম্বর ২০২৩

www.HelloBangla.News – জাতীয় – ১৯ নভেম্বর, ২০২৩: ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথে ব্রাহ্মণবাড়িয়ায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী মালবাহী কন্টেইনার ট্রেনের একটি ওয়াগনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে।

আজ রবিবার (১৯ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের রেলগেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এতে করে ঢাকামুখী ডাউন লাইন ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

স্টেশন মাস্টার মো. জসিম উদ্দিন জানান, চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ৬০৭ নম্বর কন্টেইনার ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন অতিক্রম করে ঢাকার দিকে যাওয়ার পথে তিন নম্বর লাইনে পেছন দিকের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। লাইনচ্যুতির কারণে রেললাইনের পাত বাঁকা হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত বগি উদ্ধারে রিলিফ ট্রেন আসার জন্য আখাউড়া রেলওয়ে জংশনে খবর দেওয়া হয়েছে।

সূত্র: বাসস

পূর্ববর্তী দেশে সোনার দাম আবার বাড়লো
পরবর্তী বিশ্বকাপ ক্রিকেট ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাটিং করছে ভারত