হিন্দি সিরিয়াল ‘সিআইডি’র ফ্রেডির মৃত্যু

‘সিআইডি’র ফ্রেডির মৃত্যু - বিনেরাদন - ৫ ডিসেম্বর ২০২৩ (ফাইল ছবি)
‘সিআইডি’র ফ্রেডির মৃত্যু - বিনেরাদন - ৫ ডিসেম্বর ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News – বিনোদন – ৫ ডিসেম্বর, ২০২৩: ‘সিআইডি’ হিন্দি টেলিভিশনের জনপ্রিয় সিরিয়াল। এই সিরিয়ালে প্রথম থেকে না হলেও বেশ দীর্ঘদিন ধরে অভিনয় করছেন দীনেশ ফাদনিস। সিরিয়ালটিতে তিনি ফ্রেডি চরিত্রে অভিন করেছিলেন। জনপ্রিয়তাও পেয়েছিলেন বেশ। কেননা সিআইডি ইন্সপেক্টররা সাধারণত হয় সাহসী ও চতুর। কিন্তু ফ্রেডি কিছুটা ভিতু এবং চতুর নয়। এমন সব কথা বলেন যা তার সহকর্মী ও দর্শকদের হাসায়। আর এই চরিত্রটিকে বাস্তব রুপ দিয়েছেন দীনেশ ফাদনিস। বাংলা ডাবিং এর পর ‘সিআইডি’ বাংলাদেশেও বেশ জনপ্রিয়। আজ সিআইডি দল থেকে ঝড়ে পড়লেন ইন্সপেক্টর ফ্রেডি খ্যাত দীনেশ ফাদনিস।

বেশ কিছু দিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। জাান গেছে মুম্বইয়ের হাসপাতালে ‘লিভার ফেলিওর’-এর জেরে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৫৭ বছর।

জানা গেছে, সোমবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে ১২টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সম্প্রতি হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন দীনেশ। তাঁকে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তার অবস্থা ছিল সঙ্কটজনক। রাখা হয়েছিল ভেন্টিলেশনে। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যু হল তার। চিকিৎসকরা জানিয়েছেন, দীনেশের যকৃৎ বিকল হয়ে গিয়েছিল। তার জেরেই মৃত্যু হয়েছে তার।

১৯৯৮ সালে শুরু হয় বিপি সিংহ পরিচালিত ‘সিআইডি’। এই সিরিয়ালে এসিপি প্রদ্যুম্নর চরিত্রে অভিনয় করেন শিবাজি সাটাম। দয়ার চরিত্রে অভিনয় করেছিলেন দয়ানন্দ শেট্টি। ইনসপেক্টর ফ্রেডরিকসের চরিত্রে রূপদান করেছিলেন দীনেশ। সময়ের সঙ্গে সঙ্গে সিরিয়ালটিতে একাধিক চরিত্রের আনাগোনা ঘটেছে। এক সময় এই সিরিয়াল থেকে অনেক তারকাও উঠে আসেন। কিন্তু ত্রয়ীর জনপ্রিয়তা আজও অটুট। এদের মধ্য থেকে ঝড়ে পড়লেন দীনেক ফাদনিস।

আজ মঙ্গলবার ( ৫ ডিসেম্বর) তার শেষকৃত্য সম্পন্ন হবে।

 

সূত্র: আনন্দবাজার পত্রিকা

পূর্ববর্তী হামাসের সুড়ঙ্গ নেটওয়ার্ক সমুদ্রের পানিতে প্লাবিত করবে ইসরায়েল
পরবর্তী জোটগতভাবেই আমরা নির্বাচন করবো: তথ্যমন্ত্রী