হ্যালো বাংলা ডেস্ক: আসছে ৭ জুন থেকে ইংল্যান্ডের ওভালে শুরু হতে যাচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এই খেলায় অংশগ্রহণ করবে ভারত ও অস্ট্রেলিয়া ।
জিতলে ট্রফি উঠবে রোহিত শর্মা অথবা প্যাট কামিন্সের হাতে। কিন্তু টেস্ট ম্যাচটি যদি ড্র হয়, তাহলে জিতবে কে? এই ধরণের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে টিকেট প্রেমিকদের মনে।
গত বার ভারত এবং নিউ জ়িল্যান্ড ফাইনাল খেলেছিল। সেই ম্যাচে হেরে যায় ভারত। এ বার অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লিগে শীর্ষে থেকে ফাইনালের টিকিট পায়। ভারত ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে হারিয়েই দ্বিতীয় স্থানে উঠে আসে এবং আরও এক বার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। দুই দলেই একাধিক তারকা ক্রিকেটার রয়েছেন। রোহিত শর্মা, বিরাট কোহলি, মহম্মদ শামিরা সহজে ছেড়ে দেবেন না। উল্টো দিকে প্যাট কামিন্স, স্টিভ স্মিথ, মিচেল স্টার্করাও তৈরি। হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ম্যাচ ড্র হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। ম্যাচ ড্র হয়ে গেলে ট্রফি কারা পাবেন?
লিগ টেবিলে শীর্ষ ছিল অস্ট্রেলিয়া। ভারত ছিল দ্বিতীয় স্থানে। এই ক্ষেত্রে ম্যাচ ড্র হলে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি চাম্পিয়ন হবে। এমনটাই মনে হওয়া স্বাভাবিক। কিন্ত সেটা হচ্ছেনা। আইসিসির নিয়ম অনুযায়ী ফাইনাল ড্র হলে দুই দলকেই যুগ্মবিজয়ী ঘোষণা করা হবে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা










