www.HelloBangla.News – খেলাধুলা – ১৮ জুন, ২০২৪: সুপার এইটে প্রতিটি দল যোগ্যতাসম্পন্ন। ডি গ্রুপ থেকে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা সুপার এইটে গেলেও টুরর্নামেন্টে খুব একটা যোগ্য দল হিসেবে খেলতে পারেনি। বিশেষ ভাবে দক্ষিণ আফ্রিকাকে প্রতি টুর্নামেন্টে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে ভাবা হয়। কিন্তু এবার দলটির ব্যাটিং লাইন খুব নড়বড়ে। বাংলাদেশের ঠিক একই অবস্থা।তার পরেও আশার কথা সাকিব ফর্মে ফিরেছেন। এদিকে সুপার এইটে বাংলাদেশ প্রতিপক্ষ ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। দলগুলো প্রতিটি দিকে শক্তিশালী। তাই বাংলাদেশ যদি ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং এ সর্বচ্চটা দিতে না পারে তাহলে বাংলাদেশ হতাশ করবে সমর্থকদের। তবে বোলার হিসেবে মোস্তাফিজ প্রতিদিন অসাধারণ বোলিং করছেন। এই ধারাবাহিকতা বজায় রাখেতে পারলে বাংলাদেশ যে কোন প্রতিপক্ষকে হারাতে পারে।
গ্রুপ পর্বে চার ম্যাচের মধ্যে তিনটিতেই জিতেছে বাংলাদেশ।যেটি হেরেছে, সেটিও মাত্র ৪ রানে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ‘ডি’ গ্রুপে দক্ষিণ আফ্রিকা চার ম্যাচের সবকটি জিতে এক নম্বরে। বাংলাদেশ শেষ করেছে দুইয়ে থেকে।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের সাত দল চূড়ান্ত হয়ে গিয়েছিল আগেই। বাকি ছিল শুধু বাংলাদেশ। শেষ দল হিসেবে সুপার এইটে উঠেছে নাজমুল হোসেন শান্তর দল।
সুপার এইটে বাংলাদেশ পড়েছে কঠিন গ্রুপে। তাদের তিন প্রতিপক্ষ ভারত, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান।
সূচিও বেশ কঠিন। অস্ট্রেলিয়া এবং ভারতের মতো শক্তিশালী দুই দলের বিপক্ষে টানা দুই দিন (২১ এবং ২২ জুন) ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। এরপর দুদিন বিরতি পাবে টাইগাররা। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ ২৫ জুন।
গ্রুপ-১: ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, বাংলাদেশ
গ্রুপ-২: যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশের ম্যাচের সূচি
২১ জুন-বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া (নর্থ সাউন্ড)
২২ জুন-বাংলাদেশ বনাম ভারত (নর্থ সাউন্ড)
২৫ জুন-বাংলাদেশ বনাম আফগানিস্তান (কিংসটাউন)










