পর্যাপ্ত টাকা রাখতে হবে এটিএম বুথে

পর্যাপ্ত টাকা রাখতে হবে এটিএম বুথে

ঈদুল ফিতরের ছুটিতে গ্রাহকের সুবিদার্থে ব্যাংকের অটোমেটেড টেলার মেশিন (এটিএম) বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি পয়েন্ট অব সেল (পিওএস), অনলাইন-পেমেন্ট গেটওয়ে, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) সার্বক্ষণিক সচল থাকার বিষয়টিও নিশ্চিত করতে বলা হয়েছে।

একই সঙ্গে পয়েন্ট অব সেল (পিওএস), অনলাইন পেমেন্ট গেটওয়ে এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহকদের নিরবচ্ছিন্ন লেনদেনের সুবিধা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের অপর এক সার্কুলারে এসব নির্দেশনা দেওয়া হয়। সার্কুলারটি দেশের সব ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার বা পেমেন্ট সার্ভিস প্রোভাইডার, পেমেন্ট সিস্টেম অপারেটরের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। ওই বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

 

পূর্ববর্তী তীব্র গরমে শরীর সতেজ রাখবে তরমুজ
পরবর্তী প্রশিক্ষণ পাঠ্যক্রমকে সময়োপযোগী করে তোলার জন্য প্রধানমন্ত্রীর আহ্বান