টস হেরে ব্যাটিং করছে দক্ষিণ আফ্রিকা

টস হেরে ব্যাটিং করছে দক্ষিণ আফ্রিকা - খেলাধুলা - ০১ নভেম্বর ২০২৩
টস হেরে ব্যাটিং করছে দক্ষিণ আফ্রিকা - খেলাধুলা - ০১ নভেম্বর ২০২৩

www.HelloBangla.News  – খেলাধুলা –  ১ নভেম্বর, ২০২৩: বিশ্বকাপের ৩২তম ম্যাচে দুই শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছে আজ। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম।

টানা চার জয়ের পর শেষ দুই ম্যাচে হেরেছে নিউজিল্যান্ড। তাই আজ একাদশে এক পরিবর্তন এনেছে তারা। লকি ফার্গুসনের জায়গায় একাদশে ঢুকেছেন অভিজ্ঞ পেসার টিম সাউদি। এক পরিবর্তন নিয়ে নামছে দক্ষিণ আফ্রিকা। লেগ স্পিনার তাবরেজ শামসির জায়গায় আজ একাদশে ফিরেছেন কাগিসো রাবাদা।

নিউজিল্যান্ড একাদশ: টম ল্যাথাম (অধিনায়ক), ডেভন কনওয়ে, উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, ডেরিল মিচেল, গ্লেন ফিলিপস, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি, ফন ডার ডুসেন, এইডেন মারক্রাম, হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, জেরাল্ড কোটজেৎ, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিদি।

পূর্ববর্তী ইসরায়েলি হামলায় গাজার শরণার্থী শিবিরে ৫০ জন নিহত
পরবর্তী প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ ডাব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালক নির্বাচিত