খুব অল্প সময়ে সমাধান করুন – ওয়ার্ড স্পেসিং সমস্যা

খুব অল্প সময়ে সমাধান করুন – ওয়ার্ড স্পেসিং সমস্যা

ছাত্রজীবন থেকে শুরু করে কর্মস্থলে আমাদের সবাইকে কম্পিউটারে লেখালেখির কাজ করতে হয়। সেক্ষেত্রে বেশির ভাগ মানুষই মাইক্রোসফট অফিস ওয়ার্ড ব্যবহার করে থাকেন। কিন্তু, লেখালেখি করার সময় আমরা বিভিন্ন রকম সমস্যায় পড়ে থাকি। তারমধ্যে একটি সমস্যা হচ্ছে ওয়ার্ড স্পেসিং প্রব্লেম বা শব্দের দূরত্ব কোথাও কম বেশি হয়ে আছে। সেক্ষেত্রে আপনার সমস্যা থেকে মুক্তি পেতে হলে নিচের কাজটি অনুসরণ করুন- Crtl+H প্রেস করুন। সেখানে যে টেবিলটি আসবে, সেখান থেকে More Option সিলেক্ট করুন। এরপর টেবিলের অপশনগুলোর একদম নীচে Special অপশন সিলেক্ট করুন। এইবার Paragraph Mark অপশনটিতে গেলে দেখতে পারবেন একটি বক্সে ^p লেখা আছে। সেটাকে বদলে দিয়ে ^w লিখুন। এরপর তার নিচের খালি বক্সে গিয়ে, আপনার কীবোর্ড থেকে শুধু একবার স্পেসবার চাপ দিন। এবার All Replace দিলেই দেখবেন, সব অটোমেটিক সাজানো হয়ে গেছে।

পূর্ববর্তী বর্তমানে দেশে ২১ লাখ মেট্রিক টন খাদ্য মজুত আছে: প্রধানমন্ত্রী
পরবর্তী স্বর্ণের দাম ২ হাজার ডলার ছাড়াবে আন্তর্জাতিক বাজারে