বিদেশ ফেরত যাত্রীদের জন্য শাটল বাস সার্ভিস উদ্বোধন করলেন সেতুমন্ত্রী

Shuttle bus service inaugurated by Minister of Bridges - National - 26 June 2024
Shuttle bus service inaugurated by Minister of Bridges - National - 26 June 2024

www.HelloBangla.News – জাতীয় – ২৬ জুন, ২০২৪: প্রবাসীসহ বিমানবন্দরে ফেরত যাত্রীদের যাতায়াতের সময় অনেক ধরনের প্রতারণা ও বিড়ম্বনার সম্মুখীন হতে হয়। তাই বিদেশ ফেরত যাত্রীদের সুবিধার্থে শাটল বাস সার্ভিস চালু করল বিআরটিসি। আপাতত দুইটি বাস দিয়ে এই সার্ভিস চালু হলেও পরবর্তীতে বাড়ানো হবে ।

আজ বুধবার (২৬ জুন) সকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এই সাভিসের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মুহাম্মদ ফারুক খান এবং বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম।

বিআরটিসির কতৃপক্ষ জানিয়েছে, প্রবাসী, রেমিটেন্স যোদ্ধা, দেশি ও বিদেশি পর্যটক ও সাধারণ যাত্রীদের বিমানবন্দরে যাতায়াত ও লাগেজ সামগ্রী পরিবহনের সুবিধার্থে বিআরটিসি বিমানবন্দরে শাটল বাস সার্ভিস চালু করা হয়েছে। এই পরিসেবার মাধ্যমে বিমানবন্দরের যাত্রীরা স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে। এই বাসটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত, রয়েছে যাত্রীদের জন্য পর্যাপ্ত লাগেজ পরিবহনের সুবিধা, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, ফ্রি ওয়াই-ফাই এবং প্রবীণ ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের বাসে উঠা নামার বিশেষ ব্যবস্থাও রয়েছে।

গাজীপুরস্থ সমন্বিত কেন্দ্রীয় মেরামত কারখানায় বিআরটিসি নিজস্ব কারিগরি দক্ষতায় প্রাথমিকভাবে ০২টি বিশেষ শাটল বাস দিয়ে রুটটি চালু করা হল।

প্রাথমিকভাবে বাস দুটি বিমানবন্দর টার্মিনাল-২ থেকে যাত্রা শুরু করে বিমানবন্দর গোলচত্বর থেকে উত্তরা জসীমউদ্দীন রোড হয়ে বিমানবন্দর রেলওয়ে স্টেশন হয়ে বিমানবন্দর টার্মিনাল-৩ হয়ে বিমানবন্দর গোলচত্বর দিয়ে আবারো বিমানবন্দর টার্মিনাল-২ পর্যন্ত আসবে।

পূর্ববর্তী তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করা প্রয়োজন: ডা. আব্দুল্লাহ
পরবর্তী রাসেলস ভাইপার আতঙ্কে সব ধরনের সাপ নিধনে পরিবেশে খারাপ প্রভাব পড়বে