শিল্পকলায় শেষ হলো ৭ দিনব্যাপী আয়োজন: স্মৃতি সত্তা ভবিষ্যৎ

শিল্পকলায় শেষ হলো ৭ দিনব্যাপী আয়োজন: স্মৃতি সত্তা ভবিষ্যৎ

হ্যালো বাংলা ডেস্ক: বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় ৭ দিন ব্যাপী স্মরণ অনুষ্ঠান: স্মৃতি সত্তা ভবিষ্যৎ এর সমাপনী হলো গতকাল সোমবার । শেষ দিনে একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে সঙ্গীতের দুই দিকপাল পঞ্চকবির অন্যতম অতুলপ্রসাদ সেন এবং বিশিষ্ট গীতিকার ও সুরকার গৌরীপ্রসন্ন মজুমদার স্মরণে আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়।

১ম পর্যায়ে অতুলপ্রসাদ সেন স্মরণে প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের প্রফেসর ড. শাহনাজ নাসরীন ইলা। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. অণিমা রায় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো: সগীর হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন একাডেমির সম্মানিত সচিব জনাব সালাহউদ্দিন আহাম্মদ।

গৌরীপ্রসন্ন মজুমদার স্মরণে ২য় পর্বে আলোচনা করেন কবি জাহিদুল হক। প্রবন্ধ পাঠ করেন সেলিনা আলম। সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী।

সভাপতির বক্তব্যে তিনি বলেন- ‘গুণী ও বরেণ্য এই মানুষদের স্মরণ ও তাদেঁর তৈরী করা পথ অনুসরণের মাধ্যমে শিল্প সাহিত্যে উৎকর্ষ সাধনের লক্ষ্যেই কাজ করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি’।

৭ দিনব্যাপী এ অনুষ্ঠানমালার ভাবনা ও পরিকল্পনায় ছিলেন একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী এবং সমন্বয় করেন একাডেমির কর্মকর্তা খন্দকার ফারহানা রহমান ও সহকারী পরিচালক (প্রোগ্রাম, প্রোডাকশন, ডান্স) জুয়েরিয়াহ মৌলি।

পূর্ববর্তী বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন অব্যাহত রাখবে যুক্তরাজ্য সরকার
পরবর্তী কাচ্চি বিরিয়ানি