www.HelloBangla.News – বিনোদন – ১২ সেপ্টেম্বর, ২০২৩: ফ্রান্সের মহামান্য রাষ্ট্রপতির আগমন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিবেশনায় অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক পরিবেশনায় মুগ্ধ হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ফ্রান্সের মহামান্য রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাখোঁ ও অন্যান্য অতিথিরা।
সাংস্কৃতিক অনুষ্ঠান মধ্যে ছিলো নৃত্যালেখ্য, পরিবেশনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি নৃত্যশিল্পবৃন্দ, নৃত্য পরিচালনা- সাইফুল ইসলাম ইভান ‘স্বাধীনতা শব্দটি কি করে আমাদের হলো’। নৃত্যালেখ্য ‘ষড়ঋতু’ পরিবেশনায় বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টস, নৃত্য পরিচালনা- ফারহানা চৌধুরী বেবী। ‘বাংলার বর্ণিল সংস্কৃতি’ (চাকমা, মারমা, ত্রিপুরা সম্প্রদায়)পরিবেশনায় ক্ষুদ্র নৃগোষ্ঠী, তপস্যা নৃত্য পরিচালনা-ফিফা চাকমা।
এরপর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ নৈশ ভোজে অংশ নেন। এ সময় আবহসংগীত পরিবেশিত হয়।










