দ্বিতীয় দিন শেষে হাতে ৯ উইকেট রেখে বাংলাদেশ এগিয়ে ৩৭০ রানে

দ্বিতীয় দিন শেষে হাতে ৯ উইকেট রেখে বাংলাদেশ এগিয়ে ৩৭০ রানে

হ্যালো বাংলা ডেস্ক: মিরপুর টেস্টের দ্বিতীয় দিন সকালটা দুর্দান্ত বোলিং করেছে আফগানিস্তানের বোলাররা। ৫ উইকেটে ৩৬২ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে বাংলাদেশ। কিন্তু আর মাত্র ২০ রান যোগ করেই শেষ ৫ উইকেট হারিয়ে ৩৮২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ দল। এর পর পাল্টা আঘাত হানে বাংলাদেশের বোলাররা। ১৪৬ রানেই গুটিয়ে দেয় আফগানিস্তানকে। ইবাদত নিয়েছেন ৪ উইকেট। শরীফুল, মিরাজ ও তাইজুল প্রত্যেকে নেয় ২ টি করে উইকেট।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে এক উকেট হারিয়ে করেছে ১৩৪ রান। দ্বিতীয় দিনশেষে এগিয়ে গেছে ৩৭০ রাসে।

প্রতিপক্ষকে ফলো-অন করানোর সুযোগ পেয়েছিল বাংলাদেশ, লিড ছিল ২৩৬ রানের। প্রথম ইনিংসে ৩৯ ওভার করতে হলেও গরমের কথা ভেবেই হয়তো আবারও ব্যাটিংয়ে নামে তারা। মাহমুদুল হাসান দ্রুতগতিতে ১৭ রান করার পর থামলেও নাজমুল ও জাকির ইনিংস গড়েছেন দারুণভাবে। দুই বাঁহাতিই ফিফটি পেয়েছেন, দুজনই অপরাজিত ৫৪ রানে। দুজনের জুটি অবিচ্ছিন্ন ১১৬ রানে। দ্বিতীয় ইনিংসে ৯ উইকেট হাতে রেখে বাংলাদেশ এগিয়ে ৩৭০ রানে।

প্রথম ইনিংসে ব্যর্থ হয়েছিলেন, এবার দারুণ ইতিবাচক জাকির পূর্ণ করলেন ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি।  অপর দিকে ফিফটি পূর্ণ করেছেন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা নাজমুলও। দেখার বিষয় বাংলাদেশ দ্বিতীয় ইংনিসে কত রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করে। বা কোথায় গিয়ে  থামে বাংলাদেশের ইনিংস।

পূর্ববর্তী ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করতে আন্তর্জাতিক সম্প্রদায় ও সংস্থাগুলোকে উদ্যোগ নেওয়ার আহ্বান শেখ হাসিনার
পরবর্তী ওয়াইফাই রাউটার কিনবেন? এই ৬ টি ভুল এড়িয়ে চলুন