www.HelloBangla.News – বিনোদন – ৪ মার্চ, ২০২৪: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি ভারতের ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষে রয়েছেন। তার নিট সম্পদের পরিমাণ ৩ লাখ ৭১ হাজার কোটি রুপি। ভারতীয় এই ধনকুবের কনিষ্ঠ ছেলে অনন্ত আম্বানীর বিয়েতে জাঁকজমকের পাশাপাশি ঘটেছিলো তারকা সামবেশ। ১ মার্চ থেকে গুজরাতের জামনগরে শুরু হয়েছে অনুষ্ঠান। দেশ-বিদেশের তারকা থেকে শুরু করে বিশ্বের নামী শিল্পপতি সবাই আছেন অতিথি তালিকায়! মার্ক জাকারবার্গ থেকে ইভাঙ্কা ট্রাম্প, বিল গেটস থেকে পপ গায়িকা রিহানা উপস্থিত সেখানে। এ ছাড়াও, অম্বানীদের তিন দিন ব্যাপী অনুষ্ঠানে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে গোটা বলিউড। সেখানেই দেখা গেল সালমান, শাহরুখ ও আমির খানকে। তিন খান নেচে গেয়ে মাতিয়ে দিলেন উপস্থিত সবাইকে। তাছাড়া তিন খানকে এত ঘনিষ্ঠেভাবে দেখার সুযোগ করে দিলেন মুকেশ আম্বানি। এর আগে তিন খানকে একত্রে দেখা গেলেও অনন্তের বিয়েতে দেখা গেছে অন্তরঙ্গ ভাবে। যা আগে কখনও দেখা যায়নি।
অনন্ত-রাধিকার প্রাক্-বিবাহ অনুষ্ঠানে এক সূত্রে বাঁধা পড়ল হলিউড, বলিউড এবং দক্ষিণী সিনেমাজগৎ। অনুষ্ঠানে রাজমৌলির ‘আরআরআর’ ছবির ‘নাটু নাটু’ গানে নাচলেন শাহরুখ-সালমান-আমিরেরা। তিন জনের পরনেই ছিল আফগানি কুর্তা-পাজামা, গলায় রুপোলি উত্তরীয়। শাহরুখের ‘ছাইয়া ছাইয়া’, সালমানের ‘জিনে কি হ্যায় চার দিন’ আর আমিরের ‘মস্তি কি পাঠশালা’ গানের স্টেপেও মঞ্চ মাতান এই তিন সুপারস্টার। তিন জনের নাচের এই ভিডিয়ো এখন ভাইরাল সামাজিক যোগযোগ মাধ্যমে।
অনুষ্ঠান শেষে মঞ্চে এসে শাহরুখ সকলের উদ্দেশে বলেন, “সৃষ্টিকর্তা সকলের মঙ্গল করুন।’’ তিনি আরও বলেন, “আপনারা নাচের পারফরম্যান্স দেখেছেন। ভাই, বোন, শ্বশুর, শাশুড়ি, নায়ক-নায়িকা সকলের নাচ দেখেছেন। তবে, এই এত কিছু বড়দের আশীর্বাদ ছাড়া সম্ভব হত না।”
তার পরই অম্বানী পরিবারের তিন স্তম্ভের সঙ্গে পরিচয় করিয়ে দেন শাহরুখ। অভিনেতা বলেন, ‘‘এ বার আপনাদের সামনে পরিচয় করিয়ে দেব অম্বানী পরিবারের পাওয়ারপাফ মেয়েদের, পরিবারের তিন দেবী— সরস্বতী, লক্ষ্মী এবং পার্বতী। তাঁদের প্রার্থনা এবং আর্শীবাদ এই পরিবারটিকে ধরে রেখেছে।’’
এর পর শাহরুখ মঞ্চে নিয়ে আসেন কোকিলাবেন অম্বানী, পূর্ণিমা দলাল, দেবযানী খিমজিকে। সাবই যেন শাহরুখের এই উপস্থাপনা খুভ উপভোগ করেছে। যেমন উপভোগ করেছিলো তিন খানের নাচের অনুষ্ঠান।
সূত্র : আনন্দবাজার প্রত্রিকা










