সকাল থেকে তৃণমূল বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু

তৃণমূল বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু - জাতীয় - ১৮ নভেম্বর ২০২৩ (ফাইল ছবি)
তৃণমূল বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু - জাতীয় - ১৮ নভেম্বর ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ১৮ নভেম্বর, ২০২৩: তৃণমূল বিএনপি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে । প্রথম দিন দুপুর ১২টা পর্যন্ত তৃণমূল বিএনপির মনোনয়ন ফরম কিনেছেন ১৩ জন প্রার্থী।

আজ শনিবার (১৮ নভেম্বর) সকাল ১১টা থেকে তৃণমূল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে (৩৩ তোপখানা রোড, মেহেরব প্লাজা ১৬ তলা) থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়।

তৃণমূল বিএনপির ভাইস চেয়ারপারসন ও মিডিয়া উইং চিফ সালাম মাহমুদ গণমাধ্যমকে জানান, সকাল থেকে ১৩ জন মনোনয়ন প্রত্যাশী ফরম সংগ্রহ করেছেন। আগামী সোমবার (২০ নভেম্বর) পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি চলবে। ২১ নভেম্বর সকাল ১০টা থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হবে।

প্রথম দিন দুপুর ১২টা পর্যন্ত তৃণমূল বিএনপির মনোনয়ন ফরম কিনেছেন টাঙ্গাইল সদর-৫ আসনে মো. শরীফুজ্জামান খান, টাঙ্গাইল-২ আসনে মাহবুবুর রহমান খান, টাঙ্গাইল-৪ আসনে শহীদুল ইসলাম, সাতক্ষীরা-৪ আসনে আসলাম আল মেহেদী, গাজীপুর-১ আসনে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী, বগুড়া-৩ আসনে আবদুল মোতালিব, কুষ্টিয়া-১ আসনে আবদুল খালেক সরকার, খুলনা-৪ আসনে অবসরপ্রাপ্ত মেজর ডা. শেখ হাবিবুর রহমান, দিনাজপুর-৬ আসনে মো. মোফাজ্জল হোসেন, শৈলকূপা-১ (ঝিনাইদহ) আসনে কে এ জাহাঙ্গীর মাজমাদার, নাটোর-২ আসনে মো. মজনু মিয়া, শেরপুর-১ আসনে ফারুক হোসেন, ঢাকা-৮ আসনে এস এম আকাশ।

পূর্ববর্তী যাদের মানুষের ওপর আস্থা নেই তারাই নির্বাচন বানচালের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী
পরবর্তী ‘কারার ওই লৌহ কপাট’ গান সামাজিকমাধ্যম থেকে অপসারণের নোটিশ