বিশ্রাম না নিয়ে মাঠে নামলেন সাকিব

বিশ্রাম না নিয়ে মাঠে নামলেন সাকিব

সাকিব আল হাসান পারিবারিক কারণে যুক্তরাষ্ট্র গিয়েছিলেন। সোমবার সকালে ঢাকায় ফিরে দুপুরে যোগ দিয়েছেন বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্পে। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য টাইগার অলরাউন্ডার শুরু করেছেন দলের সঙ্গে অনুশীলন।

ফরচুন বরিশালের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ করে  পিএসএলের জন্য পাকিস্তানে চলে যান সাকিব। পিএসএলের মাঝপথে নিজেকে সরিয়ে নেন আসর থেকে। জানা যায় তার পরিবারের এক সদস্য অসুস্থ।

২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া জাতীয় দলের আনুষ্ঠানিক ক্যাম্পে যোগ দিতে পারেননি সাকিব। সিরিজ শুরুর দুই দিন আগে গুরুত্বপূর্ণ অলরাউন্ডারকে পেল বাংলাদেশ।

মাঠে এসেই পুরনো হেড কোচ নতুন করে ফেরা চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে হাত মেলান সাকিব। পরে ওয়ার্মআপ শুরু করেন।

১ মার্চ মিরপুরে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে। তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলবে এই দুইটি দল।

 

পূর্ববর্তী নির্বাচনে সকল দলের অংশগ্রহণ চায় আওয়ামী লীগ
পরবর্তী ইটালিতে নৌকাডুবিঃ নিহত ৫৯