মিষ্টি সাবর প্রিয় একটি খাবার। তাই যে কোন উৎসব আমাদের মিষ্টি চাই। কিন্তু ছানা দিয়ে বানানো মিষ্টি, অনেকের কাছেই কঠিন। সঠিকভাবে মিষ্টি না বানাতে পারার কারণে, অনেকেই না চাইতেও বেছে নিচ্ছেন বিভিন্ন দোকানের মিষ্টি। আজকের রেসিপিটি মূলত তাদের জন্য। যারা মিষ্টি পছন্দ করেন কিন্তু বাইরের অস্বাস্থ্যকর পরিবেশের মিষ্টি চান না।
গুলাপ জামুন তৈরির উপকরণ :
গুড়া দুধ -৩/৪ কাপ, ময়দা -১/২ কাপ, বেকিং পাউডার -২ চা চামচ, ডিম-১টি, পানি -২ টেবিল চামচ, চিনি-চামচ, তেল-ভাজার জন্য, পানি -২ কাপ, চিনি- ২ কাপ, এলাচ -৪ টি।

প্রস্তুত প্রণালী :
পাতিলে ২ কাপ পানি, ২ কাপ চিনি দিয়ে, ৪টি এলাচ দিয়ে একটি পাতলা সিরা তৈরি করি, একটা ছোট বাটিতে ১টি ডিম, ১/২টেবিল চামচ তেল, চিনি ১ টেবিল চামচ ও ১ টেবিল চামচ পানি দিয়ে খুব ভালো করে দিয়ে ফেটিয়ে নিতে হবে। তারপর বড় একটি পাত্রে ফুল ক্রিম গুড়া দুধ, ময়দা, বেকিং পাউডার ঢেলে নিন। এবারে ডিমের মিশ্রণটি দিয়ে ময়দা গুলো মাখিয়ে নিতে হবে। ময়দার খমির দিয়ে গোল গোল করে মিষ্টি বানিয়ে একটি প্লেটে রাখুন। তারপর ডুবো তেলে মিষ্টি গুলো ভেজে চিনির শিরার মধ্যে দিতে হবে। মনে রাখতে হবে, মিষ্টিগুলো সিরায় দেবার সময় সিরা এবং মিষ্টি দুটোই গরম থাকবে। চুলা বন্ধ করে ঢেকে দেই। ৭ থেকে ৮ ঘন্টা পরে পছন্দমত সাজিয়ে পরিবেশন করি।
রেসিপি দিয়েছেন: খালেদা ইয়াসমিন রুপা, ডিজিটাল সেবা ঘর










