সিকান্দার ছবিতে সালমানের নায়িকা হচ্ছেন রাশমিকা

Salman's heroine is Rashmika - Entertainment - 9 May 2024
Salman's heroine is Rashmika - Entertainment - 9 May 2024

www.HelloBangla.News – বিনোদন – ৯ মে, ২০২৪: প্রায় প্রতিবার ঈদে নতুন ছবি নিয়ে আছেন বলিউড সুপারস্টার সালমান খান। কিন্তু এবার তার ব্যাতিক্রম ঘটেছে। তাই হতাশ হয়েছেন সালমানের ভক্তরা। তবে পরের বছর আর হতাশ করতে চাননা ভক্তদের। ২০২৫ সালের ঈদে ‘সিকান্দার’ সিনেমা নিয়ে হাজির হচ্ছেন বলিউড সুপারস্টার সালমান খান। এই সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে জুটি বাঁধছেন দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানা।

ঈদের দিন নতুন ছবির ঘোষণা করেছিলেন সালমান খান। এ বার ‘সিকান্দার’ ছবিতে অভিনেতার নায়িকার নামও প্রকাশ্যে আনলেন। এই ছবির মাধ্যমেই এই প্রথম দক্ষিণী পরিচালক এ আর মুরুগাদসের সঙ্গে কাজ করতে চলেছেন সালমান। গত বছর ‘অ্যানিম্যাল’ ছবিতে অভিনয় করে দ্রুত প্রচারের আলোয় চলে আসেন রাশমিকা। এখন সালমারেনর বিপরিতে অভিনয় করতে যাচ্ছেন তাই তাকে নিয়ে শুরু হেয়ে গেছে চর্চা।

বলিউডের অনেকেই বলছেন, এই সুযোগ অভিনেত্রীর কেরিয়ারের অন্যতম বড় সুযোগ হতে চলেছে। আজ বৃহস্পতিবার (৯ মে)  সমাজিক যোগাযোগ মাধ্যমে সুখবরটি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন রাশমিকা। ইনস্টাগ্রামের স্টোরিতে তিনি লেখেন, ‘‘আপনারা আমার পরবর্তী কাজের জন্য বহু দিন অপেক্ষা করছিলেন। আমি ‘সিকান্দার’-এর অংশ হতে পেরে সত্যিই কৃতজ্ঞ।’’

প্রত্যেক বছর ইদে নিজের ছবি নিয়ে আসার চেষ্টা করেন সালমান। কিন্তু এই বছর ঈদে মুক্তি পায় অক্ষয় কুমার অভিনীত ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ ও অজয় দেবগন অভিনীত ‘ময়দান’। ভক্তদের নিরাশ করেননি ভাইজান। তিনি ‘সিকান্দার’-এর ঘোষণা করেন। তার পর থেকেই এই ছবিতে সালমানের নায়িকা কে হবেন, তা নিয়ে সবার আগ্রহ ছিলো। ২০২২ সালে ‘গুডবাই’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন রাশমিকা। ‘অ্যানিম্যাল’ তার কেরিয়ারে অনুপ্রেরণা জুগিয়েছে। ছবিতে রণবীর কপূরের সঙ্গে তার রসায়নও দর্শকদের পছন্দ হয়েছিল। এ বার সালমানের সঙ্গে তার জুটি কী চমক হাজির করে দেখা যাক। আগামী বছর ঈদে মুক্তি পাবে ‘সিকান্দার’। আর এর মাধ্যমে রাশমিকার কেরিয়ারে মোড় ঘুরে যাবে এমনটাই আশা করছে ভক্তরা।

২০২৫ সালের ঈদে মুক্তি পাবে সিকান্দার সিনেমাটি। ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা জানিয়েছে, এই সিনেমা হতে যাচ্ছে সাজিদ নাদিয়াদওয়ালার প্রতিষ্ঠানের সবচেয়ে বড় বাজেটের সিনেমা। বলিউডের অন্যতম বড় বাজেটের সিনেমার তালিকায় থাকবে সিকান্দার।

প্রযোজক সাজিদ নাদিয়াওয়ালা ও পরিচালক এআর মুরুগাদসের সঙ্গে পরের ছবিতে অভিনয় করতে চলেছেন সালমান। দর্শক কিভাবে নিবে সেই ছবি সেটা জানতে অপেক্ষা করতে হবে আগামী বছরের পর্যন্ত।

পূর্ববর্তী রান্না: আচারি গোশত
পরবর্তী শিল্পকলায় রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকীর ২য় দিনের পরিবেশনা