Tag: সালমান

  • সিকান্দার ছবিতে সালমানের নায়িকা হচ্ছেন রাশমিকা

    সিকান্দার ছবিতে সালমানের নায়িকা হচ্ছেন রাশমিকা

    www.HelloBangla.News – বিনোদন – ৯ মে, ২০২৪: প্রায় প্রতিবার ঈদে নতুন ছবি নিয়ে আছেন বলিউড সুপারস্টার সালমান খান। কিন্তু এবার তার ব্যাতিক্রম ঘটেছে। তাই হতাশ হয়েছেন সালমানের ভক্তরা। তবে পরের বছর আর হতাশ করতে চাননা ভক্তদের। ২০২৫ সালের ঈদে ‘সিকান্দার’ সিনেমা নিয়ে হাজির হচ্ছেন বলিউড সুপারস্টার সালমান খান। এই সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে জুটি বাঁধছেন দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানা।

    ঈদের দিন নতুন ছবির ঘোষণা করেছিলেন সালমান খান। এ বার ‘সিকান্দার’ ছবিতে অভিনেতার নায়িকার নামও প্রকাশ্যে আনলেন। এই ছবির মাধ্যমেই এই প্রথম দক্ষিণী পরিচালক এ আর মুরুগাদসের সঙ্গে কাজ করতে চলেছেন সালমান। গত বছর ‘অ্যানিম্যাল’ ছবিতে অভিনয় করে দ্রুত প্রচারের আলোয় চলে আসেন রাশমিকা। এখন সালমারেনর বিপরিতে অভিনয় করতে যাচ্ছেন তাই তাকে নিয়ে শুরু হেয়ে গেছে চর্চা।

    বলিউডের অনেকেই বলছেন, এই সুযোগ অভিনেত্রীর কেরিয়ারের অন্যতম বড় সুযোগ হতে চলেছে। আজ বৃহস্পতিবার (৯ মে)  সমাজিক যোগাযোগ মাধ্যমে সুখবরটি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন রাশমিকা। ইনস্টাগ্রামের স্টোরিতে তিনি লেখেন, ‘‘আপনারা আমার পরবর্তী কাজের জন্য বহু দিন অপেক্ষা করছিলেন। আমি ‘সিকান্দার’-এর অংশ হতে পেরে সত্যিই কৃতজ্ঞ।’’

    প্রত্যেক বছর ইদে নিজের ছবি নিয়ে আসার চেষ্টা করেন সালমান। কিন্তু এই বছর ঈদে মুক্তি পায় অক্ষয় কুমার অভিনীত ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ ও অজয় দেবগন অভিনীত ‘ময়দান’। ভক্তদের নিরাশ করেননি ভাইজান। তিনি ‘সিকান্দার’-এর ঘোষণা করেন। তার পর থেকেই এই ছবিতে সালমানের নায়িকা কে হবেন, তা নিয়ে সবার আগ্রহ ছিলো। ২০২২ সালে ‘গুডবাই’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন রাশমিকা। ‘অ্যানিম্যাল’ তার কেরিয়ারে অনুপ্রেরণা জুগিয়েছে। ছবিতে রণবীর কপূরের সঙ্গে তার রসায়নও দর্শকদের পছন্দ হয়েছিল। এ বার সালমানের সঙ্গে তার জুটি কী চমক হাজির করে দেখা যাক। আগামী বছর ঈদে মুক্তি পাবে ‘সিকান্দার’। আর এর মাধ্যমে রাশমিকার কেরিয়ারে মোড় ঘুরে যাবে এমনটাই আশা করছে ভক্তরা।

    ২০২৫ সালের ঈদে মুক্তি পাবে সিকান্দার সিনেমাটি। ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা জানিয়েছে, এই সিনেমা হতে যাচ্ছে সাজিদ নাদিয়াদওয়ালার প্রতিষ্ঠানের সবচেয়ে বড় বাজেটের সিনেমা। বলিউডের অন্যতম বড় বাজেটের সিনেমার তালিকায় থাকবে সিকান্দার।

    প্রযোজক সাজিদ নাদিয়াওয়ালা ও পরিচালক এআর মুরুগাদসের সঙ্গে পরের ছবিতে অভিনয় করতে চলেছেন সালমান। দর্শক কিভাবে নিবে সেই ছবি সেটা জানতে অপেক্ষা করতে হবে আগামী বছরের পর্যন্ত।

  • সালামান গুলিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত নয় গেলেন দুবাই

    সালামান গুলিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত নয় গেলেন দুবাই

    www.HelloBangla.News – বিনোদন – ২১ এপ্রিল, ২০২৪: গত ১৪ এপ্রিল রবিবার ভোরে সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে গুলির ঘটানা তবে গোটা ঘটনায় মোটেই বিচলিত নন সালমান কিংবা তার বাবা সেলিম খান। এর পর থেকে সালমানের বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে ক্রাইম ব্রাঞ্চের ১০টি দল মোতায়েন করে মুম্বাই পুলিশ।পরদিন সিসি ফুটেজ থেকে তাদের চিন্থিত করে মুম্বাই পুলিশ। ১৬ এপ্রিল (মঙ্গলবার) দুই বন্দুকধারীদের গ্রেফতার করে মুম্বাই পুলিশ। গুজরাতের ভুজ এলাকা থেকে ওই দু’জনকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, ধৃত দু’জনের নাম ভিকি সাহেব গুপ্ত এবং সাগর শিরিযোগেন্দ্র পাল। দু’জনেই আদতে বিহারের বাসিন্দা।

    যদিও এই ঘটনার পর সালমান রয়েছেন নিজের ছন্দে। অভিনেতার বাবা নিজেই জানিয়েছেন, যারা সালমানকে মারার কথা বলছেন, তারা আসলে অশিক্ষিত। যদিও গোটা ঘটনাটিকে বেশ গুরুত্ব দিয়েই দেখছে মহারাষ্ট্র সরকার। বাড়ানো হয়েছে অভিনেতার ব্যক্তিগত নিরাপত্তা। এ ছাড়াও সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টটি ঘিরে ফেলা হয়েছে নিরাপত্তার বলয়ে। অবশ্য এই ঘটনার প্রসঙ্গে এখনও পর্যন্ত সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেলনি সুপারস্টার সালমান খান। তবে তার ঘনিষ্ঠেরা জানিয়েছেন, সালমান এই ঘটনায় খুব একটা বিচলিত নন। এর মাঝেই শুক্রবার মুম্বাই ছাড়লেন অভিনেতা।

    শোনা যাচ্ছে, দুবাইয়ে যাচ্ছেন অভিনেতা। তার শরীরচর্চার ব্র্যান্ড ‘বিইং স্ট্রং’-এর কাজেই সেখানে যাচ্ছেন। এ দিন অভিনেতার পরনে ছিল কালো টি-শার্ট, সঙ্গে ম্যাচিং প্যান্ট ও সানগ্লাস। বিমানবন্দরের বাইরে উপস্থিত আলোকচিত্রীদের দূর থেকে মাথা নেড়ে শুভেচ্ছাও জানান তিনি। অভিনেতা বিমানবন্দরে পৌঁছনোর আগেই তাঁর ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী শেরা পৌঁছে যান। সালমান ঢুকতেই এগিয়ে যান তিনি। মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার প্রধান বুধবারই জানিয়েছেন, সালমানের বান্দ্রার বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনায় জড়িত ব্যক্তিরা অভিনেতাকে শুধুই ভয় দেখাতে চেয়েছিলেন, খুন করতে চাননি। এ দিকে মে মাস থেকে শুরু হবে সালমানের ‘সিকান্দর’ ছবির শুটিং। সেই সময় বিদেশে থাকতে হবে তাকে। কিন্তু কোথায় হবে শুটিং, তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন নির্মাতারা।

    অবশেষে সালমান বাড়ির বাইরে গেলেন এবং নিজ কাজে ব্যস্ত আছেন এটাতেই প্রমানিত হয় এই ঘটনায় আতঙ্কিত নন তিনি।

    সূত্র: আনন্দবাজার পত্রিকা

  • পরবর্তী বছর ঈদে মুক্তি পাবে সালমানের ছবি সিকান্দার

    পরবর্তী বছর ঈদে মুক্তি পাবে সালমানের ছবি সিকান্দার

    www.HelloBangla.News – বিনোদন – ১২ এপ্রিল, ২০২৪: এবার ঈদে সালমান খানের কোন ছবি মুক্তি পায়নি। বিষয়টিতে এই জনপ্রিয় অভিনেতার অনুরাগীরা হতাশ হয়েছেন। কিন্তু হতাশা কাটাতেই ঈদের দিন বৃহস্পতিবার সালমান ঘোষণা দিলের এক বছর পর পরবর্তী ঈদে মুক্তি পাবে তার নতুন ছবি।শুধু ছবি নয় চরিত্রটি সম্পর্কেও আভাস দিলেন তিনি। নতুন ছবিতে পরিচালক হিসেবে আসছেন ‘গজনি’র পরিচালক মুরুগাদোসের। এই প্রথমবারের মতো বাঁধা এই জুটির ছবি অনেক আকর্ষনীয় হবে মনে করেন সালমান। আর ছবিটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। তার পর থেকেই নতুন এই ছবি নিয়ে অনুরাগীদের মধ্যে উত্তেজনার পাশাপাশি শরু হয়েছে সমালোচনা। বৃহস্পতিবার ঈদের দিন এই ছবির নাম প্রকাশ্যে আনলেন ভাইজান। ছবিটির নাম ‘সিকান্দার’। ছবিতে নামভূমিকায় অভিনয় করবেন সালমান নিজেই।

    এই ঈদে মুক্তি পেয়েছে দুটি হিন্দি ছবি। ‘বড়ে মিয়া ছোটে মিায়া’ আর ‘ময়দান’। তবে পরের ঈদে সালমানের ছবি অনেক আকর্ষনী হবে এমন আভাষ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন ‘‘এই ইদে ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ আর ‘ময়দান’ দেখুন এবং আগামী বছর ‘সিকান্দারের’ সঙ্গে এর তালনা করবেন। আপনাদের ইদের শুভেচ্ছা।” ভাইজান বুঝাতে চেয়েছেন, ভালো ছবির জন্য অপেক্ষা করতে হয়।

    সাজিদের প্রযোজনায় একাধিক ছবিতে দর্শক সালমানকে দেখেছেন। ‘জড়ুয়া’ দিয়ে সেই যাত্রার সূত্রপাত। পরে ‘মুঝসে শাদি করোগি’ এবং ‘কিক’-এর মতো ছবিও দর্শককে উপহার দিয়েছেন এই জুটি। অন্য দিকে ‘গজনি’ ছবিটি মুরুগাদোসকে বলিউডে জনপ্রিয়তা এনে দেয়। তামিল ছবির হিন্দি সংস্করণে অভিনয় করেছিলেন আমির খান। উল্লেখ্য মুরুগাদোস এই প্রথম সালমানকে নিয়ে ছবি পরিচালনা করতে চলেছেন। শোনা যাচ্ছে, ছবিতে সালমানের বিপরীতে প্রথম সারির কোনও অভিনেত্রীর কথা ভাবা হচ্ছে। ছবিটি আগামী বছর ঈদে মুক্তি পাবে।

    দেখার বিষয় এক বছর পর সিকান্দার কতটা জনপ্রিয়তা লাভ করে। সালমান খান কি উপহার দিতে যাচ্ছেন ভক্তদের। কে হচ্ছে সিকান্দারের নতুন নায়িকা। এর সব উত্তর পাওয়া যাবে পরবর্তি ঈদে।

  • আগামী ঈদে নতুন ছবি নিয়ে আসছেন সালমান

    আগামী ঈদে নতুন ছবি নিয়ে আসছেন সালমান

    www.HelloBangla.News – বিনোদন – ১৩ মার্চ, ২০২৪: বলিউডে সালমান খান অভিনয় গুণে একটি নিজস্ব ইমেজ তৈরি করেছেন। আর সালমানের ছবি মানেই হিট। তাই ভক্তরা মুখিয়ে থাকেন তার নতুন ছবির জন্য। রমজান মাসের প্রথম দিনেই সালমান খান তার ভক্তদের সুখবর দিলেন। জানালেন আগামী বছর ঈদে তিনি বলিউডে উপহার দিবেন নতুন একটি ছবি। তবে কাহিনী সম্পর্কে কিছু জানাননি ভাইজান।

    তবে নতুন ছবির ঘোষণা দেওয়ার পাশাপাশি এ বার দক্ষিণী পরিচালকের উপর ভারসা রেখেছেন সালমান খান। দক্ষিণী পরিচালক এ আর মুরুগাদসের পরিচালনায় এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন সালমান। ছবিটি প্রযোজনা করবেন সাজিদ নাদিয়াদওয়ালা। সমাজমাধ্যমে সুখবর জানিয়ে সালমান জানিয়েছেন, ‘‘খুব আকর্ষণীয় একটা ছবির জন্য এ আর মুরুগাদস ও আমার বন্ধু সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে জুটি বাঁধলাম। এই সফরে আপনাদের শুভেচ্ছা কাম্য।’’ সালমান জানিয়েছেন ছবিটি আগামী বছর ইদে মুক্তি পাবে।

    সলমনের এই ঘোষণার পরেই বলিউডে আলোচনা শুরু হয়েছে। ইন্ডাস্ট্রির একাংশের মতে, এখনও পর্যন্ত এটাই বছরের সবথেকে বড় ছবির ঘোষণা। সাজিদের প্রযোজনায় একাধিক ছবিতে দর্শক সলমনকে দেখেছেন। ‘জুড়ুয়া’ দিয়ে সেই যাত্রার সূত্রপাত। পরে ‘মুঝসে শাদি কারোগি’ ও ‘কিক’-এর মতো ছবিও দর্শককে উপহার দিয়েছে এই জুটি। অন্য দিকে ‘গজনি’ ছবিটি মুরুগাদসকে বলিউডে জনপ্রিয়তা এনে দেয়। তামিল ছবির হিন্দি সংস্করণে অভিনয় করেছিলেন আমির খান। উল্লেখ্য মুরুগাদস এই প্রথম সfলমfনকে পরিচালনা করতে চলেছেন। তবে ছবির বিষয় নিয়ে আপাতত কোনও তথ্য প্রকাশ করেননি নির্মাতারা। শোনা যাচ্ছে, ছবিতে সলমনের বিপরীতে ইন্ডাস্ট্রির প্রথম সারির কোনও অভিনেত্রীর কথা ভাবা হচ্ছে।

    গত বছর সালমানের তিনটি ছবি মুক্তি পেয়েছিল। বছরের শুরুতেই ‘পাঠান’ ছবিতে তার ক্যামিয়ো দর্শকদের মন জয় করে। কিন্তু তার পর ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটি দর্শকদের নিরাশ করেছিল। বছর শেষে ‘টাইগার ৩’-এর মাধ্যমে ফের ঘুরে দাঁড়ান সালমান। এ বার মুরুগাদস ভাইজানকে বড় পর্দায় কী ভাবে হাজির করেন দেখা যাক।

    অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমাটির শুটিং হবে ভারত, পর্তুগাল ও ইউরোপীয় দেশগুলোতে। সিনেমাটি নির্মাণে প্রায় ৪০০ কোটি রুপি ব্যয় হবে।

    সূত্র: আনন্দবাজার পত্রিকা