লাউ ডিমের ঘন্ট

লাউ ডিমের ঘন্ট

উপকরণ:

ছোট সাইজের কচি লাউ-১টা ( ডুমো করে কাটা), ডিম-২টা, পেঁয়াজ কুচি-৩ টেবিল চামচ, হলুদ গুঁড়া-১/৪ চা চামচ, মরিচ গুঁড়া -১/৪ চা চামচ, আদা বাটা-১চা চামচ, রসুন বাটা-১/২ চা চামচ, জিরা গুঁড়া-১/২ চা চামচ, ধনিয়া গুড়া-১/২ চা চামচ, তেল-১/৪ কাপ, লবণ-পরিমাণমতো, পানি-২কাপ, কাঁচা মরিচ-৩/৪টা, পাতা কুচি-২ টেবিল চামচ, টমেটো মাঝারি সাইজের-১টা (চারকোনা করে কাটা), ম্যাগি স্বাদে ম্যজিক-১প্যাকেট

লাইফস্টাইল

প্রণালি:

প্রথমে চুলায় একটা পাত্র বসিয়ে তাতে তেল দিয়ে দিতে হবে।তেল হালকা গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে লবন দিতে হবে। পেঁয়াজ একটু নরম হলে  স্বাদে ম্যজিক মশলা ছাড়া একে একে সব মশলা  দিয়ে কিছুক্ষণ তেলে ভেজে নিন। তারপর পানি দিয়ে ঢেকে ৩/৪ মিনিট রান্না করতে হবে। এবার লাউ দিয়ে আবার ঢেকে দিন ৪/৫ মিনিট রান্না হলে চুলার আঁচ থাকবে মিডিয়াম ঢাকনা সরিয়ে নিন। লাউ থেকে যে পানি বের হবে সেই পানিতে ই লাউ রান্না হয়ে যাবে। লাউ একটু নরম হয়ে এলে টমেটো কুচি কাঁচা মরিচ ফালি করে কেটে দিন। মোটামুটি ঝোল কমে এলে একে একে ডিম দুটো ভেঙে দিয়ে খুন্তি/চামচ দিয়ে হালকা করে নেড়ে মিশিয়ে দিতে হবে। ২ মিনিট রান্না করে স্বাদে ম্যাজিক মশলা দিয়ে ১মিনিট রান্না করে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিন।গরম ভাত, রুটি, পরোটার সাথে পরিবেশন করুন।

রেসিপি দিয়েছেন: শাহানারা নুর

পূর্ববর্তী শিল্পকলায় শুরু হলো ৫ দিনব্যাপী মিউজিক অ্যাপ্রিসিয়েশন কোর্স
পরবর্তী ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করতে আন্তর্জাতিক সম্প্রদায় ও সংস্থাগুলোকে উদ্যোগ নেওয়ার আহ্বান শেখ হাসিনার