ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করেছেন ৪ প্রসিকিউটর

www.HelloBangla.News – জাতীয় – ১২ আগস্ট, ২০২৪: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন প্যানেল থেকে পদত্যাগ করেছেন চারজন প্রসিকিউটর।

চারজন প্রসিকিউটর হলেন- শাহিদুর রহমান, আবুল কালাম আজাদ, রেজিয়া সুলতানা চমন ও আলতাফ উদ্দিন আহম্মেদ।

আজ সোমবার (১২ আগস্ট) প্রসিকিউশনের প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বাধীনতার ৩৯ বছর পর মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়। আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০১০ সালের ২৫ মার্চ। পরে ২০১২ সালের ২২ মার্চ ট্রাইব্যুনাল-২ নামে আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হয়। ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর দুটিকে একীভূত করে আবার একটি ট্রাইব্যুনাল করা হয়। এখন একটি ট্রাইব্যুনালে (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১) চলছে বিচারকাজ।

পূর্ববর্তী পুঁজিবাজারে উন্নয়নে অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত ডিবিএ
পরবর্তী এইচএসসি পরীক্ষা সম্পর্কিত ফেসবুকে ছড়িয়ে পড়া বিজ্ঞপ্তিটি সঠিক নয়