চট্টগ্রামে বঙ্গবন্ধু ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Prime Minister inaugurated Bangabandhu Complex - National - 21 April 2024
Prime Minister inaugurated Bangabandhu Complex - National - 21 April 2024

www.HelloBangla.News – জাতীয় – ২১ এপ্রিল, ২০২৪: মুক্তিযুদ্ধের প্রথম গোলন্দাজ বাহিনী মুজিব ব্যাটারির স্মরণে চট্টগ্রামে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন শেষে কমপ্লেক্সটি ঘুরে দেখেন সরকার প্রধান।

আজ রবিবার ২১ এপ্রিল উদ্বোধনের পর সকল পদবির সেনাসদস্যদের উদ্দেশে দরবার নেন প্রধানমন্ত্রী, যেখানে বাহিনীটির সদস্যদের দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বঙ্গবন্ধু কন্যা।

এ সময় তিনি জাদুঘরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অতি বাস্তব প্রতিকৃতি, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে মুজিব ব্যাটারির প্রথম গোলাবর্ষণকারী ঐতিহাসিক ৩.৭ ইঞ্চি হাউইটজার, আর্টিলারি রেজিমেন্টে ব্যবহৃত গোলাবারুদ ও সব কামানের প্রতিরূপ এবং মহান মুক্তিযুদ্ধে গোলন্দাজ বাহিনীর উল্লেখযোগ্য অপারেশনসমূহের গৌরবময় ইতিহাস অবলোকন করেন।

অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, তিন বাহিনী প্রধান, সংসদ সদস্য, বিশিষ্ট ব্যক্তি, ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা, বিভিন্ন পদবির অফিসার, জেসিও, অন্যান্য পদবির সেনা সদস্য এবং মিডিয়া ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মুজিব ব্যাটারির ওপর নির্মিত একটি অডিও-ভিজ্যুয়াল ডকুমেন্টারি প্রদর্শিত হয়।

পূর্ববর্তী সরকার চলতি মৌসুমে ১৭ লাখ ৫০ হাজার টন ধান, চাল ও গম সংগ্রহ করবে
পরবর্তী ঢাকায় বাড়ছে কংক্রিটের জঙ্গল কমছে সবুজ তাই গরম বাড়ছে: হিট অফিসার বুশরা