ওষুধ ও হার্টের রিং এর দাম কমাতেই হবে: স্বাস্থ্যমন্ত্রী

ওষুধের দাম কমাতে হবে স্বাস্থ্যমন্ত্রী - জাতীয় - ২৭ ফেব্রুয়ারি ২০২৪ (ফাইল ছবি)
ওষুধের দাম কমাতে হবে স্বাস্থ্যমন্ত্রী - জাতীয় - ২৭ ফেব্রুয়ারি ২০২৪ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ২৭ ফেব্রুয়ারি, ২০২৪: ওষুধ ও হার্টের রিং এর দাম কমাতেই হবে, বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সামন্ত লাল সেন। তিনি বলেন, “বলেন, ওষুধ ও হার্টের রিং, উভয়ের দাম নির্ধারণেই বৈঠক বসেছে। তবে দাম কমাতেই হবে। স্বাস্থ্যখাতে এত অসঙ্গতি, এর কোনোটার দায়ই মন্ত্রী হিসেবে এড়ানো সম্ভব নয়। দায় মাথায় নিয়েই কাজ করা হবে।”

আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “অবৈধ হাসপাতাল-ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চলবে, যে কোনোদিন মন্ত্রী হিসেবে অভিযানে যাওয়া হবে।”

অবৈধ চিকিৎসা প্রতিষ্ঠান প্রসঙ্গে তিনে বলেন, “ভুল জায়গায় চিকিৎসা নেওয়ার চেয়ে চিকিৎসা না নেওয়া ভালো। সঠিক জায়গায় চিকিৎসা নেওয়া উচিত।”

পূর্ববর্তী প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
পরবর্তী রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ প্রধানমন্ত্রীর ১৫ নির্দেশনা