উপকরণ: পোলাওর চাল-১ কেজি, চিংড়ি মাছ-আধা কেজি, নারিকেল মিহি করে বাটা-১ কাপ, আদা ও রসুন বাটা-১ চা চামচ করে, গোটা কাঁচা মরিচ-৮/১০ টা, পেঁয়াজ বাটা- আধা কাপ, বাদাম বাটা-১ টেবিল চামচ, পেয়াজ কুচি-২ টেবিল চামচ, তৈল- আধা কাপ, মরিচ গুঁড়া-হাফ চা চামচ, গুঁড়া দুধ-২ চা চামচ, পানি পরিমান-পরিমান মত, তেজপাতা-২/৩ টা, এলাচ- ৪/৫ টা, দারুচিনি-২/৩ টুকরা, ঘি-এক টেবিল চামচ, লবন-স্বাদ মত, পানি-পরিমান মত।

প্রণালি: চিংড়ির খোসা ছাড়িয়ে হলুদ লবন মাখিয়ে নিয়ে কড়াই চুলায় বসিয়ে তার মধ্যে তৈল দিয়ে চিংড়ি গুলো এক মিনিট ভেজে তুলে নিতে হবে। চিংড়ি ভাজা তেলের মধ্যেই পেয়াজ কুচি দিয়ে পেঁয়াজ গুলো বাদামি করে ভেজে তারমধ্যে পেঁয়াজ বাটা, আদা, রসুন বাটা, বাদাম বাটা, মরিচ গুঁড়া, তেজ পাতা, এলাচ, দারুচিনি, লবন দিয়ে সামান্য পানি দিয়ে মসলাগুলো কষিয়ে নিতে হবে পাঁচ মিনিট। তারপর নারিকেল বাটা দিয়ে আবারো কষিয়ে নিতে হবে পাঁচ মিনিট। তারপর চিংড়ি গলো কষানো মসলার মধ্যে দিয়ে দিতে হবে এবং মিনিট দুয়েক রান্না করতে হবে। চিংড়ি বেশী রান্না করতে হয় না। বেশী রান্না করলে ভেতরের রসালো ভাবটা চলে যায়।
এর পর মাছগুলো উঠিয়ে নিয়ে ঐ কড়াইতেই চাল গুলো ভাল করে ভেজে নিতে হবে। তারপর পরিমান মত পানি দিয়ে দিতে হবে। এরপর গুঁড়োদুধ গুলো ঠান্ডা পানিতে গুলে নিয়ে চালের সাথে দিয়ে দিতে হবে এবং ঢাকনা দিয়ে রান্না করতে হবে ১৫/২০ মিনিট।
পানি শুকিয়ে গেলে পোলাও হয়ে গেলে পোলাও দুই ভাগে ভাগ করে নিতে হবে তারপর চিংড়ি গুলো এবং কাঁচা মরিচগুলো বিছিয়ে দিয়ে আলাদা করে রাখা বাকি অর্ধেক পোলাও উপরে দিয়ে দিয়ে ঘি ছড়িয়ে দিয়ে দমে রাখতে হবে আরও দশ মিনিট। তারপর গরম গরম পরিবেশন করুন মজাদার চিংড়ি মাছের বিরিয়ানি।
রেসিপি দিয়েছেন : তাসলিমা সুইটি










